চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাজা বৃদ্ধির আবেদন খারিজ, খালাস চেয়ে আপিলের অনুমতি পেল ঐশী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:17 অপরাহ্ন 15, মার্চ 2021
in - সেমি লিড, আদালত
A A
অভিযুক্ত ঐশীকে আদালতে দেখা যাচ্ছে, তার পাশে আইনজীবী ও পুলিশ সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মালিবাগে স্ত্রীসহ পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমানকে হত্যা মামলায় তাদের সন্তান ঐশী রহমানকে মৃত্যুদণ্ড থেকে হাইকোর্টের দেয়া যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ হয়েছে। তবে যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস চেয়ে ঐশীর করা লিভ টু আপিল মঞ্জুর করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সোমবার এই আদেশ দেন। এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ। আর ঐশীর পক্ষে ছিলেন আইনজীবী ফয়সল এইচ খান।

আজকের এই আদেশের ফলে ‘যাবজ্জীবন কারাদণ্ড থেকে খালাস চেয়ে ঐশী আপিলের অনুমতি পেল। আর যাবজ্জীবন কারাদণ্ডের সাজা বৃদ্ধি চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ হল।

২০১৩ সালের ১৬ আগস্ট রাজধানীর মালিবাগের এক ফ্ল্যাট থেকে পুলিশের পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রীর লাশ উদ্ধার করা হয়। ঘটনার পরদিন মাহফুজের ভাই মশিউর রহমান পল্টন থানায় হত্যা মামলা করেন। পরে ওইদিনই ঐশী পল্টন থানায় আত্মসমর্পণ করেন।

এরপর ২০১৫ সালের ১২ নভেম্বর ঐশীকে মৃত্যুদণ্ড, তার বন্ধু মিজানুর রহমানকে দুই বছরের কারাদণ্ড দিয়ে রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। ওই বছরের ১৯ নভেম্বর নিম্ন আদালতের রায়সহ নথিপত্র হাইকোর্টে আসে এবং পরে ডেথ রেফারেন্স হিসেবে নথিভুক্ত হয়। ২০১৫ সালের ৬ ডিসেম্বর মৃত্যুদণ্ড থেকে খালাস চেয়ে হাইকোর্টে আপিল করে ঐশী। সে আপিলের শুনানি শেষে হাইকোর্ট মৃত্যুদণ্ড থেকে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে এই রায়ের বিরুদ্ধে ভিন্ন ভিন্ন লিভ টু আপিল করে ঐশী ও রাষ্ট্রপক্ষ।

Tags: আপিল বিভাগঐশীরাষ্ট্রপক্ষহাইকোর্ট
Previous Post

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে কলেজ শিক্ষার্থীর আত্মহত্যা

Next Post

যে সিনেমায় জীবিত হয়ে উঠেছিলেন ৭৮ জন!

Next Post
প্রাচীন বাংলার ঐতিহাসিক দৃশ্য, বিভিন্ন ব্যক্তি ও পোশাকের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

যে সিনেমায় জীবিত হয়ে উঠেছিলেন ৭৮ জন!

ব্যাংক কর্মকর্তাদের সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ব্যাংক-বিএসইসির বৈঠক: ব্যাংকের লভ্যাংশ ঘোষণায় সীমা বাড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT