চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌমিত্রের আরো অবনতি, চিকিৎসকদের উদ্বেগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:48 অপরাহ্ন 14, নভেম্বর 2020
in বিনোদন
A A
অসুস্থ সৌমিত্র চট্টোপাধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন যত বাড়ছে, শারীরিক অবস্থা যেন আরো বেশি জটিল হয়ে পড়ছে ফেলুদা খ্যাত বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত তার অবস্থাকে ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলছেন বেলভিউ হাসপাতালের চিকিৎসকরা।

শারীরিক নানান সমস্যার পাশাপাশি বর্তমানে মস্তিষ্কও কাজ করা বন্ধ হয়ে গেছে এই অভিনেতার।

চিকিৎসকরা জানিয়েছেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের ইইজি রিপোর্টে ব্রেনের খুব কম কাজ ধরা পড়েছে। ফলে তার মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক নেমে দাঁড়িয়েছে মাত্র ৫-এ! যার ফলে তার অক্সিজেনের চাহিদাও আগের থেকে অনেকখানি বেড়েছে।

গত ৫ অক্টোবর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরের দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। এরপর করোনা মুক্ত হয়ে এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও তার শারীরিক অবস্থার কোন উন্নতি হচ্ছে না। বরং বর্তমানে সবথেকে খারাপ পরিস্থিতিতে রয়েছেন এই অভিনেতা।

গত মাসের শেষ থেকেই ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন প্রবীন এই অভিনেতা। শুধু মস্তিষ্কই নয় ঠিকভাবে কাজ করেছে না অভিনেতার হার্টও। কিডনির পরিস্থিতিও খুব একটা আশাজনক নয় বলে জানিয়েছে চিকিৎসকরা।

শুধু তাই নয়, অভিনেতার রক্তচাপ নিয়ন্ত্রণ করতে আলাদা সাপোর্ট ব্যবহার করতে হচ্ছে। পাশাপাশি অভিনেতার হার্ট রেট অনেকখানি বেড়ে গেছে।

এই অভিনেতার চিকিৎসার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর জানিয়েছেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায়ের কিডনি ভালোমতো কাজ করছে না,  ওনার ডায়ালেসিস করা হচ্ছে। আগামি ২৪ ঘন্টায় পরিস্থিতি খুব খারাপের দিকে যেতে পারে। প্রথমবার আমরা প্রতিকূল ফলাফলের আশঙ্কা করছি। আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করছি কিন্তু আমাদের সেরাটা হয়ত ওনার শরীরের পক্ষে যথেষ্ট হচ্ছে না।’

Tags: অভিনেতাকিডনিফেলুদাসৌমিত্র চট্টোপাধ্যায়
Previous Post

সাইবারবুলিং নিয়ে কাজ করে বাংলাদেশের সাদাতের শান্তি পুরস্কার জয়

Next Post

বিজ্ঞাপনের মাধ্যমে ইন্টারনেটে প্রতারণা, গ্রেপ্তার ১

Next Post
অভিযুক্ত ব্যক্তি গ্রেপ্তার, ইন্টারনেটে প্রতারণার অভিযোগে আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজ্ঞাপনের মাধ্যমে ইন্টারনেটে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রসিদ্ধ বাংলা সিনেমার খলনায়ক রাজীব হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজীব: বাংলা সিনেমার সফল খলনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT