চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে ফিরে বাবার কবরের পাশে সিরাজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 21, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
শহীদ বাবার কবরের পাশে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে সিরাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

পরিবার সবার আগে। তবে ‘পরিবারের চেয়ে দেশ বড়’, অস্ট্রেলিয়া সিরিজে কথাটির জ্বলন্ত উদাহরণ রেখেছিলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। বাবার অক্লান্ত ত্যাগ ও পরিশ্রমে জাতীয় দলের রাস্তায় উঠেছেন, অজিদের বিপক্ষে সিরিজ শুরু হওয়ার আগে সিরাজ হারান সেই প্রিয় বাবাকে, কিন্তু জাতীয় দলের কর্তব্য ফেলে দেশে ফিরে আসতে পারেননি। বাবা মোহাম্মদ ঘাউসের স্বপ্নপূরণ করতে থেকে যান দলের সঙ্গেই।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর দেশে ফিরেই বাবাকে শ্রদ্ধা জানিয়েছেন সিরাজ। হায়দরাবাদে যেখানে কবর দেয়া হয়েছে, সফর শেষ করে সেখানে গেছেন।

বলেছেন, ‘দেশের জন্য খেলতে পেরেছি। তাই সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দেবো। বাবার স্বপ্ন ছিল যে, তার ছেলের খেলা সারাবিশ্ব দেখবে। উনি থাকলে আজ খুব খুশি হতেন। তার দোয়ার জন্যই আমি পাঁচ উইকেট পেয়েছি। এটা বর্ণনা করার মতো ভাষা নেই আমার কাছে।’

‘বাবা মারা যাওয়ার পর ৫ উইকেট নেয়া তো দূরের কথা, খেলাই একেবারে সহজ ছিল না। কিন্তু আমি বাড়িতে মার সঙ্গে কথা বলেছিলাম। বাড়ির সবাই আমাকে মানসিক শক্তি দিয়েছে। আমার মনে হয় বাবার ইচ্ছে পূরণ করতে পেরেছি।’

শুধু বাবার মৃত্যু নয়, অস্ট্রেলিয়ায় বর্ণবিদ্বেষমূলক মন্তব্যের শিকার হওয়াটাও যথেষ্ট আঘাত দিয়েছিল সিরাজকে। আম্পায়ারদের ডেকে সমস্ত ঘটনা জানিয়েছিলেন তিনি। এরপর ছয় সমর্থককে বের করে দেয় পুলিশ।

Tags: অস্ট্রেলিয়া-ভারত সিরিজমোহাম্মদ সিরাজলিড স্পোর্টস
Previous Post

ছায়াবৃক্ষে বাবুর ‘হইলো সর্বনাশ’

Next Post

উইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে হাসিমুখে একে অপরের সাথে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

উইন্ডিজের বিপক্ষে টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি

অবৈধ দখলদারদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

অবৈধ দখলদারদের কাউকে ছাড় দেওয়া হবে না: আতিকুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT