চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নির্বাচন: এখনো যেসব অঙ্গরাজ্যের ফলাফল আসেনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 08, নভেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন ও ট্রাম্পের ছবি, মার্কিন নির্বাচনের প্রতীক, ২০২০. Channel i News - চ্যানেল আই নিউজ

নানান উৎকণ্ঠার পর ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।  আর দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হয়েছেন কমলা হ্যারিস।

বিবিসি জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ঝুলে থাকা পেনসিলভানিয়ার ২০টি ইলেকটোরাল ভোট এবং নেভাডার ৬টি ইলেকটোরাল ভোটেই বিজয় ছিনিয়ে ২৭৯ ভোট পেয়ে যান জো বাইডেন।

তবে ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে এখানো বাকি রয়েছে আরও ৪টি অঙ্গরাজ্যের ফলাফল। সেই চারটি অঙ্গরাজ্য হচ্ছে- অ্যারিজোনা (১১ ভোট), জর্জিয়া (১৬ ভোট), নর্থ ক্যারিলোনা (১৫ ভোট) এবং আলাস্কা (৩ ভোট)।

এর মধ্যে অ্যারিজোনা ও জর্জিয়ায় অনেকটাই এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর নর্থ ক্যারিলোনা ও আলাস্কায়- ডোনাল্ড ট্রাম্প।

জর্জিয়ায় জো বাইডেনের এগিয়ে থাকার ব্যবধান অনেক কম ভোটে হওয়ায় রাজ্যটিতে পুনরায় ভোট গণনা হচ্ছে।

শেষ মুহূর্তে যদি জর্জিয়ার ১৬, নর্থ ক্যারিলোনার ১৫ এবং আলাস্কার ৩টি ইলেকটোরাল ভোট ট্রাম্পের পক্ষে যায় তার মোট ভোট হবে ২৪৮টি।  এরপরও জো বাইডেনের চেয়ে স্পষ্টতই ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে আছেন। কিন্তু মার্কিন নির্বাচনের ফলাফলের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছেন ট্রাম্প।

গত রাতে জো বাইডেন যখন তার সফরসঙ্গী কমলা হ্যারিসকে নিয়ে মঞ্চে বিজয়ী ভাষণ দিচ্ছিলেন, সেই সময় ডোনাল্ড ট্রাম্প নিজেকে বিজয়ী দাবি করে টুইটার-ফেসবুকে ঝড় তুলেছেন। সেই সঙ্গে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করার জন্য মোটা অংকের তহবিল সংগ্রহের জন্যও তোড়জোড় শুরু করেছেন।

 

Tags: জো বাইডেনডোনাল্ড ট্রাম্পমার্কিন নির্বাচন
Previous Post

বিজিবির সুনাম অক্ষুণ্ন রেখে দায়িত্ব পালনের নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post

এক সপ্তাহে ৮৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

Next Post
Hospital ward with dengue patients in beds and medical staff attending. Channel i News - চ্যানেল আই নিউজ

এক সপ্তাহে ৮৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

কমলা হ্যারিসের ছবি, তিনি একজন মার্কিন ভাইস প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস গড়লেন কমলা হ্যারিস: হলিউড তারকাদের শুভেচ্ছা বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT