চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তারা হারানোর বছর: চেনামুখদের হারালো হলিউড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:54 অপরাহ্ন 30, ডিসেম্বর 2020
in বিনোদন
A A
হলিউডের বিখ্যাত অভিনেতাদের ছবি, যারা ২০২০ সালে মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২০-এ হলিউড হারিয়েছে অনেক কিংবদন্তী ও চেনামুখকে। যারা এ বছরটিতে চিরদিনের জন্য চলে গেছেন তাদের তালিকা অনেক দীর্ঘ। চিরপ্রস্থানে যাওয়া এই তারকারা নিজ নিজ ক্ষেত্রে চিরস্মরণীয় অবদান রেখে গেছেন:

কার্ক ডগলাস: হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ক ডগলাস গত ৬ ফেব্রুয়ারি ১০৩ বছর বয়সে মারা যান। হলিউডে টানা ৫০ বছর অভিনয় করেন তিনি। ক্লাসিক চলচ্চিত্র ‘সাইক্লোপস’-এর মধ্য দিয়ে তিনি হয়ে উঠেন সিনেমাপ্রেমীদের প্রিয় অভিনেতা। ৫০-এর দশকে তার বেশি কয়েকটি সিনেমা সাড়া ফেলে। সেগুলো হলো- এইস ইন দ্য হোল (১৯৫১), দ্য ব্যাড অ্যান্ড দ্য বিউটিফুল (১৯৫২), অ্যাক্ট অব লাভ (১৯৫৩), টু থাউজেন্ড লিগ আন্ডার দ্য সি (১৯৫৪), চ্যাম্পিয়ন (১৯৪৯), লাস্ট ফর লাইফ (১৯৫৬) ও স্পার্টাকাস (১৯৬০)।

চ্যাডউইক বোসম্যান: ‘ব্ল্যাক প্যানথার’-খ্যাত জনপ্রিয় মার্কিন তারকা চ্যাডউইক বোসম্যান মৃত্যুবরণ করেছেন ২৯ আগস্ট। ‘ব্ল্যাক প্যানথার’ ছাড়াও অনেক জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন বোসম্যান। এসবের মধ্যে রয়েছে ‘দা ফাইভ ব্লাডস’, ‘অ্যাভেঞ্জারস : ইনফিনিটি ওয়ার’, ‘অ্যাভেঞ্জারস : এন্ডগেম’, ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’, ‘ম্যাসেজ ফ্রম দ্য কিং’, ‘গডস অব ইজিপ্ট’, ‘দ্য কিং হোল’, ‘মার্শাল’ ইত্যাদি।

কার্ল রেইনার: হলিউডের কিংবদন্তি অভিনেতা কার্ল রেইনার চলে গেছেন ১ জুলাই। যুক্তরাষ্ট্রে বিনোদন জগতে অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ ছিলেন রেইনার। সাম্প্রতিক বছরে তিনি জর্জ ক্লুনি অভিনীত ‘ওসিনস ইলেভেন’ সিনেমা এবং ‘ব্রডওয়ে: বিয়ন্ড দ্য গোল্ডেন এজ’ ও ‘ইফ ইউ’র নট ইন দ্য ওবিট, ইট ব্রেকফাস্ট’ ডকুমেন্টারিতে অভিনয় করেছেন।

কেলি প্রেসটন: হলিউড অভিনেত্রী কেলি প্রেসটন (৫৭) মারা গেছেন ১২ জুলাই। স্তন ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি। কেলি প্রেসটন হলিউডে বেশকিছু সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন। তার অভিনীত অন্যতম সিনেমা ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘জেরি মাগুইরে’। এতে তিনি টম ক্রুজের সঙ্গে পর্দা ভাগ করে নেন। এছাড়া ‘স্পেস ক্যাম্প’, ‘টুইনস’, ‘ফ্রম ডাস্ক টিল ডাউন’ ও ‘দ্য ক্যাট ইন দ্য হেট’ সিনেমায় তার উপস্থিতি আজও দর্শকদের মনে রয়েছে।

নায়া রিভেরা: মার্কিন অভিনয়শিল্পী, মডেল ও সংগীতশিল্পী নায়া রিভেরার মৃত্যু হয়েছে ৮ ডিসেম্বর পানিতে ডুবে। এটি নিছক দুর্ঘটনা বলে দাবি ময়নাতদন্তে। ৩৩ বছর বয়সী নায়া জনপ্রিয় কমেডি টিভি সিরিজ ‘গ্লি’ তে সান্তানা লোপেজের চরিত্র করে জনপ্রিয় হন।

রিভেরা লুকার: ব্রডওয়ে তারকা রিভেরা লুকার মারা গেছেন ২৩ ডিসেম্বর। তার বয়স হয়েছিল ৫৯। তিনি মৃত্যুর দশ মাস আগে জানিয়েছিলেন এএলএস রোগে ভুগছেন।

জেরেমি বুলোচ: ‘স্টার ওয়ার্স’ তারকা জেরেমি বুলোচ, যিনি বোবা ফেট অভিনয় করেছিলেন, ১৭ ডিসেম্বর তিনি ৭৫ বছর বয়সে মারা যান। দীর্ঘদিন ধরে তিনি পারকিনসন রোগে ভুগছিলেন।

নাটালি ডেসেল রিড: ৭ ডিসেম্বর অভিনেত্রী নাটালি ডেসেল রিড ৫৩ বছর বয়সে মারা গেছেন। তিনি কোলন ক্যানসারে ভুগছিলেন।

ক্যারোস সাট্টোন: ‘স্টিল ম্যাগনোলিয়াস’ এবং ‘রে’ ছবির তারকা ক্যারোস সাট্টোন মারা গেছেন ১০ ডিসেম্বর। করোনাভাইরাসের সাথে ১ মাস লড়াই করে ৭৬ বছর বয়সে মৃত্যু হয় তার।

অ্যালেক্স ট্রেবেক: আমেরিকার জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘জিওপার্ডি’র উপস্থাপক অ্যালেক্স ট্রেবেক ৮ নভেম্বর মারা গেছেন। দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন তিনি। তার বয়স হয়েছিল ৮০ বছর।

এডি হ্যাসেল: ‘সারফেস’ এবং ‘ডেভিয়াস মেইডস’ তারকা এডি হ্যাসেল ১ নভেম্বর ৩০ বছর বয়সে মারা গেছেন। টেক্সাসে প্রেমিকার বাড়ির সামনে গুলিবিদ্ধ অবস্থায় অভিনেতার দেহ উদ্ধার করা হয়।

শন কনারি: ৩১ অক্টোবর বিশ্বকে কাঁদিয়ে চলে গেছেন ‘জেমস বন্ড’ খ্যাত শন কনারি। ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছিল তার।

জেমস রেডফোর্ড: নির্মাতা জেমস রেডফোর্ড মারা গেছেন ১৬ অক্টোবর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগে ৫৮ বছর বয়সে মারা যান তিনি।

কনচাটা ফেরেল: ‘দ্য টু অ্যান্ড অ্যা হাফ মেন’ অভিনেত্রী মারা গেছেন ১২ অক্টোবর। তার বয়স হয়েছিল ৭৭ বছর।

মারগারেট নোলান: অভিনেত্রী ও মডেল মারগারেট নোলান ৫ অক্টোবর ৭৫ বছর বয়সে মারা গেছেন।

এডি ভ্যান হ্যালেন: ৬ অক্টোবর বিশ্বখ্যাত রক গিটারিস্ট এডি ভ্যান হ্যালেন মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই করে ৬৫ বছর বয়সে তার মৃত্যু হয়।

ক্লার্ক মিডলটন: ‘দ্য ব্ল্যাকলিস্ট’ এবং ‘টুইন পিক্স’ তারকা ক্লার্ক মিডলটন মারা গেছেন ৪ অক্টোবর। ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে ৬৩ বছর বয়সে তার মৃত্যু হয়।

মাইকেল লনসডেল: ‘১৯৭৯’ সালের ‘মুনরেকার’ ছবিতে জেমস বন্ড ভিলেন ‘হুগো ড্র্যাক্স’ চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন মাইকেল লনসডেল। এই অভিনেতা ২১ সেপ্টেম্বর ৮৭ বছর বয়সে মারা গেছেন।

বেন ক্রস: ‘দ্য চ্যারিয়টস অব ফায়ার’ অভিনেতা বেন ক্রস মারা গেছেন ১৮ আগস্ট। তার বয়স হয়েছিল ৭২ বছর।

অ্যালান পার্কার: ব্রিটিশ নির্মাতা অ্যালান পার্কার মারা গেছেন ৩১ জুলাই। দীর্ঘদিন ধরে অজানা রোগে ভুগে ৭৬ বছর বয়সে তার মৃত্যু হয়।

অলিভিয়া ডি হ্যাভিল্যান্ড: হলিউডের স্বর্ণযুগের তারকা অলিভিয়া ডি হ্যাভিল্যান্ড। ‘গন উইথ দ্য উইন্ড’ ছবির অভিনেত্রী অলিভিয়া ডি হ্যাভিল্যান্ড ২৬ জুলাই মারা গেছেন। তার বয়স হয়েছিল ১০৪ বছর।

রোয়ানা ব্ল্যাক: ‘দ্য ব্রডওয়ে’ এবং ‘রাইজিং মিরান্ডা’ তারকা ১৪ জুলাই মারা গেছে। লিউকেমিয়ায় ভুগে ৪৭ বছর বয়সে মৃত্যু হয়েছে তার।

কেলি প্রিস্টন: দুই বছর স্তনের ক্যানসারে ভুগে ১২ জুলাই মারা গেছেন ‘দ্য জেরি ম্যাগুইর’ তারকা কেলি প্রিস্টন। তার বয়স হয়েছিল ৫৭ বছর।

নিক করডেরো: করোনাভাইরাসের লক্ষণ নিয়ে ৫ জুলাই মারা গেছেন ‘দ্য ব্রডওয়ে’ তারকা নিক করডেরো। তার বয়স হয়েছিল ৪১ বছর।

জোল শুমাখার: ক্যানসারের সাথে দীর্ঘ লড়াই করে ২২ জুন হার মানলেন হলিউড নির্মাতা জোল শুমাখার। ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন এই গুণী নির্মাতা। কস্টিউম ডিজাইনার থেকে নির্মাতা বনেছিলেন জোল শুমাখার। নির্মাণ করেছিলেন ‘ব্যাটম্যান ফরেভার’, ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’, ‘দ্য লস্ট বয়েজ’, ‘সেন্ট এলমোজ ফায়ার’, ‘ফলিং ডাউন’-এর মতো জনপ্রিয় ছবি।

ইয়ান হোম: ‘দ্য লর্ড অব দ্য রিংস’ অভিনেতা ইয়ান হোম মারা গেছেন ১৯ জুন। পারকিনসন রোগে ভুগে ৮৮ বছর বয়সে তার মৃত্যু হয়।

Tags: অলিভিয়া ডি হ্যাভিল্যান্ডঅ্যালান পার্কারঅ্যালেক্স ট্রেবেকএডি ভ্যান হ্যালেনচ্যাডউইক বোসম্যানজোল শুমাখারনায়া রিভেরাফিরে দেখা ২০২০বছর শেষেলিড বিনোদনশন কনারি
Previous Post

দণ্ডিত-পলাতক আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

Next Post

সালমানের ‘রাধে’ বিক্রি হলো ২৩০ কোটিতে 

Next Post
Radhe Bengali movie poster featuring Salman Khan in a leather jacket and sunglasses. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের 'রাধে' বিক্রি হলো ২৩০ কোটিতে 

মেসি ও বার্সেলোনা ফুটবল খেলোয়াড়রা মাঠে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুয়ারেজকে নিয়েই আমেরিকা যেতে পারেন মেসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT