চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন লুকে প্রশংসিত শাকিব, বললেন ‘প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:42 অপরাহ্ন 07, মার্চ 2021
in বিনোদন
A A
শাকিব খান নতুন লুকে প্রশংসিত, চোখে গভীরতা ও আত্মবিশ্বাস. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ফারহান রোমান

হলিউড, বলিউডের সিনেমায় তারকাদের নতুন লুক নিয়ে ভক্ত অনুসারীদের হইচই নতুন কোনো ঘটনা নয়। বিশেষত সামাজিক যোগাযোগের এই সময়ে তা যেনো আরো নতুন মাত্রা পেয়েছে! দেশী সিনেমাতেও ক’বছর ধরে এমন সংস্কৃতি! আর নতুন লুকে দর্শকদের চমকে দেয়া তারকাদের মধ্যে এগিয়ে দেশ সেরা নায়ক শাকিব খান!

আরো একবার নতুন লুকে নতুন ছবিতে তিনি! যা প্রকাশিত হওয়ার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভক্ত অনুসারীদের মধ্যে রীতিমত হুলস্থুল কাণ্ড! প্রশংসা করছেন প্রায় সবাই!

জনপ্রিয় এ চিত্রনায়ক তার নতুন সিনেমা ‘অন্তরাত্মা’র শুটিংয়ে নেমে রবিবার দুপুর ১২ টা নাগাদ নিজের ইনস্টাগ্রাম, ফ্যান পেজে লুক প্রকাশ করেছেন। প্রকাশের সঙ্গে সঙ্গে শাকিবের নতুন লুকটি ভাইরাল হয়ে যায়!

যা দেখে অনুমাণ করা যাচ্ছে, শিকারী, নবাব, বীরের ধারাবাহিকতায় নতুন কিছুই উপহার দিতে আসছেন শাকিব খান। তার কোটি ভক্তরা পেতে যাচ্ছে নতুন এক শাকিব খানকে।

শাকিব খান ও অন্যান্য শিল্পীরা মহরত অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
অন্তরাত্মার মহরত অনুষ্ঠানে

‘অন্তরাত্মা’ সিনেমা শাকিবের লুকে দেখা গেছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিনি। মুখে জলন্ত সিগারেট! কালারফুল হেয়ারস্টাইল, আঙুলে আংটি, হাতে ঘড়ি আর ব্রেসলেট। এক স্থিরচিত্রে শাকিবের এমন উপিস্থিতে চলচ্চিত্র বান্ধব ফেসবুক গ্রুপগুলো আলোচনায় মুখর। ভক্তদের পাশাপাশি সমালোচকরা শাকিবের এই লুকের প্রশংসা করছেন। তারা মনে করছেন, অন্তরাত্মা সিনেমায় শাকিবের উপস্থিতি আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

লুক প্রকাশের পর শাকিব খান চ্যানেল আই অনলাইনকে বলেন, মধ্যাহ্নভোজের বিরতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চোখ রেখে দেখি সবাই লুক পছন্দ করেছেন। বিভিন্ন প্রশংসনীয় মন্তব্য দেখে উৎসাহ পাচ্ছি। সর্বোচ্চ চেষ্টা থাকবে দর্শকদের প্রত্যাশা পূরণের।

তিনি আরও বলেন, সিনেমার গল্পের পাশাপাশি টেকনিক্যাল হ্যান্ডস যারা আছেন, প্রত্যেকেই সর্বাধুনিক। প্রযোজক সোহানী ম্যাডাম তার পূর্ণ সাপোর্ট দিচ্ছেন। সবকিছু মিলিয়ে খুব গোছানো পরিবেশে কাজ হচ্ছে।

শাকিব খান ও অন্যান্য শিল্পীরা মহরত অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
শনিবারথেকে ‘অন্তরাত্মা’র শুটিং শুরু

রোমান্টিক ও ফ্যামিলি ড্রামা গল্পে নির্মিত হচ্ছে ‘অন্তরাত্মা’। পরিচালনায় ওয়াজেদ আলী সুমন। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন কলকাতার দর্শনা বণিক। অন্তরাত্মা’র কাহিনি লিখেছেন এই ছবির প্রযোজক সোহানী হোসেন নিজেই। যিনি শাকিবের অন্যতম জনপ্রিয় সিনেমা ‘সত্তা’র প্রযোজক ছিলেন। সিনেমাটির সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ।

পাবনার রত্মদ্বীপ রিসোর্টে শনিবার থেকে অন্তরাত্মার শুটিংয়ে নেমেছেন শাকিব খান। মার্চ মাস জুড়ে তিনিসহ পুরো টিম পাবনা ও নাটোরে সিনেমাটির শুটিং করবেন। প্রযোজক সোহানী হোসেন জানিয়েছেন, আসন্ন ঈদুল ফিতরে সিনেমা মহাসমারোহে মুক্তি দেয়া হবে।

Tags: অন্তরাত্মাপাবনাবলিউডলিড বিনোদনলুকশাকিবশাকিব খানসিনেমাহলিউড
Previous Post

বিএনপির আন্দোলনের ডাক কুটকৌশল: মেয়র তাপস

Next Post

আশুলিয়ায় বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

Next Post
আশুলিয়ায় বাস চাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু, ঢাকা জেলা. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় বাস চাপায় পুলিশ কর্মকর্তা নিহত

বাংলাদেশি প্রার্থীদের জমজমাট প্রচারণা, ডেমোক্রেটদের প্রাইমারি নির্বাচন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেমোক্রেটদের প্রাইমারি নির্বাচন: বাংলাদেশি প্রার্থীদের জমজমাট প্রচারণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT