চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই মাস যাবৎ নিখোঁজ জ্যাক মা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:18 অপরাহ্ন 05, জানুয়ারি 2021
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
নির্বাচনী আলোচনায় মনোযোগী একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাসেরও বেশি সময় ধরে চীনা ধনকুবের জ্যাক মা’কে জনসম্মুখে দেখা যাচ্ছে না। তিনি বর্তমানে কোথায় অবস্থান করছেন তা কেউ জানে না।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন-এর এক প্রতিবেদনে জ্যাক মা’র অন্তর্ধানের ব্যাপারে জানানো হয়েছে।

এর আগে, অক্টোবরে চীনের ব্যাংক ব্যবস্থা নিয়ে কঠোর সমালোচনা করেন জ্যাক মা। তার কয়েক সপ্তাহ পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।

এদিকে, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ‘দ্য এপ্রেনটিস’ টিভি শোর আদলে জ্যাক মা চালু করেন ‘আফ্রিকা’স বিজনেস হিরোজ’ নামের একটি অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে তরুণ আফ্রিকান উদ্যোক্তাদের মধ্যে ব্যবসায়িক উদ্ভাবনী ক্ষমতা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর বিজয়ী পান ১৫ লাখ মার্কিন ডলারের আকর্ষণীয় আর্থিক পুরস্কার।

কিন্তু, ওই অনুষ্ঠানের চূড়ান্ত রাউন্ডেও উপস্থিত ছিলেন না জ্যাক মা। বিচারক প্যানেলের ওয়েবপেজ থেকেও সরিয়ে নেওয়া হয়েছে এই চীনা ধনকুবেরের নাম। এমনকি অনুষ্ঠানের প্রমোশনাল ভিডিওতে তার অংশটুকু কেটে বাদ দেওয়া হয়েছে।

যে কারণে, তিনি আদৌ মুক্ত নাকি গৃহবন্দি তা নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।

অন্যদিকে, আলিবাবা’র একজন মুখপাত্রের বরাতে ডেইলি মেইল জানিয়েছে, ওই সময়ে ব্যস্ত থাকার কারণে জ্যাক মা বিচারক প্যানেলে উপস্থিত থাকতে পারেননি। তবে এই বিবৃতিকে বিশ্বাসযোগ্য মনে করছেন না অনেকেই।

ওদিকে, চীনের সবচেয়ে সফল এই উদ্যোক্তা এক সময় রাজনীতিবিদদের প্রিয়পাত্র ছিলেন। কিন্তু, সম্প্রতি জ্যাক মা সেই সুনজর হারিয়েছেন। বিশেষ করে, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা নিয়ে সমালোচনা করার পর থেকেই একের পর এক আক্রমণের মুখে পড়েছে আলিবাবা এবং তার আরেক প্রতিষ্ঠান অ্যান্ট গ্রুপ (আলি পে)।

এরই মধ্যে, অ্যান্ট গ্রুপের ৩৭ বিলিয়ন মার্কিন ডলারের আইপিও স্থগিত করেছে সাংহাই স্টক এক্সচেঞ্জ। তারপর থেকেই জ্যাক মাকে আর জনসম্মুখে দেখা যায়নি বলে জানিয়েছে ডেইলি মেইল।

জ্যাক মা চীনের বৃহত্তম প্রযুক্তি সংস্থা আলিবাবার প্রতিষ্ঠাতা। আলিবাবা এখন ‘পুবের আমাজন’ নামে পরিচিত। চীনের বন্দরনগরী হ্যাংঝুর ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ঘর থেকে তিনি এই কোম্পানি গড়ে তোলেন। ১৯৯৯ সালে চীনের কারখানা অধ্যুষিত এলাকার কেন্দ্রে ছিল এই হ্যাংঝু শহর।

এরপর ধীরে ধীরে আলিবাবা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের অর্থনৈতিক কর্মকাণ্ডে অন্যতম প্রভাবশালী একটি সংস্থায় পরিণত হয়। চীনের অনলাইন, ব্যাংকিং এবং বিনোদন জগতে তাদের অবদান হয়ে ওঠে বিশাল।। চার হাজার কোটি ডলারের ব্যবসার মালিক হয়ে ওঠেন জ্যাক মা।

২০১৮ সালে আলিবাবার চেয়ারম্যানের পদ থেকে তিনি সরে দাঁড়ান। তিনি বলেন, তিনি দানধ্যান নিয়ে থাকতে চান। কিন্তু আলিবাবার পরিচালনা বোর্ডে তাঁর স্থায়ী পদ থেকে যায়। শুধু সম্পদ আর খ্যাতি নয়, মা চীনের অন্যতম প্রভাবশালী একজন ব্যক্তি।

Tags: আলিবাবাজ্যাক মানিখোঁজ
Previous Post

সবদেশেই ভ্যাকসিন রপ্তানির অনুমোদন আছে: সেরাম ইনস্টিটিউট

Next Post

অনুমোদনের দশ দিনের মধ্যে ভ্যাকসিন তৈরিতে প্রস্তুত ভারত সরকার

Next Post
বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুমোদনের দশ দিনের মধ্যে ভ্যাকসিন তৈরিতে প্রস্তুত ভারত সরকার

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিটি ধাপে চাই অধিক সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT