চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে সরকার ভাবতে পারে

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
5:01 অপরাহ্ন 21, জানুয়ারি 2021
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

মহামারি করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষা খাত সবচেয়ে নাজুক সময় পার করছে। প্রায় এক বছরের কাছাকাছি সময় ধরে দেশের কয়েক কোটি শিক্ষার্থী প্রচলিত শিক্ষা কার্যক্রমের বাইরে। অনলাইন শিক্ষা কার্যক্রমের উপরে কোনোরকমে শিক্ষার্থীদের পাঠ্যাভাস টিকে থাকলেও প্রযুক্তির থাকা একটি বিরাট সংখ্যক শিক্ষার্থী হারাতে বসেছে তাদের শিক্ষা জীবন।

করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির মেয়াদ বেড়েই চলেছে। সম্প্রতি ছুটি আরও একধাপ বাড়িয়ে ৩১ জানুয়ারি পর্যন্ত করেছে সরকার। করোনাকালে সারাবিশ্বের বিভিন্ন দেশে নিয়মিত জীবন যাপনে নানা বিধি নিষেধ থাকলেও সেসব দেশে ক্লাসরুম ভিত্তিক শিক্ষা কার্যক্রম অনেকটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে বিষয়টি সম্পূর্ণ বিপরীত। নিয়মিত দেশের সব প্রতিষ্ঠান স্বাভাবিক এবং কোনো বিষয়ে কোনো বিধিনিষেধ মানছে না জনগণ, শুধু শিক্ষা ক্ষেত্রে বিধিনিষেধ।

এই অবস্থায় অবিলম্বে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে একটি রিট করা হয়েছে। প্রথমে লিগ্যাল নোটিশ দেয়া ও পরে নোটিশের জবাব না পেয়ে রিট করা হয়। ওই লিগ্যাল নোটিশে বলা হয়েছিল, লিগ্যাল নোটিশে বলা হয়, ‘কোভিড-১৯ এর কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে এখন পর্যন্ত বন্ধ রয়েছে। শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধের মেয়াদ বৃদ্ধির ফলে শিক্ষার্থীরা অপূরণীয় ক্ষতির সম্মুখীন হচ্ছে। শিক্ষার্থীরা রাত দিন ইন্টারনেট-ভিডিওগেম ও টিভি দেখার বদ অভ্যাস করছেন। আবার অনেকেই মাদকাসক্ত হয়ে পড়ছেন। তাই দেশের করোনা পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকায় ও ভ্যাকসিন প্রাপ্তি সন্নিকটে থাকায় শিক্ষা-প্রতিষ্ঠানগুলো বন্ধের মেয়াদ আর না বাড়িয়ে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দিতে অনুরোধ করছি।’

শিক্ষার্থীদের পাঠ্যাভাস ক্ষতি ও ইন্টারনেটের ব্যবহার বিষয়ক যে শঙ্কা রিটকারীর, তা দেশের প্রতিটি ঘরে ঘরে দৃশ্যমান। তাছাড়া দেশের মাদ্রাসা শিক্ষা স্বাভাবিক রাখা হয়েছে, যেখানে গণসংক্রমণের কোনো খবর এখনও পাওয়ানি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষা কার্যক্রমও কিছুটা শুরু হয়েছে। এই অবস্থায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Tags: করোনাকরোনাভাইরাসশিক্ষা প্রতিষ্ঠান খোলাসম্পাদকীয়
Previous Post

আড়াল থেকে যেভাবে ভারতকে পাল্টে দিচ্ছেন দ্রাবিড়

Next Post

রাবেয়া খাতুনের গল্পে সপ্তাহব্যাপী ৭ নাটক

Next Post
রাবেয়া খাতুনের গল্পে সপ্তাহব্যাপী ৭ নাটকের ছবি, বিভিন্ন চরিত্র ও দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবেয়া খাতুনের গল্পে সপ্তাহব্যাপী ৭ নাটক

ভ্যাকসিন দেশে আসার দিনে সর্বনিম্ন শনাক্তের হার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT