চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিজ বাড়ীতে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 17, অক্টোবর 2020
in পটুয়াখালী
A A
হাতের বাঁধন ও শাস্তির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

পটুয়াখালীতে ঘুমন্ত দুই শিশু সন্তানের পাশে হাত মুখ বেঁধে রেখে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চর মোন্তাজ ইউনিয়নের চর মার্গারেট গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

অভিযুক্তরা হচ্ছে: একই এলাকার শাকিল, আরিফ ও হাদিব। এদের মধ্যে শাকিল এবং হাদিবকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শুক্রবার রাতেই নির্যাতনের শিকার ওই নারীকে অচেতন অবস্থায় প্রথমে স্পীড বোটে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে আজ (শনিবার) ভোর রাতে পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালে আনা হয়। ধর্ষণের শিকার ওই নারী বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, ওয়ান স্টপ ক্রাইসেস সেল ও হাসপাতালের সমাজ সেবা বিভাগ তার যাবতীয় চিকিৎসা ও দেখভালের দায়িত্ত্ব নিয়েছে। জেলা মহিলা কর্মকর্তা, পুলিশ সুপার হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা ও নিরাপত্তার আশ্বাস দিয়েছেন।

শুক্রবার রাত ৯টার দিকে ঘটনার সময়ে ধর্ষণের শিকার নারীর স্বামী বাজারে ছিলেন। মোবাইল ফোন কল থেকে কান্নার শব্দ পেয়ে বাড়ীতে গিয়ে হাত মুখ বাঁধা অবস্থায় স্ত্রীকে উদ্ধার করে ধর্ষকেদের নামসহ বিস্তারিত জানতে পারেন। একপর্যায়ে তার স্ত্রী সংজ্ঞা হারিয়ে ফেলেন।

ওই নারী এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Tags: ধর্ষণনারী নির্যাতন
Previous Post

মধ্যবর্তী নির্বাচনের নামে মধ্যবর্তী টালবাহানার প্রয়োজন নেই: কাদের

Next Post

কিশোরীকে দেড় মাস আটকে রেখে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ৪

Next Post
অভিযুক্ত চারজনের সঙ্গে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরীকে দেড় মাস আটকে রেখে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ৪

রাখাইনের গ্রামে শান্তিপূর্ণ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইনের অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখছে মিয়ানমার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT