চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সঙ্কটময় বছরকে পেছনে ফেলে নতুনের প্রত্যাশা

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
9:27 অপরাহ্ন 31, ডিসেম্বর 2020
in সম্পাদকীয়
A A
বাংলাদেশের জাতীয় পতাকা উড়ছে, জনসমাগমের মধ্যে উৎসবমুখর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০ সাল ছিল মহামারি করোনাভাইরাসে সঙ্কটময় চ্যালেঞ্জের এক বছর। নতুন বছর ২০২১ সালের প্রথম দিন দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) প্রাদুর্ভাবের ৩০০তম দিন, এই সময়ের মধ্যে দেশে মৃত্যুবরণ করেছে সাত হাজার ৫৫৯ জনের বেশি মানুষ। সামাজিক-অর্থনৈতিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের মানুষকে সেবা দিতে সামনে থেকে চিকিৎসক, পুলিশ-সেনা, সাংবাদিকসহ অন্যান্য সম্মুখযোদ্ধারা এক ঐতিহাসিক সময় পার করেছেন।

২০২০ সাল ছিল করোনা জর্জরিত নানা প্রেক্ষাপটে বেশ ঘটনাবহুল ও বহু বিশিষ্ট মানুষ হারানোর বছর। ছিল যুবাদের বিশ্বকাপ জয় থেকে শুরু করে পদ্মাসেতুর কাঠামোগত অগ্রগতির সুখবরও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে স্বাস্থ্যখাতের অব্যবস্থা নিয়ন্ত্রণে এনে করোনা মোকাবিলা করার পাশাপাশি দেশের অর্থনীতির হাল ধরে রাখার বিষয়টি ছিল উল্লেখ করার মতো। যার স্বীকৃতি মিলেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ব্লুমবার্গের দৃষ্টিতে সবচেয়ে কার্যকরভাবে করোনাভাইরাস সামাল দেয়া দেশগুলোর তালিকায় বাংলাদেশের ২০তম অবস্থানে থাকার মাধ্যমে।

প্রণোদনা, সাহায্য-সহযোগিতার মাধ্যমে সাম্প্রতিক চ্যালেঞ্জ মোকাবিলা করা গেলেও ভবিষ্যতে পরিবর্তিত বিশ্বের প্রভাব এসে পড়বে স্বাভাবিকভাবেই। গার্মেন্টস শিল্প দেশের অর্থনীতির একটি বড় স্তম্ভ। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ দেশের উৎপাদন ও আমদানি নির্ভর কৃষিখাত। বৈশ্বিক মহামারী করোনার কারণে গার্মেন্টসের অর্ডার কমবেশি হওয়া এবং কৃষিখাতের চাহিদার ভারসাম্যের কারণে তৈরি হতে পারে সঙ্কট। দেশের মানুষের মৌলিক চাহিদার সুষ্ঠু যোগানের মাধ্যমে স্থিতিশীলতা বজায় রাখা সামনের দিনগুলির চ্যালেঞ্জ হয়ে উঠবে। এসব বিষয়ে অতিরিক্ত নজর দেয়া প্রয়োজন বলে আমরা মনে করি।

সঙ্কটময় পরিস্থিতিতে একটি দেশের সরকারের উপরে সবচেয়ে বেশি চাপ এসে পড়ে। তবে এসব পরিস্থিতিতে সরকারের পাশাপাশি প্রতিটি মানুষেরও কিছু মানবিক দায়িত্ব রয়েছে, যে যার অবস্থানে থেকে ও সাধ্যমতো এক অন্যের পাশে এসে দাঁড়ালে সামাজিক ও জাতীয় প্রেক্ষাপটে যেকোন সমস্যা মোকাবিলা সহজ হয়। করোনার মধ্যে কিছু মানুষের লোভ-অনৈতিকতার পাশাপাশি বহু মানুষের মানবিক দিক ফুটে উঠেছে। নেতিবাচক দিকগুলো মানুষ যেমন খেয়াল করে ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করেছে, তেমনি মানবিক পদক্ষেপগুলোও অনুসরণ ও সাধুবাদ জানিয়েছে।

আমাদের আশাবাদ, নতুন বছরে এই ধারা অব্যাহত থাকবে, দিন যতো যাবে ভ্যাকসিনসহ প্রাকৃতিক নিয়ে করোনা মুক্ত হবে পুরো বিশ্ব। নতুন বছর সবার জন্য মঙ্গল বয়ে আনুক, এই আমাদের প্রত্যাশা।

Tags: ইংরেজি নববর্ষকরোনানতুন বছর
Previous Post

প্রথমবারের মতো নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব

Next Post

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য

Next Post
২০২১ সালের জন্য ডিজিটাল প্রযুক্তির উদ্ভাবন ও অগ্রগতি. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০: অশ্রুবাষ্প সুদূরে মিলাক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT