চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৩

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:31 অপরাহ্ন 20, জানুয়ারি 2021
in অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর মোহাম্মদপুরে এক সাংবাদিকের কাছ থেকে মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা গুলশান বিভাগ।

জানা যায়, গত ১ ডিসেম্বর ছিনতাইয়ের কবলে পড়েন দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার দেব দুলাল মিত্র। কিছু বুঝে ওঠার আগেই গলায় ছুরি ধরে পকেট থেকে মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ওই ঘটনায় ছিনতাই চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন- মামুন হোসেন (২০), ওয়াসিম মোড়ল ওরফে মহসিন (৩২), মো. সজল (২০)। গুলশান গোয়েন্দা বিভাগের একটি দল মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে।

বুধবার দুপুরে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত কমিশনার (ডিবি) এ কে এম হাফিজ আক্তার।

তিনি বলেন, গত ১ ডিসেম্বর রাতে ধানমন্ডির শংকর বাসস্ট্যান্ড থেকে পায়ে হেঁটে বাসায় ফিরছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সিনিয়র রিপোর্টার দেব দুলাল মিত্র। পশ্চিম ধানমন্ডি জামে মসজিদ পার হওয়ার পর বিপরীত দিক থেকে রিকশায় করে আসা দুই ছিনতাইকারী তাকে থামিয়ে কিছু বুঝে ওঠার আগেই গলায় ছুরি ধরে। এসময় ছিনতাইচক্রের অন্যজন পকেট থেকে মানিব্যাগ ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরে ছিনতাইকারীরা পালিয়ে যান। এ বিষয়ে পরদিন সকালে হাজারীবাগ থানার মামলা দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক দেব দুলাল।

হাফিজ আক্তার বলেন, মামলার প্রেক্ষিতে গোয়েন্দা পুলিশ ছায়া তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় ছিনতাইকারীদের সম্পর্কে জানা যায় যে শংকর, জাফরাবাদ, রায়েরবাগ এলাকায় একাধিক ছিনতাইকারী চক্র সক্রিয় রয়েছে। ছিনতাইকারীরা উঠতি বয়সী। শংকর, জাফরাবাদ, রায়েরবাগ এলাকা ঘনবসতিপূর্ণ হওয়ায় প্রধান সড়ক থেকে ছিনতাইয়ের পর তারা দ্রুত জনসাধারণের মাঝে মিশে যায়।

ছিনতাইকারীদের অবস্থান জানার পর গুলশান গোয়েন্দা বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম শংকর বাসস্ট্যান্ড থেকে ওই তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাই করা মোবাইল ফোন জব্দ করা হয়।

ওয়াসিম মোড়লের বিরুদ্ধে ঢাকা ও ঢাকার বাইরে ডাকাতিসহ চারটি মামলা এবং সজলের বিরুদ্ধে একটি মামলা বিচারাধীন।

Tags: গ্রেপ্তারছিনতাই
Previous Post

‘জানোয়ার’ এ বিস্ময়: কন্টেন্ট দিয়ে প্লাটফর্ম ব্রান্ডিং

Next Post

পুরনো সিরিজের নতুন সিজন: আলোচনায় যে পাঁচ

Next Post
নতুন সিরিজের ছবি, বাংলাদেশের টেলিভিশন ও ওটিটি শো. Channel i News - চ্যানেল আই নিউজ

পুরনো সিরিজের নতুন সিজন: আলোচনায় যে পাঁচ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের প্রবেশদ্বার. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনা ভ্যাকসিন দিতে প্রস্তুতি নিচ্ছে ঢাকা মেডিক্যালসহ ৪ হাসপাতাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT