চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে সিনেমায় জীবিত হয়ে উঠেছিলেন ৭৮ জন!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:24 অপরাহ্ন 15, মার্চ 2021
in বিনোদন
A A
প্রাচীন বাংলার ঐতিহাসিক দৃশ্য, বিভিন্ন ব্যক্তি ও পোশাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

উপমহাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘আলম আরা’। যাকে বলা হয় টকি সিনেমা। এই সিনেমার নব্বই বছর পূর্ণ হলো রবিবার (১৪ মার্চ)।

নির্বাক ছবিতে শব্দের কোনো ব্যবহার ছিল না। তাই প্রয়োজন হতো না কোনো স্ক্রিপ্টের। গানও থাকতো না, তাই প্লেব্যাক সিঙ্গারের প্রয়োজনও ছিল না। উপমহাদেশের ছবিতে এসবই প্রথমবারের মতো নিয়ে এসেছে ‘আলম আরা’।

বাংলাদেশি সিনেমার অভিনেতা ও অভিনেত্রীর সঙ্গে এক ব্যক্তির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ আরদেশির ইরানি পরিচালিত ‘আলম আরা’ ১৯৩১ সালের ১৪ মার্চ মুক্তি পায়। সেলুলয়েডের শব্দ যোগ করে সিনেমার নতুন অধ্যায় শুরু করেছিলেন এই নির্মাতা। সমাপ্তি হয়েছিল নির্বাক সিনেমার। তবে ইতিহাস গড়া এই সিনেমাটি অনেকেরই হয়তো দেখার সৌভাগ্য হয়নি।

১৯২৯ সালে আমেরিকান ফিল্ম শো বোট দেখে সবাক সিনেমা নির্মাণের অনুপ্রেরণা পেয়েছিলেন আরদেশির ইরানি। কিন্তু কাজটি সহজ ছিল না। কারণ, এই ছবি মুক্তির আগে ভারতের সব ছবি ছিল নির্বাক। ঝুঁকি নিয়েছেন নির্মাতা। বেশি দর্শক টানতে ছবিতে হিন্দির পাশাপাশি উর্দু সংলাপও রেখেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি, তিনি একটি লম্বা রশি ধরে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ জোসেফ ডেভিডের পারস্যে নাটক অবলম্বনে তৈরি করা হয়েছে ‘আলম আরা’। রাজপুত্রের সঙ্গে এক জিপসি নারীর প্রেমের গল্প নিয়ে লেখা হয়েছে এই উপন্যাস। সিনেমায় মূল চরিত্রে অভিনয় করেছেন মাস্টার ভিথাল ও জুবেইদা। তবে অভিনয়ে ভিথাল দক্ষ ছিলেন না। তাই তার চরিত্রে খুব বেশি সংলাপ দেয়া হয়নি, দেখানোও হয়েছে খুব কম। ‘আলম আরা’ চরিত্রটিই প্রাধান্য পেয়েছে ছবিতে।

‘আলম আরা’ ছবিতে পৃথ্বীরাজ কাপুরও অভিনয় করেছিলেন। তিনি ছিলেন ‘আদিল খান’ চরিত্রে।

অল-আরা ডান্স অ্যাক্টিং ও ড্যান্সিং শো এর পোস্টার. Channel i News - চ্যানেল আই নিউজ সিনেমায় শব্দ যোগ করার জন্য যন্ত্রপাতি ছিল না তখন। ‘আলম আরা’ সিনেমার শুটিং-এর সময়ে তাই শিল্পীরা পকেটে মাইক্রোফোন বহন করেছেন। শুটিং করার সময়েই তাদের সংলাপগুলো রেকর্ড করা হয়েছিল। বোম্বের ম্যাজেস্টিক টকিতে শুটিং করা হয়েছে ‘আলম আরা’র। কিন্তু স্টুডিওর পাশেই ছিল ট্রেনের লাইন। দিনের বেলায় শুটিং করলে ট্রেনের শব্দ যোগ হয়ে যাচ্ছিল দৃশ্যে। তাই শুটিং করা হতো রাত ১টা থেকে ভোর ৪টা পর্যন্ত। কারণ এই সময়ে ট্রেন চলাচল কম থাকতো।

সিনেমার গানগুলো তৈরি করা হয়েছিল তানার সাউন্ড সিস্টেমে। সিঙ্গেল সিস্টেম তানার ক্যামেরার মাধ্যমে রেকর্ড করা হয়েছিল গানগুলো। ‘দে দে খুদা কে নাম পে পেয়ারে’ গানে শুধু তবলা ও হারমোনিয়াম ব্যবহার করা হয়েছিল। এটি ভারতীয় সিনেমার প্রথম গান। গানটি জনপ্রিয়তা পেয়েছিল। সিনেমার ব্যাকগ্রাউন্ড মিউজিকেও রিয়েল সাউন্ড ব্যবহার করা হয়েছিল। মিউজিশিয়ানরা লুকিয়ে থাকতেন সেটের কোনায়, গাছের পেছনে।

সিনেমার নায়ক-নায়িকা নিজের কণ্ঠে কথা বলবেন, শুধুমাত্র এই কারণেই টিকেটের দাম ছিল চড়া। চার আনা দামের টিকেটের দাম নেয়া হয়েছিল ৫ রুপি করে।

‘আলম আরা’র প্রচারণার জন্য নির্মাতারা লিখেছিলেন, ‘৭৮ জন মৃত মানুষ জীবিত হয়ে গেছে, তারা এখন কথা বলে।’ এটা বলা হয়েছিল কারণ ‘আলম আরা’ ছবিতে ৭৮ জন শিল্পীর কণ্ঠ ছিল।

প্রকৃতির মাঝে নারী ও শিশু, টেন্টের পাশে বসে আছেন একজন মহিলা. Channel i News - চ্যানেল আই নিউজ ‘আলম আরা’ মুক্তির পর ব্যাপক সাফল্য পায়। এরপর আরদেশির ইরানি ভারতের প্রথম রঙিন ফিচার ফিল্ম ‘কিষাণ কানাইয়া’ সহও আরও অনেকগুলো সিনেমা নির্মাণ করেছেন।

দুঃখের বিষয় হলো ন্যাশনাল আর্কাইভস ইন্ডিয়া সহ কোথাও ‘আলম আরা’ সিনেমাটি সংরক্ষণ করা হয়নি। তাই অসাধারণ এই ছবিটি দেখার আর কোনো সুযোগও নেই।

Tags: আর্টিস্টইরানিউপমহাদেশকলাকুশলীচলচ্চিত্রট্রেননায়কনায়িকাভারতলিড বিনোদনসিনেমাহিন্দি
Previous Post

সাজা বৃদ্ধির আবেদন খারিজ, খালাস চেয়ে আপিলের অনুমতি পেল ঐশী

Next Post

বাংলাদেশ ব্যাংক-বিএসইসির বৈঠক: ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় সীমা বাড়ল

Next Post
ব্যাংক কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংক-বিএসইসির বৈঠক: ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় সীমা বাড়ল

উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২১ বিজয়ীদের ছবি, নারীদের নেতৃত্বের স্বীকৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অ্যান্ড এক্সপো ২০২১’ পেলেন ১৭ নারী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT