চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক ডিজিসহ পাঁচ কর্মকর্তাকে তলব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 07, ডিসেম্বর 2020
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) মো.আবু হেনা মোস্তফা কামালসহ পাঁচ কর্মকর্তাকে তলব করেছেন দেশের সর্বোচ্চ আদালত।

অন্য চারজন হলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. রমজান আলী, গাইবান্ধা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, গাইবান্ধার সদর উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুস সালাম ও গাইবান্ধার সদর উপজেলার সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুমুল ইসলাম। আদালত অবমাননার রুলের জবাব না দেয়ার আগামী ১৪ ডিসেম্বর সকালে আদালতে হাজির হয়ে তাদের ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

এই পাঁচ জনের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন তিন বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ আজ এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতাফ হোসেন। অপর পক্ষে ছিলেন আইনজীবী শফিক মাহমুদ।

এর আগে ২০০৮ সালে গাইবান্ধা সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষায় বিউটি বেগম প্রথম হন। কিন্তু তাকে নিয়োগ না দিয়ে পরীক্ষায় দ্বিতীয় হওয়া নাজমা সুলতানাকে নিয়োগ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এনিয়ে বিউটি বেগম গাইবান্ধার সহকারি জজ আদালতে মামলা করেন। সে মামলার শুনানি নিয়ে আদালত পরীক্ষায় প্রথম হওয়া বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেয়। পরবর্তীকালে জেলা জজ আদালত ও হাই কোর্ট ওই আদেশ বহাল রাখেন। ২০১৭ সালের ৩ আগস্ট দেশের সর্বোচ্চ আদালত ১৫ দিনের মধ্যে বিউটি বেগমকে নিয়োগ দিতে নির্দেশ দেন। তবে ওই আদেশর পরও বিউটি বেগম নিয়োগ না পেয়ে আদালত অবমাননার আবেদন করেন। এরপর সর্বোচ্চ আদালত সংশ্লিষ্টদের বিরুদ্ধে গত ২ মার্চ আদালত অবমাননার রুল জারি করলেও তারা সে রুলের জবাব দেয়নি। এমন বাস্তবতায় সর্বোচ্চ আদালত আজ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক (ডিজি) সহ পাঁচ কর্মকর্তাকে তলব করেছেন বলে সাংবাদিকদের জানান আইনজীবী এবিএম আলতাফ হোসেন।

Tags: ডিজিপ্রাথমিক শিক্ষা অধিদপ্তরহাইকোর্ট
Previous Post

কোচিং ছেড়ে ৩৮ বছর বয়সে খেলতে ফিরছেন বোথা

Next Post

মাদারীপুরে চুরির অভিযোগে স্কুলছাত্রকে পাশবিক নির্যাতন

Next Post
মাদারীপুরে চুরির অভিযোগে স্কুলছাত্রকে পাশবিক নির্যাতন করা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদারীপুরে চুরির অভিযোগে স্কুলছাত্রকে পাশবিক নির্যাতন

নাগরিকত্ব বোর্ডের লোগো, বাংলাদেশের মানচিত্রসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রায়ত্ত ৯টি চিনিকলে আখ মাড়াইয়ের সিদ্ধান্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT