চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের ৩ সেট কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:12 অপরাহ্ন 05, ডিসেম্বর 2020
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকায় মেট্রোরেলের নতুন কোচের পরীক্ষামূলক ট্রেন চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে ডিসেম্বরের মধ্যে মেট্রোরেলের আরও তিন সেট যাত্রীবাহী কোচের নির্মাণ সম্পন্ন হবে। এর আগে সেপ্টেম্বরে দুই সেট কোচ নির্মাণ সম্পন্ন হয়েছে।

শনিবার ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)-এর ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক  বলেন: সেপ্টেম্বর মাসে জাপানের ওসাকার কারখানায় মেট্রোরেলের দুই সেট কোচের নির্মাণ সম্পন্ন হয়েছে। আরো তিনটি সেট তৈরির কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন: মেট্রোরেলটি ৪০ মিনিটেরও কম সময়ে ২০ কিলোমিটারের পুরো রুট ভ্রমণ করতে পারবে। এ রুটে ৬০ হাজার যাত্রী ঘণ্টায় যাতায়াত করতে পারবে।

প্রতিটি ট্রেনের ছয়টি কোচের মধ্যে একটি কোচ নারীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে ট্রেনের অন্যান্য কোচে নারী-পুরুষ একসাথে ভ্রমণ করতে পারবে।

উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রো রেললাইনের প্রথম পর্যায়ের কাজের অগ্রগতি ৭৭.৫৭ শতাংশ এবং আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত রেললাইনটির ৪৭.৪৯ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। সামগ্রিকভাবে রেলপথটির ৫৩.৫৮ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।

ঢাকা মহানগরীর জন্য ২০.১ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল সিস্টেমের একটি অংশ উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১১.০৪ কিলোমিটার দৃশ্যমান হয়েছে।

এরই মধ্যে ৯টি স্টেশনের সাব-স্ট্রাকচার সম্পন্ন হয়ে গেছে। উত্তরা উত্তর, উত্তরা মধ্য ও উত্তরা দক্ষিণের স্টেশনের হলঘরের ছাদ নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া ও শেওড়াপাড়া স্টেশনের হলঘরের নির্মাণ কাজ চলছে। উত্তরা মধ্য ও উত্তরা দক্ষিণ’র প্লাটফরম নির্মাণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে আর উত্তরা উত্তরের প্লাটফরম নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। স্টেশন তিনটির কারিগরি ও বৈদ্যুতিক শুরু হয়েছে। পাশাপাশি, কন্ট্রাক্ট প্যাকেজ সিপি-০৭ হস্তান্তরের জন্য টেলিযোগাযোগ, বিদ্যুৎ সাবস্টেশন, সিগন্যালিং ও স্ট্রেশন কন্ট্রোলারের অফিস নির্মাণের কাজও শুরু হয়েছে।

সিদ্দিক আশা প্রকাশ করে বলেন, করোনা পরিস্থিতিতে সুরক্ষা নীতি মেনে এখন যেভাবে কাজ চলছে তা অব্যাহত থাকলে, ২০২২ সালের ডিসেম্বর মাসের মধ্যেই রেলপথটি সম্পন্ন হবে।

Tags: জাপানঢাকামেট্রো রেল
Previous Post

প্রেমিকার কারণে মার্কিন নাগরিক হচ্ছেন অ্যান্ডারসন

Next Post

ধর্ষণের অভিযোগ: পাকিস্তানের ক্রিকেট অধিনায়ককে আদালতের হুঁশিয়ারি

Next Post
দুটি ব্যক্তির ছবি, একজন মহিলা মাস্ক পরেছেন, অন্যজন সুদর্শন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের অভিযোগ: পাকিস্তানের ক্রিকেট অধিনায়ককে আদালতের হুঁশিয়ারি

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ করোনামুক্ত, বসে আছেন অফিসে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর অবমাননা সহ্য করা হবে না: তথ্যমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT