চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মন্দিরের রাস্তার জন্য মসজিদের জমি দান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:51 অপরাহ্ন 05, নভেম্বর 2020
in আন্তর্জাতিক
A A
মন্দিরের রাস্তার জন্য মসজিদের জমি দান অনুষ্ঠানে উপস্থিত মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্দিরের রাস্তার জন্য মসজিদের জমি দান করে সম্প্রীতির এর নজির সৃষ্টি করলেন ভারতের কেরেলার কোনদোত্তি এলাকার একটি মসজিদ কমিটির সদস্যরা। বিশ্বের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক বিভাজনের বিষবাষ্প যখন বিষিয়ে তুলেছে পুরো বিশ্বকে, তখন এই ঘটনা শান্তির সুবাতাস বয়ে আনছে।

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন এ তথ্য জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কেরেলার কোনদোত্তি এলাকার কাছে মুথুভাল্লুর পঞ্চায়েত’র অধীনস্থ একটি পাহাড়ি এলাকায় দেবী ভগবতীর মন্দির রয়েছে। তার পাশে রয়েছে কোচিক্কোডান মোচিথাদাম নামে একটি কলোনিও। গত ৪০ বছর ধরে সেভাবে কোনও রাস্তা না থাকায় মন্দিরের দর্শনার্থীদের পাশাপাশি ওই গ্রামের বাসিন্দাদেরও অনেক সমস্যা পোয়াতে হত। কিছুদিন আগে মন্দির কর্তৃপক্ষ ও মোচিথাদাম কলোনির বাসিন্দারা স্থানীয় পারাথাক্কাড জুমা মসজিদ কমিটির কাছে মন্দিরে যাওয়ার রাস্তা তৈরির জন্য কিছুটা জমি চান।

তাদের আবেদনের ভিত্তিতে নিজেদের মধ্যে আলোচনা করে জমি দেওয়ার সিদ্ধান্ত নেন মসজিদ কমিটির সদস্যরা। শুধু তাই নয়, পঞ্চায়েতের কাছে থেকে রাস্তাটি কংক্রিটের করে দেওয়ার প্রতিশ্রুতিও আদায় করে।

সম্প্রতি পঞ্চায়েতের তরফে ১১৫ মিটারের ওই রাস্তাটি তৈরি করে জনসাধারণের ব্যবহারে জন্য খুলে দেওয়া হয়েছে। এর ফলে ভগবতী মন্দিরের ভক্ত ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসবের পরিবেশ তৈরি হয়েছে।

এপ্রসঙ্গে পারাথাক্কাড জুমা মসজিদ কমিটির সম্পাদক শিহাব এদাক্কাদ জানান, পঞ্চায়েতের তরফে রাস্তাটি তৈরি করে মানুষের ব্যবহারের জন্য হস্তান্তরিত করা হয়েছে। এর ফলে বিভিন্ন জায়গা থেকে আসা মানুষদের মন্দিরে যেতে আর কোনও অসুবিধা হবে না।

মসজিদ কমিটির অবদানের ভূয়সী প্রশংসা করে ভগবতী মন্দিরের পুরোহিত বলেন, ‘এই রাস্তা তৈরি হওয়ার ফলে প্রত্যেকটি মানুষই কোনও কষ্ট ছাড়া মন্দিরে আসতে পারবেন। তবে এটা শুধু মন্দিরের ক্ষেত্রেই আর্শীবাদ নয়। এর ফলে গ্রামের মানুষরাও অনেক উপকৃত হলেন।’

Tags: ভারতমসজিদের জমি
Previous Post

দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো বিনিয়োগবান্ধব পরিবেশ বাংলাদেশে: অর্থমন্ত্রী

Next Post

বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা সংরক্ষণে ইউজিসি’র অনুরোধ

Next Post

বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা সংরক্ষণে ইউজিসি’র অনুরোধ

চরিত্রের চরিত্রের দৃশ্য, সিনেমার সেটে শুটিং চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দারুণ সাহসী একটি সিনেমা হতে যাচ্ছে বর্ডার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT