চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি অনুমোদন পেলো ফাইজারের ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:09 পূর্বাহ্ন 01, জানুয়ারি 2021
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইজার ও বায়োএনটেকের করোনাভাইরাসের ভ্যাকসিনের জরুরি অনুমোদন দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা(হু)। বৃহস্পতিবার এই অনুমোদন দেয় তারা।  এর ফলে দেশগুলোর জন্য এই ভ্যাকসিন আমদানি করা ও বিতরণ করার পথ সহজ হলো।

এই প্রথম কোনো ভ্যাকসিনের অনুমোদন দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।  যুক্তরাষ্ট্র ও জার্মানির বানানো এই ভ্যাকসিনটির গত ৮ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যে ভ্যাকসিন কর্মসূচি শুরু হয়। পরে শুরু হয় যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে।

হু জানিয়েছে, এক বছর আগে চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর প্রথম ফাইজার অ্যান্ড বায়োএনটেকের ভ্যাকসিনের অনুমোদন দিলো তারা।

ওষুধ নিশ্চিতকরণে হুয়ের কর্মকর্তা মারিয়ানগেলা সিমাও বলেন, করোনাভাইরাসের ভ্যাকসিনের বিশ্বের সহজলভ্যতা নিশ্চিতে এটি একটি ইতিবাচক পদক্ষেপ।

বিবৃতিতে তিনি আরো বলেন, কিন্তু আমি সেই প্রয়োজনের উপর জোড় দিতে চাই যেন যথেষ্ট ভ্যাকসিন সরবরাহের জন্য বিশ্ব প্রচেষ্টা অব্যাহত রাখে। তাহলে সব জায়গায় জনগণের প্রয়োজনের ভিত্তিতে তা সরবরাহ করা যাবে।

হুয়ের মতে, জরুরি ব্যবহারের তালিকা বিভিন্ন দেশের নিয়ন্ত্রকদের ভ্যাকসিনের আমদানি ও বিতরণ অনুমোদনের পথ উন্মুক্ত করে দিবে।

ফাইজার অ্যান্ড বায়োএনটেকের ভ্যাকসিনের সুরক্ষা, কার্যকারিতা ও গুণমান নিজেদের বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করিয়েছেন বলেও জানায় সংস্থাটি।  সেখানে ঝুঁকির বিরুদ্ধে সুবিধার বিষয়টিও বিবেচনা করা হয়েছে।

বিবৃতিতে হু জানিয়েছে, পর্যালোচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করে দেওয়া নিরাপত্তা ও কার্যকারিতার মানদণ্ড এই ভ্যাকসিন পূরণ করেছে এবং করোনাভাইরাস মোকাবেলায় এই ভ্যাকসিনের সুবিধাগুলি ঝুঁকির থেকে বেশি।

Tags: করোনা ভাইরাসকরোনাভাইরাসফাইজারভ্যাকসিন
Previous Post

করোনাভাইরাস: যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকোতে বেড়েছে মৃত্যু

Next Post

নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

নায়ক ফেরদৌসের ভাই তৌফিকের ছবি, পাঞ্জাবি ও স্যুট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে অভিনয় ছাড়লেন নায়ক ফেরদৌসের ভাই তৌফিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT