চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্ববিদ্যালয়ে প্রতিবন্ধী কোটা সংরক্ষণে ইউজিসি’র অনুরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:56 অপরাহ্ন 05, নভেম্বর 2020
in শিক্ষা
A A

প্রতিবন্ধী শিক্ষার্থীদের দেশের বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি এবং ন্যায্য হারে কোটা সংরক্ষণে ‘প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩’ বাস্তবায়নে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বৃহস্পতিবার ইউজিসির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের অক্টোবর মাসে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষা নিশ্চিতকরণে প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩ এর গেজেট প্রকাশিত হয়। এই আইনের ৯ এর জ ও ট ধারায় মেধার ভিত্তিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রতিবন্ধী ব্যক্তির জন্য ন্যায্য ও কার্যকরভাবে কোটা সংরক্ষণ এবং প্রতিবন্ধিতার ধরন অনুযায়ী চাহিদার ভিন্নতা বিবেচনাপ্রসূত তাদের সক্ষমতা নির্ধারণপূর্বক পাঠ্যক্রম প্রণয়নের কথা বলা হয়েছে।

এছাড়া, সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ২০২০ সালের জানুয়ারি মাসে ইউজিসি চেয়ারম্যানকে লেখা এক পত্রে উল্লেখ করা হয় যে, প্রতিবন্ধী ব্যক্তিদের শিক্ষিত করে মূলধারায় সম্পৃক্ত করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিষয়টির সাথে বিভিন্ন মন্ত্রণালয় জড়িত। কাজেই প্রতিবন্ধী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের করণীয় রয়েছে। বিশ্ববিদ্যালয়সমূহে প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য ন্যায্য হারে কোটা সংরক্ষণসহ ভর্তির নিয়ম-কানুন অপ্রতিবন্ধী শিক্ষার্থীদের থেকে শিথিল করতঃ উচ্চ মাধ্যমিক বা এ-লেভেল পাশ করা প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার সুযোগ সৃষ্টি করে বর্তমান প্রতিবন্ধীবান্ধব সরকারের অঙ্গীকার বাস্তবায়নে ইউজিসি চেয়ারম্যান-এর সহযোগিতা প্রত্যাশা করে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী আফিয়া কবির আনিলা তথ্য অধিকার (তথ্য প্রাপ্তি সংক্রান্ত) বিধিমালার বিধি-৩ অনুসারে সংশ্লিষ্ট বিষয়ে তথ্য চেয়ে গত সেপ্টেম্বর মাসে ইউজিসি’র দায়িত্ব প্রাপ্ত তথ্য কর্মকতার কাছে আবেদনও করেন।

Tags: ইউজিসিপ্রতিবন্ধী কোটাবিশ্ববিদ্যালয়
Previous Post

মন্দিরের রাস্তার জন্য মসজিদের জমি দান

Next Post

‘দারুণ সাহসী একটি সিনেমা হতে যাচ্ছে বর্ডার’

Next Post
চরিত্রের চরিত্রের দৃশ্য, সিনেমার সেটে শুটিং চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘দারুণ সাহসী একটি সিনেমা হতে যাচ্ছে বর্ডার’

ডোনাল্ড ট্রাম্প বক্তৃতা দিচ্ছেন, পেছনে মার্কিন পতাকা।. Channel i News - চ্যানেল আই নিউজ

'নির্বাচন নিয়ে ট্রাম্পের অভিযোগ গণতন্ত্রের প্রতি মার্কিন জনগণের বিশ্বাসে আঘাত'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT