চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাদারীপুরে চুরির অভিযোগে স্কুলছাত্রকে পাশবিক নির্যাতন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 07, ডিসেম্বর 2020
in - সেমি লিড, জনপদ, মাদারীপুর
A A
মাদারীপুরে চুরির অভিযোগে স্কুলছাত্রকে পাশবিক নির্যাতন করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমে হাত-পা বাঁধা হয়। তারপরে ঘরের মধ্যে নিয়ে লোহার পাইপ দিয়ে বেদম পেটানো, এক পর্যায়ে বুকের উপর ওঠে নির্মম নির্যাতন চালাতে থাকে। এমন ঘটনা ঘটে মাদারীপুরের ডাসারে। টাকা আর মোবাইল চুরির অভিযোগে আশিক চৌকিদার নামে এক স্কুলছাত্রকে শারীরিকভাবে নির্যাতন চালিয়েছে রেজাউল করিম ভাসাই নামে এক ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় ওই স্কুলছাত্রকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে নির্যাতনের ঘটনা ঘটলেও শনিবার রাতে নির্যাতনের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র নিন্দার ঝড় উঠে। এই ঘটনায় দোষীদের কঠোর বিচার দাবি করেছেন মানবাধিকার কর্মী ও পুলিশ সুপার।

মাদারীপুরের ডাসার এলাকার কমলাপুর বাজারে কালাই শিকদারের হার্ডওয়ারের দোকানে বৃহস্পতিবার সন্ধ্যায় নগদ টাকা আর মোবাইল চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনার অভিযোগ এনে পূর্ব কমলাপুর গ্রামের হিমজাল চৌকিদারের দশম শ্রেণীতে পড়ুয়া ছেলে আশিক চৌকিদারকে বাজার থেকে তুলে নিয়ে যায় ডাসারের ব্যবসায়ী রেজাউল করিম ভাসাই। ভাসাইয়ের নেতৃত্বে ৫ থেকে ৬ জন মিলে আসিককে দড়ি দিয়ে বেঁধে লোহার পাইপ দিয়ে বেদম পেটায়। এক পর্যায়ে তার মাথায় আঘাত করে রক্তাক্ত করে। চলে বুকের ওপর উঠে লাথি-ঘুষিও। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসে। এখানেও ভাসাইয়ের লোকজন চিকিৎসা নিতে বাধা দেয়। বিষয়টি শনিবার রাতে একব্যক্তি ফেসবুকে দিলে সমালোচনার ঝড় ওঠে। বতর্মানে আশিক চিকিৎসাধীন আছে। দোষীদের শাস্তির দাবী ভূক্তিভোগি পরিবারের।

বিষয়টি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা সদর হাসপাতালে গিয়ে শিশুটির খোঁজ খবর নেয়। মানবাধিকার কর্মীরাও দোষীদের কঠোর বিচার দাবি করেন। আর দোষীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে দাবি পুলিশ সুপারের। তবে রেজাউল করিম ভাসাই বলেন, চোরকে শাস্তি দেয়া হয়েছে।

রাহাত হোসাইন

Tags: চুরির অভিযোগ
Previous Post

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজিসহ পাঁচ কর্মকর্তাকে তলব

Next Post

রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকলে আখ মাড়াইয়ের সিদ্ধান্ত

Next Post
নাগরিকত্ব বোর্ডের লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকলে আখ মাড়াইয়ের সিদ্ধান্ত

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়া পেলো সিনোভ্যাক করোনা ভ্যাকসিনের প্রথম চালান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT