প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি মাহবুবুল হক শাকিলের প্রথম নামাজে জানাযা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে সম্পন্ন হয়েছে।
বুধবার বেলা ১১টায় নামাজে জানাযায় মন্ত্রিসভার সদস্য, রাজনীতিবিদ, তার কাছের বন্ধু ও গণমাধ্যমের অনেকে উপস্থিত ছিলেন। জানাযা শেষে তাকে ময়মনসিংহ শহরে তার বাড়িতে নিয়ে যাওয়া হবে। সেখানে সন্ধ্যায় জানাযার পর পারিবারিক কবরস্থানে কবি, লেখক ও রাজনীতিবিদ মাহবুবুল হক শাকিলকে দাফন করা হবে।
গত মঙ্গলবার দুপুরে রাজধানীর গুলশানে একটি রেস্টুরেন্টে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়েছিল তার মরদেহ।









