চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতিটি ধাপে চাই অধিক সতর্কতা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
6:30 অপরাহ্ন 05, জানুয়ারি 2021
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন কিনতে প্রাথমিক অর্থ (৬’শ কোটি টাকা) ছাড়ের পর দেশের মানুষকে সেই ভ্যাকসিন প্রয়োগে পুরোদমে প্রস্ততি শুরু করেছে সরকার। এ জন্য নানান পরিকল্পনার পাশাপাশি তার বাস্তবায়ন ও তদারকিতে গঠিন করা হয়েছে ‘ন্যাশনাল ডেপ্লয়মেন্ট অ্যান্ড ভ্যাকসিনেশন প্ল্যান ফর কোভিড-১৯ ভ্যাকসিন ইন বাংলাদেশ’। মূলত এই কমিটির নেতৃত্বেই চলবে মহাযজ্ঞ।

বিশাল এই আয়োজনে তৈরি করা হচ্ছে প্রায় ১ লাখ কর্মী। যাদের মধ্যে ভ্যাকসিন দেওয়ার কাজে সরাসরি মাঠে থাকবেন অন্তত ৭২ হাজার কর্মী। সরকারের পরিকল্পনা অনুযায়ী দেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেবেন তারা।

ওই কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন, কয়েক ধাপে ভ্যাকসিন প্রয়োগ করা হবে। প্রথম ধাপে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ২০ শতাংশ মানুষকে ভ্যাকসিন দেয়া হবে। যার মধ্যে আবার ১০ শতাংশকে অগ্রাধিকারের ভিত্তিতে দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে ৩ শতাংশ ধরে ৫১ লাখ ৮৪ হাজার ২৮২ জন। আর বাকী ৭ শতাংশ, ১ কোটি ২০ লাখ ৯৬ হাজার ৬৫৭ জনকে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে।

সরকারের এসব পরিকল্পনা এবং প্রস্তুতির খবরে আমরা আশা প্রকাশ করতেই পারি- যথাসময়ে ভ্যাকসিন পাওয়া এবং তা প্রয়োগের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে না। কেননা এর জন্য প্রতিটি ধাপেই পরিকল্পনা এবং তার সঠিক বাস্তবায়ন জরুরি। তা না হলে পুরো পরিস্থিতিই জটিল হয়ে উঠতে পারে। যা কিছুটা হলেও দৃশ্যমান হয়েছে ভারতের কাছ থেকে নির্ধারিত সময়ে ভ্যাকসিন পাওয়া না পাওয়া নিয়ে।

আমরা এরই মধ্যে জেনেছি, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার যে ভ্যাকসিন ভারতের সেরাম ইনস্টিটিউট তৈরি করছে; তা রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত সরকার। বাংলাদেশে ভ্যাকসিন পাঠাতে চুক্তি করেছে এই প্রতিষ্ঠানটি। অনিশ্চিয়তা তৈরি হওয়ার পর যদিও সেরামের শীর্ষ কর্মকর্তা এবং বাংলাদেশ সরকারের একাধিক দায়িত্বশীল ব্যক্তি দাবি করেছেন, ঠিক সময়েই ভ্যাকসিন পাওয়া যাবে। কিন্তু তারপরও সাধারণ মানুষের মনের সংশয় দূর হচ্ছে না।

এ তো গেল ভ্যাকসিন পাওয়া না পাওয়ার বিষয়। শঙ্কা আছে ভ্যাকসিন আসার পর তার সমবণ্টন, সঠিক পদ্ধতিতে সংরক্ষণ, প্রয়োগ ইত্যাদি নিয়েও। প্রকৃত ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী ঠিকঠাক মতো সেই ভ্যাকসিন পাবে তো? কিংবা সঠিক নিয়মে তা সংরক্ষণ করা হবে তো? এসব প্রশ্ন উঠা খুবই স্বাভাবিক বিষয়। কেননা রাষ্ট্রের বহু ক্ষেত্রে অনিয়ম-বিশৃঙ্খলা স্পষ্ট।

তার প্রমাণও আমরা পেয়েছে। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে শনাক্ত হওয়ার পর স্বাস্থ্যখাতের চরম বিশৃঙ্খলা আমরা দেখেছি। হাসপাতালে চিকিৎসা পাওয়াটা যে কতটা কঠিন ব্যাপার ছিল, তা আর কারোও অজানা নয়।

আমরা মনে করি, করোনাভাইরাসের ভ্যাকসিনের মতো একটা স্পর্শকাতর বিষয়ের প্রতিটি ধাপেই অধিক সতর্কতা জরুরি। একটু ভুল বা অবহেলায় ঘটে যেতে পারে অনেক কিছু।

Tags: করোনাকরোনা ভ্যাকসিনকরোনাভাইরাসকোভিশিল্ডকোভ্যাক্সিনভ্যাকসিন
Previous Post

অনুমোদনের দশ দিনের মধ্যে ভ্যাকসিন তৈরিতে প্রস্তুত ভারত সরকার

Next Post

অপেক্ষায় তামিম, অপেক্ষায় বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

অপেক্ষায় তামিম, অপেক্ষায় বাংলাদেশ

বস্তাবন্দী চালের পাত্র ও চালের পাত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ প্রতিষ্ঠানকে সোয়া দুই লাখ টন চাল আমদানির অনুমতি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT