চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নাটকে অভিনয় করে প্রথম পেয়েছিলেন ১২’শ টাকা!

কাওসার আহমেদ by কাওসার আহমেদ
1:28 অপরাহ্ন 22, জানুয়ারি 2021
in ছবি গল্প, বিনোদন
A A

টিভি নাটকের অন্যতম দর্শকপ্রিয় তারকা জাহিদ হাসান। নব্বই দশকের শুরুতেই তিনি ছিলেন উজ্জ্বল মুখ। সিনেমাতেও পা রেখে সুনাম অক্ষত রেখেছেন। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় নিয়ে এখনও ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। 

ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস পরা, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

তার ডাক নাম পুলক। মা রেখেছিলেন পুলক নামটি। সিরাজগঞ্জের ছেলে পুলক। ছেলেবেলার বন্ধুরা এখনো পুলক নামেই ডাকেন। কাছের মানুষরাও কেউ কেউ পুলক নামে ডাকেন আজও। জাহিদ নামটি রেখেছেন তার দাদা। পুলক থেকে সবার ভালোবাসায় আজকের জাহিদ হাসান হয়েছেন তিনি।

ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস পরা, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

স্কুল পাশ করে সিরাজগঞ্জ শহরেই কলেজে ভর্তি হন। কলেজে ভর্তি হওয়ার পর নাটকের দিকে ঝুঁকে যান। কেননা, অভিনয়ের নেশাটা পেয়ে বসেছে স্কুলজীবন থেকে। যার জন্য কোথাও নাটক বা যাত্রাপালা হলে দেখতে যেতেন।

ফেরদৌস ওয়াহিদ সবুজ শার্ট ও সানগ্লাসে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

১৯৮৬ সালে ‘বলবান’ নামের একটি সিনেমায় অভিনয় করার সুযোগ পান। এটি ছিলো বাংলাদেশ-শ্রীলংকা ও পাকিস্তান প্রযোজিত একটি সিনেমা।

ফেরদৌস ওয়াহিদ হাসিমুখে, কালো শার্ট পরা, চুলে সাদা দাগ. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

১৯৮৯ সালে বড় একটি সুযোগ আসে তার জীবনে। বিটিভিতে তালিকাভুক্ত হওয়ার জন্য অডিশন দেন। পাশও করেন। তার প্রথম অভিনীত টিভি নাটকটির নাম ছিল ‘জীবন যেমন’। নাটকটি প্রযোজনা করেছিলেন আলীমুজ্জামান দুলু। প্রথম টিভি নাটকে অভিনয় করে পেয়েছিলেন ১ হাজার ২০০ টাকা।

ফেরদৌস ওয়াহিদ সবুজ শার্ট ও সানগ্লাসে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

তারপর থেকে তাকে আর পিছে ফিরে তাকাতে হয়নি। একের পর এক উপহার দিয়ে গেছেন জনপ্রিয় নাটক।

ফেরদৌস ওয়াহিদ সবুজ শার্ট ও সানগ্লাসে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

সম্প্রতি ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেয়া হয়েছে। সেরা খলনায়কের পুরষ্কারটি পেয়েছেন জাহিদ হাসান। গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি।

ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস পরা, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

এরপরই তিনি অতিথি হয়ে আসেন ‘চ্যানেল আই তারকা কথন’ -এ। কথা বলেন তার ভিলেন হয়ে ওঠা নিয়ে এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে।

ফেরদৌস ওয়াহিদ সানগ্লাস পরা, হাসিমুখে পোজ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি : ইন্টারনেট থেকে সংগৃহীত।

এবার সহ তৃতীয়বারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসান। এর আগে ১৯৯৯ সালে হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ এর জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পেয়েছিলেন রাষ্ট্রীয় সম্মাননা। পরে ২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত ‘হালদা’ চলচ্চিত্রে অভিনয় করে ‘খল অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র ‍পুরস্কার পান।

Tags: অভিনেতাখলঅভিনেতাছবি গল্পজাহিদ হাসানটিভি নাটকতারকা কথননায়কভিলেনলিড বিনোদনসিনেমা
Previous Post

মুড়ি মুড়কির মতো উইকেট তুলছে টাইগাররা

Next Post

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ১০

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ১০

ইন্দিরা গান্ধী ও শেখ হাসিনা সাক্ষাতের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর নেতৃত্বের কারণেই বাংলাদেশের হয়ে লড়েছিলেন ইন্দিরা গান্ধী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT