চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যে কারণে অভিনয় ছাড়লেন নায়ক ফেরদৌসের ভাই তৌফিক

নাহিয়ান ইমন by নাহিয়ান ইমন
12:18 অপরাহ্ন 01, জানুয়ারি 2021
in বিনোদন
A A
নায়ক ফেরদৌসের ভাই তৌফিকের ছবি, পাঞ্জাবি ও স্যুট পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেখতে বেশ সুদর্শন। শারীরিক গঠন, অভিনয় সব মিলিয়ে পারফেক্টই ছিলেন তিনি। বড়পর্দাতেও গুছানো ক্যারিয়ার ছিলো তার। একে একে ১৭টি সিনেমার নায়ক তিনি। এরমধ্যে  ৭টি সিনেমার নায়িকা ছিলেন শাবনূর। কাজ করেছেন পূর্ণিমা, রেসি, জনাসহ অন্যান্য নায়িকাদের সঙ্গেও।

বলছি অভিনেতা তৌফিক আহমেদের কথা। যিনি চিত্রনায়ক ফেরদৌস এর ছোট ভাই। সিনেমা ছাড়াও বিজ্ঞাপনের মডেল হতেও দেখা গেছে তাকে।

বড়পর্দায় তৌফিক যখন পুরো মনোযোগ দিয়ে ব্যস্ত হয়েছিলেন, ঠিক তখনই ছেড়ে দেন অভিনয়। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

চ্যানেল আই  অনলাইনের সাথে আলাপে তৌফিক জানান, ব্যক্তিগত জীবনে ছন্দপতন ছাড়াও বেশকিছু কারণে অভিনয় ছেড়ে ব্যবসায় মনোযোগ দেন তিনি। পাড়ি জমান কাতারে। সেখানে গাড়ির ব্যবসা শুরু করেন। তিনি বলেন, ‘ওখানে আমার গাড়ি ব্যবসা রয়েছে।করোনার আগে দেশে এসেছি। জানুয়ারিতে কাতার চলে যাবো। ঢাকা-কাতার যাওয়া আসার মধ্যে এতগুলো বছর পার হয়েছে।

টিপটিপ বৃষ্টি, জিদ্দি বউ, নীল আঁচল, মায়ের স্বপ্ন ছবিগুলোতে নায়ক ছিলেন তৌফিক। কলকাতার একাধিক ছবিতে কাজ করেছেন বলে জানালেন তিনি। বলেন, কয়েকটি কলকাতার ছবি করেছিলাম সেগুলো আধা সম্পন্ন। আর কাজ হয়নি। তখন চেয়েছিলাম ফিল্মে কাজের পাশাপাশি অন্যকিছু করবো। সেই চিন্তা থেকেই ব্যবসা শুরু করি। ব্যবসায় নেমে তখন আর ফিল্মে কাজ করতে ইচ্ছা হয়নি। ধীরে ধীরে সরে যাই। জনার সঙ্গে ফোক ঘরানার ফিল্ম ‘কাঁকন দাসী’ এখনও মুক্তির অপেক্ষায় রয়েছে। এই ছবিটাও খুব ভালো পারফর্ম করেছিলাম। কিন্তু নানা কারণে আর মুক্তি পায়নি।

তৌফিক বলেন, এখন মনে হয় হয়তো ফিল্মে কাজটা চালিয়ে গেলেও পারতাম। আগামীতে যদি ভালো কাজের সুযোগ আসে তাহলে আবার ফিল্মে কাজ করবো। আমার বন্ধু পিয়াল হোসেন ‘স্বপ্নবাজী’ নামে একটি ফ্যাশন নির্ভর ছবি করছেন। সে চাচ্ছে আমি এ ছবি দিয়ে আবার কামব্যাক করি। এখন করোনার কারণে তার ওই ছবির কাজ বন্ধ। এছাড়া আরও দুটি সিনেমার কাজের কথা ছিল। প্রস্তুতিও নিয়েছিলাম। কিন্তু করোনার কারণে বাইরের প্রযোজকরা আর লগ্নি করতে উৎসাহ পাননি।

তৌফিকের প্রথম ছবি ছিল ‘নীল আঁচল’, তবে মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি ‘টিপ টিপ বৃষ্টি’। যেখানে আরও ছিলেন শাকিব খান ও শাবনূর। মুক্তিপ্রাপ্ত ১৭ সিনেমার মধ্যে শাবনূরের সঙ্গেই সাতটি সিনেমা তৌফিকের। চিত্রনায়ক ফেরদৌসের ছোটভাই হলেও তৌফিক নায়ক হয়েছিলেন নিজের ইচ্ছেয়। তার কথা, ভাইয়ার কাজ দেখে প্রভাবিত হইনি। বরং নিজ যোগ্যতায় আমি কাজ করেছি। ভাইয়া অনেক বড় স্টার। উনি ওনার মতো কাজ করেছেন। ভাইয়ার জন্য আমি গর্বিত। তবে যতোটা পথ আমি চলেছি, নিজেই তৈরি করেছি।  এখন অভিনয় থেকে দূরে থাকলেও আগের ব্যস্ততার দিনগুলো ভীষণ মিস করি।

তৌফিক জানালেন, তারা হলেন পাঁচ ভাই ও তিনবোন। বড় দুই ভাই আমেরিকা থাকেন। ভাইদের মধ্যে তিনি সবার ছোট।

Tags: জনাপূর্ণিমাফেরদৌসরেসিলিড বিনোদনশাকিব খানশাবনূর
Previous Post

নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

Next Post

প্রতি বছরই বিএনপি শক্তি সঞ্চয় করছে: মির্জা ফখরুল

Next Post
বিএনপি নেতার সংবাদ সম্মেলন, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতি বছরই বিএনপি শক্তি সঞ্চয় করছে: মির্জা ফখরুল

রণবীরের ছবি, তিনি হালকা হাসি ও চোখে স্বপ্ন দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন বছরের শুরুতে চমকে দিলেন রণবীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT