চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্দ-ভালোর বিশ: দেশীয় তারকাদের বিয়ে-বিচ্ছেদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:41 অপরাহ্ন 31, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
বাংলাদেশি তারকাদের বিয়ে-বিচ্ছেদ নিয়ে চ্যানেল আই অনলাইন ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সালে বিয়ে করেছেন বেশকিছু তারকা। এরমধ্যে পরীমনি, শমী কায়সারের বিয়ে ছিলো সবচেয়ে আলোচিত। অপরদিকে বিচ্ছেদও কম হয়নি। শাবনূর, অপূর্ব ও শবনম ফারিয়ার বিচ্ছেদ কষ্ট দিয়েছে তাদের ভক্ত অনুরাগীদের। ২০২০ সালে দেশের নাটক, সিনেমার উল্লেখযোগ্য তারকাদের বিয়ে-বিচ্ছেদের খবর থাকলো এখানে:

টয়া-শাওন: একই জগতের বাসিন্দা মডেল অভিনেত্রী মুমতাহিনা টয়া ও অভিনেতা শাওন। তীর্ঘদিন প্রেমের পর ২০২০ সালের ২৯ ফেব্রুযারি বিয়ে করেন তারা। লিপ ইয়ারকে স্মরণীয় করে রাখতে দিনটি বেছে নেন টয়া-শাওন জুটি। করোনার আগেই বিয়ে করলেও ঘরোয়াভাবেই হয় তাদের বিয়ের আয়োজন।

পরীমনি: ২০২০ সালের ৯ মার্চ বিয়ে করেন চিত্রনায়িকা পরীমনি। তখন পাত্র নির্মাতা ও থিয়েটারকর্মী কামরুজ্জামান রনি। মাত্র তিন টাকা দেনমোহরে বিয়ের কথা বলে রীতিমত হইচই ফেলে দিয়েছিলেন এই নায়িকা।

নুসরাত ফারিয়া: বেশ কয়েকবার বিয়ের গুঞ্জন শোনা গেলেও ২০২০ সালে মিডিয়ার কাছে নিজেই বিয়ের কথা জানান চিত্রনায়িকা নতুসরাত ফারিয়া। ২১ মার্চ প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে আংটি বদল করার কথা সংবাদমাধ্যমে জানান এ নায়িকা।

শমী কায়সার: ২৭ সেপ্টেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন নব্বই দশকের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। পাত্র দীর্ঘদিনের পরিচিত ব্যবসায়ী রেজা আমিন।

শ্যামল মাওলা: ২০২০ সালের ১০ অক্টোবর বিয়ে করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শ্যামল মাওলা। পাত্রী অভিনেতার পূর্বপরিচিত মাহা শিকদারক। দীর্ঘদিন প্রেম করেছেন তারা।

অর্ণব: দেশীয় সংগীতের জনপ্রিয় মুখ অর্ণব। ২৮ অক্টোবর এই তারকা শিল্পী বিয়ে করেন প্রেমিকা, ভারতীয় শিল্পী সুনিধি নায়েককে। তাদের বিয়ে হয় পশ্চিমবঙ্গের আসানসোলে।

অপর্ণা ঘোষ: বছরের শেষ মাসে বিয়ের পিঁড়িতে বসেন ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ। ১০ ডিসেম্বর বিয়ে করেন অপর্ণা ঘোষ। পাত্র জাপানি প্রতিষ্ঠানে কর্মরত সত্রাজিৎ দত্ত।

এছাড়াও ২০২০ সালে বিয়ে করেছেন গীতিকার সুরকার সংগীতপরিচালক শওকত আলী ইমন, চিত্রনায়িকা রোদেলা জান্নাত, শিল্পী কর্ণিয়া, সৌমিক।

২০২০ সালে যেসব তারকাদের সংসার ভেঙেছে

শাবনূর: চিত্রনায়িকা শাবনূরের বিচ্ছেদ ভক্তদের মনে সবচেয়ে বেশি কষ্টের কারণ হয়েছে। কারণ ৮ বছর সংসার করার পর ২০২০ সালের শুরুতেই আসে ভাঙনের খবর নিয়ে। শাবনূর জানিয়ে দেন, বনিবনা না হওয়ায় স্বামী অনিককে তালাক দিয়েছেন তিনি। ২৬ জানুয়ারি স্বামীর ঠিকানায় তালাকের নোটিস পাঠান এ চিত্রনায়িকা।

অপূর্ব: ২০২০ সালে দেশীয় তারকাদের যে বিচ্ছেদের ঘটনাটি সবচেয়ে বেশি চমকে দিয়েছে, সেটা জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও তার স্ত্রী নাজিয়া হাসান অদিতির সংসারে ভাঙন। ৯ বছরের দাম্পত্য জীবন ছিলো তাদের। ২০১১ সালে বিয়ে করা এই দম্পতি বিচ্ছেদের ঘোষণা দেন ১৭ মে।

শবনম ফারিয়া: ২০১৯ সালের ১ ফেব্রুয়ারি হারুন অর রশীদ অপুর সঙ্গে বিয়ে হয় অভিনেত্রী শবনম ফারিয়ার। মহা ধুমধামে হয়েছিলো সেই বিয়ে। অথচ ২০২০ সালের ২৮ নভেম্বর বিচ্ছেদের কথা নিজের ফেসবুকে লিখে জানান ফারিয়া।

এছাড়া সংসারে বিচ্ছেদের জোর গুঞ্জন চিত্রনায়িকা পরীমনি ও তমা মির্জার।

Tags: অপর্ণাঅপূর্বনুসরাত ফারিয়াপরীমনিফিরে দেখা ২০২০বিচ্ছেদবিয়েলিড বিনোদনশবনম ফারিয়াশাবনূরশ্যামল মাওলা
Previous Post

কক্সবাজার সৈকতে ২০২০ সালকে বিদায়

Next Post

প্রথমবারের মতো নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব

Next Post
প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জাতীয় প্রেসক্লাবে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব

বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে, জনসমাগমের মধ্যে উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সঙ্কটময় বছরকে পেছনে ফেলে নতুনের প্রত্যাশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT