চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মুদ্রণে আসছে বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে লেখা খোকার বই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:04 পূর্বাহ্ন 15, ডিসেম্বর 2020
in শিল্প সাহিত্য
A A
বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে লেখা খোকার বইয়ের প্রচ্ছদ ও ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মমিনুল হক। একজন নিভৃতচারী মানুষ। দীর্ঘদিন ধরে যারা তাঁকে চেনেন, জানেন, যাঁর স্পর্শ, অবয়ব সবকিছুই সজীব, যার নিঃশ্বাস-প্রশ্বাসের সঙ্গে যাদের অনন্ত সহবাস, তারাও হঠাৎ মমিনুল হককে তার এই কেতাবি নামে তাৎক্ষণিকভাবে স্মৃতির আয়নায় দাঁড় করাতে পারবেন না। তবে মমিনুল হকের সঙ্গে একটিমাত্র শব্দ যোগ করা গেলে অর্থাৎ মমিনুল হক খোকা বললে তাৎক্ষণিকভাবেই সবার স্মৃতিপটে জীবন্ত হয়ে উঠবে খোকাভাই। বঙ্গবন্ধু-বাংলাদেশ এই অত্যুজ্জ্বল ইতিহাসের এক অবিচ্ছেদ্য সংযোজন।

পঞ্চাশ বছর ধরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও পারিবারিক জীবনে ঘটে যাওয়া সব ইতিহাসের এক জীবন্ত ও নীরব সাক্ষী খোকাভাই। পারিবারিক সূত্রে খোকাভাই বঙ্গবন্ধুর মেজো ফুফুর কনিষ্ঠ পুত্র হলেও জাতির পিতার রাজনীতির সূচনালগ্ন থেকে তিনি ছিলেন একজন নীরব সহচর, বিশ্বস্ত আত্মজন ও সংকট সন্ধিক্ষণের নির্ভরযোগ্য তূর্য সেনানী। খোকাভাই বঙ্গবন্ধুকে ডাকতেন মিয়াভাই বলে। মিয়াভাই-খোকাভাইয়ের মেলবন্ধন ছিল পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা ও অহংকারের। ১৯৫৩ সালের ঝঞ্ঝাবিক্ষুব্ধ দিনগুলো থেকে শুরু করে সেই সর্বনাশা ১৯৭৫ সালর ১৫ আগস্ট পর্যন্ত এই বন্ধন ছিল অটুট। সেদিন ইতিহাসের কাঁটা থমকে দাঁড়িয়েছিল ধানমন্ডির ৩২ নম্বরের বাসভবনে, ঘাতকের কালো মেশিনগানের নিচে মুখ থুবড়ে পড়েছিল মানবতা, মানবসভ্যতা। ইতিহাসের এসব ঘটনা-দুর্ঘটনা, উত্থান-পতনে খোকাভাইয়ের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছিল।

কোনো ইতিহাস লেখার লোভে নয়, ইতিহাসের কাছে নিজের দায়বদ্ধতা কিছুটা হলেও লাঘব করার তাগিদ অনুভব করেছিলেন খোকাভাই। তাই বঙ্গবন্ধুর সব স্মৃতি গ্রন্থিত করার নিরলস প্রয়াস চালান তিনি। যাতে প্রজন্ম থেকে প্রজন্মে জীবন্ত হয়ে বিরাজ করে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের শুরু থেকে জাতির পিতা হয়ে ওঠা, স্বাধীন সার্বভৌম দেশের রূপকার ও মানব ইতিহাসে সফল সার্থক জাতির স্রষ্টা হিসেবে আত্মপ্রকাশের ধারাবাহিক ইতিহাস।

এ লক্ষ্যে খোকাভাই সিন্ধান্ত নিয়েছিলেন একটি বই রচনা করার। সেই চিন্তা-চেতনারই সোনালি ফসল- ‘অস্তরাগে স্মৃতি সমুজ্জ্বল বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও আমি’। বইটির প্রথম প্রকাশ ফেব্রুয়ারি ২০০০, দ্বিতীয় সংস্করণ আগস্ট ২০০০, তৃতীয় মুদ্রণ নভেম্বর ২০০৯ এবং চতুর্থ মুদ্রণ জানুয়ারি ২০১৬।

ইতোমধ্যে বীর মুক্তিযোদ্ধা জাতির পিতার নির্ভরযোগ্য সহচর, সুখ-দুঃখের বিশ্বস্ত সুহৃদ, মমিনুল হক খোকা মৃত্যুবরণ করেছেন। এদিকে তার বইটির কোনো সংখ্যাও আর নেই। তাই মুজিব বর্ষের এই সময়ে ‘অস্তরাগে স্মৃতি সমুজ্জ্বল বঙ্গবন্ধু, তাঁর পরিবার ও আমি’ বইটির পুনর্মুদ্রণের উদ্যোগ নিয়েছেন তারই ছেলে এহসান হক।

বইটি নিয়ে এহসান হক জানান, দেশ-জাতি ও সমাজ সচেতনতার পাশাপাশি পিতার লালিত্য ইতিহাস ঐতিহ্য সংরক্ষণেও উদ্যোগ নেয়ার সর্বোচ্চ চেষ্টা করেছি। তার এই সোনালি ফসল ঘরে তোলার একটি সুবর্ণ সুযোগ আসে বর্তমান মুহূর্তে, যখন বাংলাদেশ সুবর্ণ রেখায়। মহাসমারোহে জাতি পালন করছে মুজিববর্ষ। জাতির পিতার জন্মশতবার্ষিকী পালনের সাথে সাথে আরেকটি মাহেন্দ্রক্ষণ চলছে জাতীয় জীবনে। আমরা আমাদের মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করছি। জাতীয় জীবনের এমন একটি হিরণ্ময়  মুহূর্তে উদ্যোগ নিয়েছি শ্রদ্ধেয় পিতার গ্রন্থিত বইটির পুনর্মুদ্রণের।

Tags: নিভৃতচারীবইবঙ্গবন্ধুমমিনুল হকলেখাস্মৃতি
Previous Post

একদিনে মৃত্যু সাড়ে ৮ হাজার, আক্রান্ত সোয়া পাঁচ লাখ

Next Post

বিজেপিতে যোগদানের আগেই বুলেটপ্রুফ গাড়ি, মুখ্যমন্ত্রীর সমান নিরাপত্তা

Next Post
ভারতের বিজেপিতে যোগদানের আগে বুলেটপ্রুফ গাড়ি ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেপিতে যোগদানের আগেই বুলেটপ্রুফ গাড়ি, মুখ্যমন্ত্রীর সমান নিরাপত্তা

জিমে দুই যুবক হাসিমুখে বসে, ব্যায়াম যন্ত্রের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অনুতপ্ত’ মুশফিকের ক্ষমাপ্রার্থনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT