চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রস্তুতি ম্যাচে ফিফটি শুধু মাহমুদউল্লাহর ব্যাটে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 14, জানুয়ারি 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলনে ব্যস্ত, প্রস্তুতি ম্যাচের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেদের মধ্যে ৪০ ওভারের প্রস্তুতি ম্যাচে আশা-জাগানিয়া ব্যাটিং হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের। পুরো ম্যাচে ফিফটি পেয়েছেন একমাত্র মাহমুউল্লাহ রিয়াদ। অধিনায়কের ৫১ রানের অপরাজিত ইনিংসে ৫ উইকেটে হেরেছে তামিম ইকবাল একাদশ।

তামিম একাদশ-১৬১/১০ (৩৭.২ ওভার), মাহমুদউল্লাহ একাদশ-১৬২/৫ (৩৬.৫ ওভার)

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা বৃহস্পতিবার বিকেএসপিতে খেলেছে প্রথম প্রস্তুতি ম্যাচ। মাঠে থেকে তাদের পারফরম্যান্সে চোখ রেখেছেন দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন।

শনিবার নিজেদের মধ্যে আরও একটি ম্যাচ খেলবে টাইগাররা। এরপর ঘোষণা হতে পারে মূল স্কোয়াড।

বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি ম্যাচে ফিফটি করেছেন মাহমুদউল্লাহ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রস্তুতি ম্যাচে পেসারদের মধ্যে আগুন ঝরিয়েছেন হাসান মাহমুদ। তরুণ ৪ উইকেট তুলে নিলে ৩৭.২ ওভারে ১৬১ রানে গুটিয়ে যায় তামিম ইকবাল একাদশ।

সর্বোচ্চ ৩৫ রান করে যান আফিফ হোসেন ধ্রুব। অধিনায়ক তামিম ২৮, নাজমুল হোসেন শান্ত ২৭, সৌম্য সরকার করেন ২৪ রান।

দুটি মানুষ বসে থাকা, সামাজিক দূরত্ব বজায় রেখে, প্রকৃতি পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ
দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন

হাসান ৬ ওভারে ২১ রান খরচ করে ফেরান চার ব্যাটসম্যানকে। আল-আমিন হোসেন ও তরুণ বাঁহাতি পেসার শরিফুল ইসলাম নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৬ ওভারে ৩১ রান দিয়ে উইকেটহীন থাকতে হয়েছে সাকিব আল হাসানকে।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা মাহমুদউল্লাহ একাদশের জয় সহজ করে দেন নাঈম শেখ। একপ্রান্ত আগলে রেখে ৫২ বলে ৪৩ রানের ইনিংস খেলে আউট হন বাঁহাতি ওপেনার।

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যানের শট, ফিল্ডার প্রস্তুত, দর্শক ও মাঠের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মুশফিকুর রহিমের ব্যাট থেকে আসে ২৮ রান। ৬৪ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে নিয়ে যান অধিনায়ক মাহমুদউল্লাহই। ১৩ রানে অপরাজিত থাকেন মেহেদী হাসান মিরাজ। ৫ উইকেট হারিয়ে ১৯ বল আগেই সহজ জয় পায় মাহমুদউল্লাহ-মুশফিকরা।

Tags: টাইগার ক্রিকেটতামিমবাংলাদেশ ক্রিকেটবাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজবিসিবি একাদশমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

এবার কঠিন কিছু বলবো, কিন্তু সহজভাবে: আদনান আল রাজীব

Next Post

করোনাভাইরাস: শনাক্তের হার ৫ শতাংশের নিচে

Next Post
চ্যানেল আই অনলাইনের স্বাস্থ্য ব্লগের লেখিকা সুমী রায়ের ছবি।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: শনাক্তের হার ৫ শতাংশের নিচে

জেলা জজ আদালত ভবনের প্রবেশদ্বার ও সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

বদির বিরুদ্ধে পিতৃত্ব দাবি করা মামলার শুনানি হয়নি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT