চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক সপ্তাহে ৮৫ ডেঙ্গু রোগী হাসপাতালে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:03 অপরাহ্ন 08, নভেম্বর 2020
in - সেমি লিড, স্বাস্থ্য
A A
Hospital ward with dengue patients in beds and medical staff attending. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি বছর দেশে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭১২ জন। সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৬৫৫ জন। ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছেন ২ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ্ ইমার্জেন্সী অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. এ বি মো. শামছুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

গত এক সপ্তাহে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ৮৫ জন ভর্তি হয়েছেন। শনিবার (৭ নভেম্বর) পর্যন্ত হাসপাতালে ভর্তি ছিলেন অর্ধশতাধিক ডেঙ্গু রোগী।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনজন এবং বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১২ জন রয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭১২ জন। তবে স্বস্তির খবর হলো, ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬৫৫ জন।

চলতি বছর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে- এমন রোগী সন্দেহে নমুনা পরীক্ষার জন্য স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়। শনিবার পর্যন্ত আইইডিসিআর দুটি মৃত্যুর পর্যালোচনা করে চলতি বছর ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করে।

জানা যায়, ৭ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ৫২ জনের মধ্যে ঢাকা শিশু হাসপাতালে দুইজন, বিজিবি হাসপাতালে তিনজন, সম্মিলিত সামরিক হাসপাতালে তিনজন, সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে নয়জন এবং বেসরকারি ক্লিনিক ও হাসপাতালে ৪৩ জন ভর্তি ছিলেন।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু জ্বরের বিষয়ে অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে।

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক ডা. এম এ আজিজ চ্যানেল আই অনলাইনকে বলেন, ডেঙ্গুর ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। যেমন আমাদের মশারি টানাতে হবে, মশার ব্যাপারে সতর্ক থাকতে হবে, সিটি করপোরেশনগুলোর মশা নিধনে কার্যকরী ভূমিকা পালন করতে হবে। ঘর বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখতে হবে। জমা পানি রাখা যাবে না।

ডেঙ্গু জ্বরের চিকিৎসা কী করতে হবে
ডেঙ্গু জ্বরে আক্রান্ত বেশির ভাগ রোগী সাধারণত ৫ থেকে ১০ দিনের মধ্যে নিজে নিজেই ভালো হয়ে যায়, এমনকি কোনো চিকিৎসা না করালেও। তবে রোগীকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই চলতে হবে, যাতে ডেঙ্গু জনিত কোনো মারাত্মক জটিলতা না হয়। ডেঙ্গু জ্বরটা আসলে একটা গোলমেলে রোগ, অধিকাংশ ক্ষেত্রেই লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয়।

সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত বিশ্রামে থাকতে হবে। যথেষ্ট পরিমাণে পানি, শরবত, ডাবের পানি ও অন্যান্য তরল জাতীয় খাবার গ্রহণ করতে হবে। খেতে না পারলে দরকার হলে শিরাপথে স্যালাইন দেওয়া যেতে পারে।

জ্বর কমানোর জন্য শুধুমাত্র প্যারাসিটামল জাতীয় ঔষধই যথেষ্ট। এসপিরিন বা ডাইক্লোফেনাক জাতীয় ব্যথার ঔষধ কোনক্রমেই খাওয়া যাবে না। এতে রক্তক্ষরণের ঝুঁকি বাড়বে। জ্বর কমানোর জন্য ভেজা কাপড় দিয়ে গা মোছাতে হবে।

Tags: ডেঙ্গুস্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

মার্কিন নির্বাচন: এখনো যেসব অঙ্গরাজ্যের ফলাফল আসেনি

Next Post

ইতিহাস গড়লেন কমলা হ্যারিস: হলিউড তারকাদের শুভেচ্ছা বার্তা

Next Post
কমলা হ্যারিসের ছবি, তিনি একজন মার্কিন ভাইস প্রেসিডেন্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতিহাস গড়লেন কমলা হ্যারিস: হলিউড তারকাদের শুভেচ্ছা বার্তা

চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে বক্তারা উপস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

শতভাগ শিশুকে ইপিআইয়ের আওতায় আনা হবে: তাপস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT