চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজেপিতে যোগদানের আগেই বুলেটপ্রুফ গাড়ি, মুখ্যমন্ত্রীর সমান নিরাপত্তা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 15, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ভারতের বিজেপিতে যোগদানের আগে বুলেটপ্রুফ গাড়ি ও নিরাপত্তা ব্যবস্থা. Channel i News - চ্যানেল আই নিউজ

পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ও বিধায়ক শুভেন্দু অধিকারীর জন্য বুলেটপ্রুফ গাড়িসহ জেড-প্লাস ক্যাটাগরির নিরাপত্তা অনুমোদন করেছে কেন্দ্রীয় সরকারের থাকা বিজেপি।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র উদ্ধৃত করে আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন নিরাপত্তা পান; শুভেন্দুকেও সেই ধরনের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তবে কবে থেকে সেই নিরাপত্তা দেওয়া হবে, সেটা নির্ভর করছে কয়েকদিন আগে মন্ত্রীর পদ ছাড়া শুভেন্দুর অধিকারীর ওপরই। সম্প্রতি তিনি রাজ্যের দেওয়া সমস্ত নিরাপত্তা ছেড়ে দেন। তবে গুরুত্বপূর্ণ ব্যক্তি হওয়ার কারণে কিছুটা নিরাপত্তা এখনো বহাল রেখেছে রাজ্য প্রশাসন।

বেশ কয়েক মাস ধরে দল পরিচালনাসহ নানান বিষয় নিয়ে নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম এ নেতার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের। শুভেন্দুর ঘনিষ্ঠ মহলের কেউ কেউ বলছেন, আগামী কয়েকদিনের মধ্যেই তিনি বিজেপিতে যোগদান করবেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রের খবর, কেন্দ্রের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীকে বুলেটপ্রুফ গাড়িসহ সব ধরনের নিরাপত্তা দেওয়া হবে।

এর আগে ২০১৭ সালে তৃণমূল কংগ্রেসের আরেক প্রভাবশালী নেতা মুকুল রায়কেও দলত্যাগের আগে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল। পরে তিনি বিজেপিতে যোগ দেন।

Tags: তৃণমূল কংগ্রেসপশ্চিমবঙ্গবিজেপিশুভেন্দু অধিকারী
Previous Post

নতুন মুদ্রণে আসছে বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে লেখা খোকার বই

Next Post

‘অনুতপ্ত’ মুশফিকের ক্ষমাপ্রার্থনা

Next Post
জিমে দুই যুবক হাসিমুখে বসে, ব্যায়াম যন্ত্রের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অনুতপ্ত’ মুশফিকের ক্ষমাপ্রার্থনা

Barack Obama and Eminem side by side in a split image. Channel i News - চ্যানেল আই নিউজ

এমিনেমের গানে অনুপ্রেরণা পান ওবামা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT