চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালাক দেওয়ায় স্ত্রীকে এসিড নিক্ষেপ

রেজাউল করিম রেজা by রেজাউল করিম রেজা
1:44 অপরাহ্ন 24, নভেম্বর 2020
in জনপদ, নাটোর
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

নাটোরের বড়াইগ্রামে তালাক দেয়ায় স্ত্রী নার্গিস আক্তার নুপুরকে এসিডে ঝলসে দিয়েছে প্রাক্তন স্বামী।

সোমবার রাতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কামারদহ গ্রামে এই ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আহত নুপুর কামারদহ গ্রামের আনোয়ার হোসেন তাজেমের মেয়ে এবং আহম্মেদপুর গ্রামের রাহাত আলীর ছেলে আবু তালেবের সাবেক স্ত্রী।

নুপুরের বাবা আনোয়ার হোসেন তাজেম বলেন, আবু তালেব কয়েক বছর আগে নুপুরকে বিয়ে করে আমার বাড়িতেই থাকতেন। বিয়ের পর থেকে তাদের মধ্যে দ্বন্দ্ব-কলহ লেগে থাকতো। এ কারণে সাত দিন আগে নুপুর আবু তালেবকে তালাক দেয়। সোমবার সন্ধ্যার পর নুপুর বাড়ির উঠানে হাঁটাহাটি করছিল এসময় আবু তালেব তার মুখে এসিড ছুঁড়ে পালিয়ে যায়।

নুপুরের চিৎকারে স্বজনরা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ডাক্তারের বরাত দিয়ে আনোয়ার হোসেন বলেন, নুপুরের মুখের একটি অংশসহ শরীরের বিভিন্ন অংশ এসিডে ঝলসে গেছে। স্থানীয়রা জানান, আবু তালেব ডাকাতিসহ একাধিক মামলার আসামি।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত আবু তালেবকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে জেল হাজতে পাঠানো হয়।

Tags: এসিডতালাকনাটোরস্ত্রী
Previous Post

করোনা পরিস্থিতি দেখে কঠোর সিদ্ধান্ত নেয়া হবে: কাদের

Next Post

বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি 

Next Post
জন কেরি জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করছেন, শিশু সহ।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইডেনের জলবায়ু বিষয়ক দূত জন কেরি 

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বৃদ্ধের সাথে শিশুর বিয়ে: তদন্ত প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT