চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আড়াল থেকে যেভাবে ভারতকে পাল্টে দিচ্ছেন দ্রাবিড়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 21, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেট কোচ দ্রাবিড় অনুশীলনে মনোযোগী. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিসবেন টেস্টে ভারতের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন একঝাঁক তরুণ। রিশভ পান্ট, ওয়াশিংটন সুন্দর, শুভমন গিল- ঐতিহাসিক টেস্ট জয়ের পর এই তরুণদের নিয়ে যেমন বন্দনা চলছে, তেমনি আড়াল থেকে উঠে আসছে আরও একটি নাম, তিনি ভারতের নতুন প্রজন্মের ক্রিকেটের ‘দ্রোণাচার্য’ রাহুল দ্রাবিড়।

কিংবদন্তি ব্যাটসম্যান দ্রাবিড় নিজের ক্ষুরধার মস্তিষ্ক ব্যবহার করে এমন এক পাইপলাইন তৈরি করে দিয়ে চলেছেন দেশের জন্য, যেখান থেকে ভবিষ্যতে ভরসা করার মতো ক্রিকেটার পেতে হাপিত্যেশ করে মরতে হবে না ভারতকে।

পান্ট, ওয়াশিংটন কিংবা গিল- সবগুলো নাম মিলে যায় একপ্রান্তে, বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমি বা এনসিএ। ‘দ্য ওয়াল’খ্যাত দ্রাবিড় এখন এই একাডেমির পরিচালকের দায়িত্বে, সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক পেসার পরশ মহমব্রে।

একাডেমির দায়িত্বে আসার আগে ছয় বছর অনূর্ধ্ব-১৯ ও ভারত ‘এ’ দলের দায়িত্বে ছিলেন দ্রাবিড়। তার প্রথম ব্যাচে ছাত্র ছিলেন রিশভ পান্ট ও ওয়াশিংটন সুন্দর, দ্বিতীয় ব্যাচে ক্রিকেটীয় দীক্ষা নিয়েছেন শুভমন গিল ও পৃথ্বী শ’দের মতো উঠতি তরুণরা।

বর্তমানে এনসিএ’র অধীনেই চলে অনূর্ধ্ব-১৯, ভারত ‘এ’ দলের ক্রিকেটারদের পরিচর্যা। এ প্রোগ্রামে যেসব ক্রিকেটার আছেন, সবাই বয়সে তরুণ। এনসিএ’র লক্ষ্যই হচ্ছে নিবিড় পরিচর্যায় তরুণদের গড়ে তোলা। যেখানে ৩০ ঊর্ধ্ব ক্রিকেটার প্রায় নেই বললেই চলে।

২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত ‘এ’ দল থেকে বিমানবন্দরেই বাদ পড়েছিলেন ৩৩ বছর বয়সী নোমান ওঝা, তার বদলে দলে ঢোকেন তরুণ সাঞ্জু স্যামসন। দায়িত্ব নিয়েই দ্রাবিড় বুঝিয়ে দিয়েছিলেন এনসিএ হবে ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ ‘একাডেমিয়া’ আর তিনি তার প্লেটো।

এনসিএ’তে তরুণদের জন্য আছে দারুণ প্রযুক্তি, সঙ্গে সবরকম ক্রিকেটীয় সুব্যবস্থা। প্রতি সপ্তাহে অনূর্ধ্ব-১৯ ও ‘এ’ দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য আলাদা আলাদা প্রতিবেদন তৈরি করে তা পর্যালোচনা করা হয়।

এর বাইরে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পুলে থাকা ৩০ ক্রিকেটারদের মধ্যে কয়েকজনকে প্রশিক্ষণ দেয়া হয় এনসিএ’তে। তাতে বড় একটা দলের পেছনে টানা কাজের চাপ থেকে নিস্তার পান দেশটির জাতীয় দলের কোচরা।

সাপ্তাহিক প্রতিবেদনে বিশেষভাবে লক্ষ্য রাখা হয় স্কিল বৃদ্ধি, টেকনিক ও ফিটনেসের দিকে। যেমন, অনূর্ধ্ব-১৯ দলের একজন ক্রিকেটার গত সপ্তাহে কী ধরনের শট বেশি খেলেছেন, তার আগের সপ্তাহে এই শট ঠিক কতবার খেলা হয়েছে, শটের জোর কত, শটে বল কতদূরে গিয়েছে, শটের টেকনিক কিংবা অ্যাঙ্গেল, অন্য শট খেলায় সেই ব্যাটসম্যানের কতটা দুর্বলতা আছে, এসব আলাদা আলাদা ভাবে উল্লেখ করা থাকে।

বিশেষ কোনো শটে দুর্বলতা থাকলে সেটা নিয়ে আলাদাভাবে কাজ করা হয় এবং ধরন পাল্টানোর প্রতি জোর দেয়া হয়।

ম্যাচে একজন খেলোয়াড় কী ধরনের পারফরম্যান্স করল, সেটাও আলাদাভাবে সংরক্ষণ করা হয়। বেশি বেশি ম্যাচ খেলার চাপ কমাতে আছে ‘ওয়ার্কলোড ম্যানেজমেন্ট সিস্টেম’ ও ‘ডেটাবেজ’। পেসার মোহাম্মদ সিরাজ ও ব্যাটসম্যান মায়াঙ্ক আগারওয়াল ‘এ’ দলের নিয়মিত সদস্য। ঘরোয়া লিগে খেলতে হবে, তাই একাধিক ‘এ’ দল সফরে এ দুজনকে বিশ্রাম দেয়ার ঘটনা আছে।

এনসিএ নিয়ে বিসিসিআইয়ের সাবেক নির্বাচক দেবাং গান্ধী টাইমস অব ইন্ডিয়াকে বলছেন, ‘মূল লক্ষ্য হচ্ছে তরুণদের পরিচর্যা করা। অনেক ক্রিকেটার আছে যাদের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু আমরা তাদের ‘এ’ দলের সফরে নেই না। কারণ তাদের সম্পর্কে আমরা এরইমধ্যে জানি। যদি এই ক্রিকেটাররা ঘরোয়া ক্রিকেটে ভালো করে, আর জাতীয় দলে জায়গা ফাঁকা থাকে, তাহলে তাদের ঘরোয়া পারফরম্যান্স দিয়েই জাতীয় দলে সুযোগ করে দেয়া হবে।’

নির্বাচকদের নির্বাচন নিয়ে দ্রাবিড় কখনো প্রশ্ন তোলেন না বলেও জানিয়েছেন গান্ধী, ‘দ্রাবিড় আমাদের বিশ্বাস করতো। সে সবসময় নির্বাচকদের প্রতি বিশ্বাস রাখে। এমনকি যেকোনো সফরে তার অভিমত দেয়ার ক্ষমতা আছে। মূল দলের কোনো প্রয়োজন হলে আমরা তাকে জিজ্ঞেস করি এবং পরে সেটা সে বোর্ডের কাছে উত্থাপন করে।’

সবশেষ অস্ট্রেলিয়া সফরে যা হয়েছে সেটা বিসিসিআই, নির্বাচক ও এনসিএ’র পরিশ্রমের মিলিত ফসল। সবশেষ দুই বাজেটে এনসিএ এবং ‘এ’ দলের পেছনে খরচ দ্বিগুণ করা হয়েছে, নির্বাচকরাও চান যতটা সম্ভব বেশি বেশি ক্রিকেটার যেন পরিচর্যা শেষে জাতীয় দলে আসার পথে প্রস্তুত থাকে।

অস্ট্রেলিয়া সফরে এনসিএ তাদের খেলোয়াড় সরবরাহ করে সেই বিশ্বাসের মর্যাদা রেখেছে। আর সবকিছুর কেন্দ্রে ছিলেন রাহুল দ্রাবিড় নিজে, বোর্ড-নির্বাচক ও এনসিএ’র মধ্যে যোগসূত্রটা মজবুত হয়েছে এ কিংবদন্তির হাত ধরেই।

Tags: রাহুল দ্রাবিড়লিড স্পোর্টস
Previous Post

চসিক নির্বাচন: দলীয় কোন্দল ও সহিংসতার জন্য দায়ী কে?

Next Post

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার ভাবতে পারে

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার ভাবতে পারে

রাবেয়া খাতুনের গল্পে সপ্তাহব্যাপী ৭ নাটকের ছবি, বিভিন্ন চরিত্র ও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবেয়া খাতুনের গল্পে সপ্তাহব্যাপী ৭ নাটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT