চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রেমিকার কারণে মার্কিন নাগরিক হচ্ছেন অ্যান্ডারসন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:08 অপরাহ্ন 05, ডিসেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার অ্যান্ডারসন প্রেমিকার সঙ্গে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চোট আর পড়তি ফর্মের কারণে নিউজিল্যান্ড জাতীয় দলে কোরি অ্যান্ডারসন ডাক পান না লম্বা সময় ধরে। ফেরার সম্ভাবনাটাও দিন দিনে হয়ে যাচ্ছিলো ফিকে। কিউইদের দলে ফেরার জন্য তাই আর অপেক্ষায় থাকেননি বাঁহাতি অলরাউন্ডার। প্রিয় দেশকে বিদায় জানিয়ে নাম লিখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট টি-টুয়েন্টি লিগে।

বিষয়টি নিজেই নিশ্চিত করে অ্যান্ডারসন জানিয়েছেন, ‘নিউজিল্যান্ড দলের প্রতিনিধিত্ব করতে পারা আমার জন্য অনেক বড় সম্মান ও গর্বের। নিউজিল্যান্ডের আরও অনেকদিন খেলতে পারলে নিজেকে ধন্য মনে করতাম আমি। তবে কখনো কখনো হঠাৎ বিকল্প কিছু সুযোগ চলে আসে, এমন কিছু সুযোগ তৈরি করে দেয় যা আগে সম্ভব বলে মনে হতো না। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড আমার জন্য যা করেছে তার জন্য আমি তাদের ধন্যবাদ জানাই।’

নিউজিল্যান্ডের হয়ে তিন ফরম্যাটের ক্রিকেটে ৯৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন অ্যান্ডারসন। এবি ডি ভিলিয়ার্সের আগে ওয়ানডের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিলো তারই। শহীদ আফ্রিদির ৩৭ বলের সেঞ্চুরির রেকর্ড ভেঙে ৩৬ বলে সেঞ্চুরি গড়েন বাঁহাতি এই অলরাউন্ডার। পরের বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১ বলে শতক তুলে সেই রেকর্ড ভাঙেন সাবেক প্রোটিয়া ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স।

অ্যান্ডারসনকে সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছেন তার মার্কিন প্রেমিকা মেরি শ্যামবার্গার। করোনা ভাইরাসের কারণে লকডাউনের সময় টেক্সাসে একসঙ্গে ছিলেন দুজনে। টানা তিন বছর খেলতে পারলে মার্কিন নাগরিকত্ব পাবেন অ্যান্ডারসন।

এদিকে বিশ্ব ক্রিকেটে নিজেদের পায়ে মাটি শক্ত করার জন্য নতুন মিশনে নেমেছে মার্কিন ক্রিকেট বোর্ড। অ্যান্ডারসনের সঙ্গে সঙ্গে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী বোলার লিয়াম প্লাঙ্কেটের দিকেও নজর আছে মার্কিন ক্রিকেটের। প্লাঙ্কেটের স্ত্রীও একজন আমেরিকান। অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে টি-টুয়েন্টি ও ওয়ানডে বিশ্বকাপে খেলার জন্য দল গোছানোর বিষয়টি স্বীকার করেছেন বোর্ড প্রধান ইয়ান হিগিন্স।

Tags: লিড স্পোর্টস
Previous Post

চট্টগ্রামে আরও একজন বাঁহাতি পেসার

Next Post

ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের ৩ সেট কোচ

Next Post
ঢাকায় মেট্রোরেলের নতুন কোচের পরীক্ষামূলক ট্রেন চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের ৩ সেট কোচ

দুটি ব্যক্তির ছবি, একজন মহিলা মাস্ক পরেছেন, অন্যজন সুদর্শন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের অভিযোগ: পাকিস্তানের ক্রিকেট অধিনায়ককে আদালতের হুঁশিয়ারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT