চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়াবা আসা বন্ধ করতে কঠোর অবস্থানে বাংলাদেশ: স্বরাষ্ট্রমন্ত্রী

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:18 অপরাহ্ন 20, জানুয়ারি 2021
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাদক নিয়ন্ত্রণে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী মোঃ আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন: পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে ইয়াবা এসে আমার দেশের যুবসমাজকে ধ্বংস করে দিচ্ছে। তাই ইয়াবা আসা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ।

সেই সথে তিনি মাদকপাচার রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর থেকে আরো কঠোর হওয়ার নির্দেশ দেন।

বুধবার বেলা সোয়া ১২টায় বিজিবির কক্সবাজার রিজিয়ন দপ্তরের প্রশিক্ষণ মাঠে আয়োজিত মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন বলেন: মাদকপাচার রোধে আইনশৃংখলা বাহিনী কঠোর থেকে কঠোরতম হচ্ছে। এ জন্য যত ধরণের প্রচেষ্টা তা অব্যাহত রয়েছে। যেন মাদকের ভয়ংকর বিস্তার রোধ করা সম্ভব হয়।

‘আমরা অবশ্যই সাকসেসফুল হব, আমরা অবশ্যই সফল হব। কয়েক বছর আগেও আপনারা দেখেছেন, ধুমপান নিয়ে আমরা আন্দোলন করেছিলাম। বলেছিলাম, ধুমপান বিষপান; মাদক তার চেয়েও ভয়ংকর। আমাদের এই যুদ্ধে অবশ্যই জয়ী হতে হবে এবং জয়ী হবো ইনশাল্লাহ’, বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় মাদকপাচার রোধে সীমান্ত বাহিনী বিজিবিসহ আইনশৃংখলা বাহিনীগুলোকে আরও কঠোর ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।

অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নর জবাবে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরও কঠোর নিরাপত্তার লক্ষ্যে কক্সবাজার সফর করছেন বলে উল্লেখ করেন মন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন বলেন: রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আরও নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে। এ লক্ষ্যে নোয়াখালীর ভাসানচরে একটি নতুন থানা উদ্বোধন করা হয়েছে।

এছাড়াও কক্সবাজারের ঈদগাঁওতে নতুন থানার উদ্বোধনের কথা জানিয়ে মন্ত্রী বলেন: দেশের মানুষের নিরাপত্তার বিধান করাই সরকারের মূল লক্ষ্য।

বিজিবি জানিয়েছে: এবার কক্সবাজারে দেশের সবচেয়ে বড় মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে এক সাথে এত বৃহৎ পরিসরে দেশের কোথাও এত বিপুল পরিমানের মাদকদ্রব্য ধ্বংস করা হয়নি। এতে ধ্বংস করা এসব মাদকদ্রব্যের মধ্যে রয়েছে গত ৩ বছরে বিজিবির বিভিন্ন সময়ের অভিযানে জব্দ করা মালিকবিহীন ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ টি ইয়াবা, ৫ হাজার ৭৯৯ বোতল মদ, ৩৩ হাজার ৫৫৫ ক্যান বিয়ার, ১ হাজার ৭৩৬ লিটার বাংলা চোলাই মদ, ১৫ কেজি ৭৩২ গ্রাম গাঁজা, ১৮ হাজার ৭৫০ পাতা সিডিল ট্যাবলেট ও ৫ হাজার পাতা জোলিয়াম ট্যাবলেট।

বিজিবি আরও জানিয়েছে: এসব ইয়াবা উদ্ধারের ক্ষেত্রে মূল ভূমিকা রেখেছে বিজিবির কক্সবাজার রিজিয়নের রামু সেক্টর। তারা ৩ বছরে মোট ৩ কোটি ১৬ লাখ ৭২ হাজার ৭৪৩ টি ইয়াবা উদ্ধার করেছে। এর মধ্যে মালিকবিহীন উদ্ধার ১ কোটি ৭৭ লাখ ৭৫ হাজার ৬২৫ টি ইয়াবাসহ বিভিন্ন ধরণের মাদকদ্রব্য ধ্বংস করা হবে।

বাংলাদেশের পুলিশ ও সেনা সদস্যরা ইয়াবা বিরোধী অভিযানে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানের শুরুতে বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন ব্যাটালিয়ানের বিভিন্ন চেকপোস্টের কার্যক্রমের উপর ডেমো ও রিজিয়নের বিভিন্ন কার্যক্রমের উপর ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

এরপর স্বাগত বক্তব্য রাখবেন বিজিবি কক্সবাজার রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাজেদুর রহমান।

অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম অসুস্থতার কারণে উপস্থিত থাকতে পারেননি।

অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে যান। দুপুর আড়াইটার দিকে সেখানে পৌঁছায়। এরপর বেলুন উড়িয়ে ও ফিতা কেটে নতুন স্থাপিত ‘ঈদগাঁও থানা’ উদ্বোধন করেন। ফলক উন্মোচনের পর বিশেষ মোনাজাত করা হয়। ঈদগাঁও থানা উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে পুলিশ মহাপরিদর্শক ডক্টর বেনজীর আহমেদ, সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ অনার্স এম এ, সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আনোয়ার হোসেন, কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান পিপিএম,কক্সবাজারের জেলা প্রশাসক ডক্টর মামুনুর রশিদ,কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মজিবুর রহমান উপস্থিত ছিলেন।

Tags: ইয়াবাস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

ফেরাটা জয়ে রাঙাল বাংলাদেশ

Next Post

শিল্পের জন্য কেউ নেই, সবাই ব্যস্ত পণ্য বিক্রিতে: মাসুম আজিজ

Next Post
বৃদ্ধ ব্যক্তি ক্ষোভে হাত উঁচু করে প্রতিবাদ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শিল্পের জন্য কেউ নেই, সবাই ব্যস্ত পণ্য বিক্রিতে: মাসুম আজিজ

বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ মুখোশ পরিহিত অবস্থায় সিলেটে একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মুখোশ’ এর গন্তব্য এবার সিলেট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT