চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 24, নভেম্বর 2020
in আন্তর্জাতিক
A A
জন কেরি জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করছেন, শিশু সহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে জেতার পেছনে জো বাইডেনের অন্যতম প্রতিশ্রুতি ছিলো জলবায়ু পরিবর্তনরোধে পদক্ষেপের বিষয়টি। নির্বাচনী প্রচারণায় বারবার এই বিষয়টি তিনি অঙ্গীকার করেছেন। আর মন্ত্রিসভা গঠনের শুরুতেই সে কথাই রাখতে চলেছেন জো বাইডেন। জলবায়ু বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিয়োগ দিচ্ছেন তিনি।

নবনির্বাচিত প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক দূত হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বিবিসি জানায়, সোমবার প্রথমবারের মতো জো বাইডেন তার মন্ত্রিসভা নিয়ে কথা বলেন। যেখানে জলবায়ু দুত হিসেবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী জন কেরির নাম এসেছে। মার্কিন প্রেসিডেন্টের জলবায়ু বিষয়ক বিশেষ দূতের এই পদের নামকে বলা হচ্ছে ‘ক্লাইমেট জার’।

বাইডেনের ঘনিষ্ঠজনেরা বলছেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় ‘ফুলটাইম’ একজন দক্ষ ব্যক্তিকে নিয়োজিত করা হয়েছে। এক্ষেত্রে মার্কিন রাজনীতিতে তিনিই প্রথম ব্যক্তি যিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলেও স্থান পাবেন।

২০১৬ সালে প্রেসিডেন্ট বারাক ওবামার মন্ত্রিসভায় জন কেরি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। ওই সময় জলবায়ু পরিবর্তনরোধে গুরুত্বপূর্ণ বৈশ্বিক চুক্তি ‘প্যারিস চুক্তি’তে যুক্তরাষ্ট্রের পক্ষে তিনিই প্রতিনিধিত্ব করেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার করে নেন। এতে ব্যাপক সমালোচনার সম্মুখিন হয় যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের শুরুতেই ‘প্যারিস চুক্তি’তে পুনরায় ফিরে যাওয়ার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। আর সেটা পরিপূর্ণ করবেন জন কেরি।

জো বাইডেনের মন্ত্রিসভায় আলোচিত আরও কয়েকজন হলেন- পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন প্রবীণ কূটনৈতিক অ্যান্টনি ব্লিংকেন। স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন আলেহান্দ্রো মায়োর্কাস, জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক পদে আসছেন এভ্রিল হেইনেস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে জেক সুলিভান ও জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নাম রয়েছে লিন্ডা টমাস গ্রিনফিল্ড।

১১ নভেম্বর দীর্ঘ দিনের সহযোগী রন ক্লেইনকে হোয়াইট হাউজের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগ দেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

Tags: জো বাইডেনমার্কিন প্রেসিডেন্টমার্কিন যুক্তরাষ্ট্র
Previous Post

তালাক দেওয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপ

Next Post

বৃদ্ধের সাথে শিশুর বিয়ে: তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধের সাথে শিশুর বিয়ে: তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

বঙ্গবন্ধু কাপের উদ্বোধনে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকতা শুরু. Channel i News - চ্যানেল আই নিউজ

বেলুন উড়িয়ে বঙ্গবন্ধু কাপের উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT