চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দণ্ডিত-পলাতক আসামির বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা

এস এম আশিকুজ্জামান by এস এম আশিকুজ্জামান
1:49 অপরাহ্ন 30, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দণ্ডিত এবং পলাতক আসামির বক্তব্য  প্রচার-প্রকাশে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘৭১ টিভি’তে পলাতক আসামি পিকে হালদারের বক্তব্য প্রচারের বিষয়টি দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষ থেকে আদালতের নজরে আনলে বুধবার বিচারপতি মো.নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

এছাড়াও গত সোমবার পিকে হালদারকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত করে প্রচারিত অনুষ্ঠানের ভিডিও ফুটেজ আগামী ১০ জানুয়ারির মধ্যে হাইকোর্টের রেজিস্ট্রারের মাধ্যমে হাইকোর্টে পাঠাতে ৭১ টিভি কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেয়া হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য আগামী ১০  জানুয়ারিই দিন ধার্য করেছেন হাইকোর্ট। আজ আদালতে দুদকের পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক।

এর আগে দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয় পিকে হালদার জালিয়াতির মাধ্যমে ইন্টারন্যাশনাল লিজিং থেকে নামে-বেনামে কয়েক হাজার কোটি টাকা আত্মসাৎ করেন। এ কারণে ইন্টারন্যাশনাল লিজিং তার গ্রাহকের আমানতের টাকা ফেরত দিতে অপারগতা প্রকাশ করে। এরই মধ্যে গোপনে দেশ ছাড়েন হালদার।

পরবর্তীতে জানা যায়, শুধু ইন্টারন্যাশনাল লিজিংই নয়, দেশের আরও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান পিকে হালদারের কারণে দেউলিয়া হতে বসেছে। এমন বাস্তবতায় নিজেদের টাকা ফেরত পেতে ইন্টারন্যাশনাল লিজিংয়ের একাধিক গ্রাহক আদালতের শরণাপন্ন হন।

এক পর্যায়ে পিকে হালদারকে দেশে ফিরিয়ে আনা ও গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা জানতে চেয়ে আদেশ দেন হাইকোর্ট।

Tags: আসামীদুদকপিকে হালদারহাইকোর্ট
Previous Post

অক্সফোর্ডের ভ্যাকসিন প্রয়োগের চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য

Next Post

তারা হারানোর বছর: চেনামুখদের হারালো হলিউড

Next Post
হলিউডের বিখ্যাত অভিনেতাদের ছবি, যারা ২০২০ সালে মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারা হারানোর বছর: চেনামুখদের হারালো হলিউড

Radhe Bengali movie poster featuring Salman Khan in a leather jacket and sunglasses. Channel i News - চ্যানেল আই নিউজ

সালমানের 'রাধে' বিক্রি হলো ২৩০ কোটিতে 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT