চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মুড়ি মুড়কির মতো উইকেট তুলছে টাইগাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 22, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা উইকেট উদযাপন করছে, মাঠে খেলা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় ওয়ানডেতেও শুরু থেকেই চেপে ধরেছে বাংলাদেশ। মোস্তাফিজ, মিরাজ, সাকিবদের সম্মিলিত আক্রমণের মুখে টপাটপ উইকেট হারাচ্ছে সফরকারীরা।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার টস হেরে বোলিংয়ের আমন্ত্রণ পায় বাংলাদেশ। কুয়াশা ভেজা সকালে মাঠে এসে ২০ ওভারের মধ্যেই প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়েছে স্বাগতিকরা। তখন উইন্ডিজের রান সবে ৪৯।

এদিনও শুরুর আঘাত হানেন মোস্তাফিজ। বাঁহাতি পেসারের বলে মিরাজের ক্যাচ হয়ে ফেরেন সুনীল আমব্রিস (৬)।

সেই মিরাজ জোড়া সাফল্য আনেন দ্রুতই। আরেক ওপেনার ওটলে (২৪) যখন বেশ এগোচ্ছিলেন, মিরাজ তাকে তামিমের তালুবন্দি করে সাজঘরের পথ দেখান। দুই বল বাদে তিনি বোল্ড করেন জশুয়া ডি সিলভাকে (৫)।

১৫তম ওভারে এসে আন্দ্রে ম্যাক্কার্থিকে বোল্ড করে উইন্ডিজের বিপদ বাড়িয়ে তোলেন গত ম্যাচে ৪ উইকেট নেয়া সাকিব।

রানের খাতা খোলার আগেই শান্ত-মুশফিক যুগলবন্দীতে কাইল মেয়ার্সকে রানআউট করে উইন্ডিজ ইনিংসের অর্ধেক সাইডবেঞ্চে বসিয়ে দেন টাইগাররা।

প্রথম ম্যাচে এ মাঠেই ৬ উইকেটে জিতে সিরিজে এগিয়ে স্বাগতিকরা। এদিন জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হবে।

Tags: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজমিরাজমোস্তাফিজলিড স্পোর্টসসাকিবহাসান মাহমুদ
Previous Post

মুম্বাই ফিল্ম সিটিতে মহরতে শুরু ‘বঙ্গবন্ধু’র শুটিং

Next Post

নাটকে অভিনয় করে প্রথম পেয়েছিলেন ১২’শ টাকা!

Next Post
বাংলাদেশের তিনজন পুরুষ সাংবাদিকের ছবি, বিভিন্ন পোষাক ও অভিব্যক্তি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকে অভিনয় করে প্রথম পেয়েছিলেন ১২’শ টাকা!

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ১০

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT