চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজ্ঞাপনের মাধ্যমে ইন্টারনেটে প্রতারণা, গ্রেপ্তার ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:54 অপরাহ্ন 14, নভেম্বর 2020
in অপরাধ
A A
অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার, ইন্টারনেটে প্রতারণার অভিযোগে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, জমিজমার ঝামেলাসহ বিভিন্ন বিষয়ে জ্বীন দিয়ে শতভাগ সফলতার নিশ্চয়তার কথা বলে বিজ্ঞাপনে সাধারণ মানুষকে বিশেষ করে মহিলাদের প্রলুব্ধ করত রমেন হাওলাদার (৪২)।

শুক্রবার রাতে রাজধানীর কদমতলি থানা এলাকা থেকে ইন্টারনেটে প্রতারণা ও পর্নোগ্রাফির দায়ে রমেনকে গ্রেপ্তার করে ডিএমপি’র কাউন্টার টেররিজমের সাইবার অপরাধ তদন্ত বিভাগ।

এ সময় রমেনের ব্যবহৃত মোবাইল ডিভাইস ও ফেসবুক আইডিসহ অন্যান্য ডিজিটাল যোগাযোগ মাধ্যমসমূহ জব্দ করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজমের সাইবার অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. নাজমুল ইসলাম জানায়, অভিযুক্ত রমেন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী-স্ত্রীর মধ্যে অমিল, মনের মানুষকে কাছে পাওয়া, পরীক্ষায় ভালো রেজাল্ট, জমিজমার ঝামেলাসহ বিভিন্ন বিষয়ে জ্বীনের দ্বারা সফল করার শতভাগ নিশ্চয়তা দিয়ে কাজ করে দেয়ার বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে বিশেষ করে মহিলাদের কে আকৃষ্ট করে কথাবার্তা বলে কৌশলে ব্যক্তিগত ছবি বা ভিডিও সংগ্রহ করতো।

পরে এভাবে নেয়া বিভিন্ন মেয়েদের ব্যক্তিগত ছবি ও ভিডিও দিয়ে  জ্বীনের ভয়-ভীতি দেখিয়ে ও ছবি ভাইরাল করার হুমকি দিয়ে পরস্পর যোগসাজশে বিকাশ, রকেট ইত্যাদির মাধ্যমে মোটা অংকের টাকা আত্মসাৎ করতো।

তিনি বলেন, কয়েকজন ভুক্তভোগী সাইবার অপরাধ তদন্ত বিভাগে অভিযোগ করলে প্রাযুক্তিক বিশ্লেষণের মাধ্যমে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সবুজবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

নাজমুল জানান, শনিবার তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুরের আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে।

Previous Post

সৌমিত্রের আরো অবনতি, চিকিৎসকদের উদ্বেগ

Next Post

রাজীব: বাংলা সিনেমার সফল খলনায়ক

Next Post
প্রসিদ্ধ বাংলা সিনেমার খলনায়ক রাজীব হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজীব: বাংলা সিনেমার সফল খলনায়ক

আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: দাবি পরিবারের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT