চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ‘আবর্জনা’ বললেন সেই আলভারো

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:18 অপরাহ্ন 14, জানুয়ারি 2021
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল মাঠে দুই খেলোয়াড়ের সংঘর্ষের দৃশ্য, একজন পড়ে গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সেপ্টেম্বরে উত্তপ্ত এক ম্যাচের পর ফের বুধবার ফ্রেঞ্চ সুপার কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পিএসজি-মার্শেই। ‘বর্ণবিদ্বেষ’র অভিযোগ ওঠা আগের ম্যাচের তপ্ত রেশ টের পাওয়া গেছে এদিনও। বিশেষ করে চারমাস আগে বিতর্কের অন্যতম কুশীলব আলভারো গঞ্জালেজের একটি টুইট আগুনে ঢেলেছে ঘি।

লিগ ওয়ানে মার্শেইয়ের বিপক্ষে সেই ম্যাচের পর নেইমার অভিযোগ তোলেন, তাকে ‘বানর’ বলে গালি দিয়েছেন আলভারো। ক্ষোভ সামলাতে না পেরে স্প্যানিশ ডিফেন্ডারের মাথায় চড় মেরেছিলেন পিএসজি তারকা। এ কারণে ম্যাচে লাল কার্ড দেখানো হয় তাকে, দেয়া হয় দুই ম্যাচ নিষেধাজ্ঞা। ম্যাচ শেষেও নেইমারের ক্ষোভ ছিল, সুযোগ পেয়েও আলভারোকে ঘুষি না মারার।

পিএসজি-মার্শেইয়ের ওই ম্যাচে খেলার চেয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাই ছিল বেশি। দুদলের পাঁচ খেলোয়াড়কে লাল কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। লাথি মারার অপরাধে পিএসজির লেভিন কুরজাওয়াকে ছয় ম্যাচ, মার্শেইয়ের জর্ডান আমাভিকে তিন, নেইমার-লিয়ান্দ্রো পারাদেস দুই ও দারিও বেনেদিত্তো পান এক ম্যাচ নিষেধাজ্ঞা। সঙ্গে আলভারোর গায়ে থুথু ছিটানোর অভিযোগে চার ম্যাচ নিষেধাজ্ঞা পেয়েছিলেন পিএসজি ফরোয়ার্ড অ্যাঞ্জেল ডি মারিয়া।

অবশ্য বড় বাঁচা বেঁচে যান ম্যাচে হট্টগোলের আসল খলনায়ক নেইমার ও আলভারো গঞ্জালেজ। বর্ণবিদ্বেষের অভিযোগের প্রমাণ না মেলায় দুজনকেই নির্দোষ ঘোষণা করে ফ্রেঞ্চ লিগ ডিসিপ্লিনারি কমিটি।

শেষটা ভালোয় ভালোয় মিটে গেলেও মার্শেই খেলোয়াড়দের ক্ষোভ প্রশমিত হয়নি। সেটা বুধবারের ম্যাচে টের পাওয়া গেছে। ৬৫ মিনিটে অ্যাঞ্জেল ডি মারিয়ার বদলি হয়ে মাঠে নেমেছিলেন চোট থেকে সেরে ওঠা নেইমার। সুযোগ বুঝে একের পর এক ফাউল করা হয়েছে পিএসজির ব্রাজিলিয়ান তারকাকে।

যদিও ৮৫ মিনিটে স্পটকিক থেকে গোল করে নতুন কোচ মাউরিসিও পচেত্তিনোকে পিএসজিতে প্রথম শিরোপার স্বাদ এনে দেন বিশ্বের সর্বোচ্চ দামের ফুটবলার নেইমার।

ম্যাচের পর আলভারোকে কটাক্ষ করে ভেংচি কাটা এক ছবি পোস্ট করেন নেইমার। ছবির শিরোনাম ছিল, ‘বাদশাহ,আলভারো আছো নাকি?’

জবাব দিতে দেরি করেননি আলভারোও। নেইমারের টুইটের নিচে ম্যাচে ব্রাজিলিয়ান তারকাকে মাথা ধরে আটকানোর ছবি পোস্ট করে স্প্যানিশ ডিফেন্ডার লিখেছেন, ‘আমার বাবা-মা সবসময় আমাকে শিখিয়েছেন আবর্জনা ফেলে দিতে। এসব এড়িয়ে যেতে।’

পরে নেইমারও টুইট করে লিখেছেন, ‘হ্যাঁ, সে আবার শিরোপা জিততেও ভুলে গেছে।’ জবাবে, আলভারো জ্বালাময়ী ভাষায় ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে নেইমারকে তুলনা করে লিখেছেন, ‘আসল রাজার ছায়ার নিচে পড়ে থাকো।’

পিএসজি তারকা এবারও জবাব দিয়েছেন তড়িৎ গতিতেই, ‘তুমি আমার ছায়ায় পড়ে আছো। আমি তোমাকে বিখ্যাত বানিয়েছি। তোমাকে অভিনন্দন।’

Tags: নেইমারপিএসজি-মার্শেইলিড স্পোর্টস
Previous Post

করোনা শনাক্ত ৯ মাসের মধ্যে সর্বনিম্ন, নতুন মৃত্যু ১৬

Next Post

এবার কঠিন কিছু বলবো, কিন্তু সহজভাবে: আদনান আল রাজীব

Next Post
তিনজন যুবক হাসিমুখে ছবি তুলেছেন, সবাই সানগ্লাস পরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার কঠিন কিছু বলবো, কিন্তু সহজভাবে: আদনান আল রাজীব

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুতি ম্যাচে ফিফটি শুধু মাহমুদউল্লাহর ব্যাটে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT