চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ইউনিটে আগুন: স্থানান্তরের সময় ঢামেকে ৩ রোগীর মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:00 অপরাহ্ন 17, মার্চ 2021
in - সেমি লিড, ঢাকা, স্বাস্থ্য
A A
চিকিৎসা কেন্দ্রের ভাঙচুরের ছবি, জরুরি অবস্থা ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আইসিইউ ব্লকে অগ্নিকাণ্ডের পর জরুরি স্থানান্তরের সময় তিন রোগীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৮টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক এই তথ্য নিশ্চিত করেছেন।

নিহত তিনজন ব্যক্তি হলেন- কাজী গোলাম মোস্তফা (৬৩) পিতা কাজী বেলায়েত হোসেন। রাজধানীর দক্ষিণখানের বাসিন্দা। ১২ মার্চ থেকে হাসপাতালে ভর্তি ছিলেন। তার আইসিইউ বেড ৯ নম্বর। অপর একজন হলেন মানিকগঞ্জ সদর থেকে ৪ মার্চ আসা রোগী আব্দুল্লাহ আল মাহমুদ (৪৮), পিতা আব্দুস সাত্তার মিয়া। আইসিইউতে নম্বর বেড নম্বর ১১। তিন নম্বর ব্যক্তি হলেন কিশোর চন্দ্র রায় (৬৮) পিতা বাদিরা লাল রায়। বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা। ৯ মার্চ ভর্তি ছিলেন। বেড নম্বর ৮।

নাজমুল হক বলেন, ‘সকালে নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আইসিইউতে থাকা যত রোগী ছিল সবাইকে সরিয়ে ফেলা হয়েছে। আগুন লাগার পরপরই দ্রুত তাদেরকে পুরাতন ভবনের আইসিইউ ও বার্ন ইউনিটের এইচডিইউতে সরিয়ে নেওয়া হচ্ছিল। সেসময় তিনজনের মৃত্যু হয়েছে।’

তবে মারা যাওয়া রোগীদের কেউ আগুনে দগ্ধ হননি বলে জানান নাজমুল হক।

অক্সিজেনের লাইন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আইসিইউতে থাকা যন্ত্রপাতি পুড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়।

নাজমুল হক জানান, প্রচণ্ড ধোঁয়ার কারণে আইসিইউর জানালা ভেঙে তা সরানোর ব্যবস্থা করা হয়।

ঢামেকের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ বলেন, অগ্নিকাণ্ডের পরপরই আইসিইউ থেকে সব রোগীকে বাইরে বের করে আনা হয়। তাদের হাসপাতালের বার্ন ইউনিটের এইচডিইউ ও পুরাতন ভবনের আইসিইউতে পাঠানো হয়েছে।

Tags: অগ্নিকাণ্ডের ঘটনা
Previous Post

মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি মালদ্বীপের রাষ্ট্রপতির শ্রদ্ধা

Next Post

মওদুদের মরদেহ আসবে বৃহস্পতিবার, দাফন শুক্রবার

Next Post
বাংলাদেশের রাজনীতিবিদ মওদুদ আহমদ এর শেষ বিদায়ের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

মওদুদের মরদেহ আসবে বৃহস্পতিবার, দাফন শুক্রবার

সেনা বাহিনী বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে অস্ত্রের সামনে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

তোপধ্বনিতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT