চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরীকে দেড় মাস আটকে রেখে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ৪

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:21 অপরাহ্ন 17, অক্টোবর 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অভিযুক্ত চারজনের সঙ্গে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সদরে এক কিশোরীকে অপহরণ করে ‘দেড় মাস আটকে রেখে ধর্ষণ’ এর অভিযোগে মূল অভিযুক্তসহ চারজনকে গ্রেপ্তার এবং ওই কিশোরীকে উদ্ধার করেছে র‌্যাব। 

বৃহস্পতিবার রাতে কক্সবাজার শহরের কস্তুরাঘাট এবং খুরুশকূল এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারি পরিচালক (গণমাধ্যম ) এএসপি মো. মাহমুদুল হাসান মামুন।

গ্রেপ্তার মূল অভিযুক্ত মো. শাহাব উদ্দিন (২৮) কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া চেয়ারম্যান পাড়ার মো. আব্দুল গনির ছেলে।

এছাড়া গ্রেপ্তার অন্য ৩ আসামী হলো: পেকুয়া উপজেলার উজানটিয়া ইউনিয়নের পশ্চিম উজানটিয়া পাড়ার নুর আহম্মদের ছেলে আরমান হোসেন (২৭), কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের হাটখোলা পাড়ার মৃত আব্দুল হোছাইনের ছেলে মো. নুরুল আলম (৩৮) এবং একই ইউনিয়নের দক্ষিণ পেঁচারঘোনা এলাকার জাফর আলমের ছেলে লোকমান হাকিম (৩৪)।

ভূক্তভোগী কিশোরী (১৫) কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বাসিন্দা।

র‌্যাব জানিয়েছে, ওই কিশোরীকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এএসপি মাহমুদুল বলেন, গত ১৩ অক্টোবর উদ্ধার হওয়া কিশোরীর মা র‌্যাবের কাছে অভিযোগ করেন তার মেয়েকে মো. শাহাব উদ্দিনসহ আরো ৩ সহযোগী মিলে অপহরণ করেছে এবং অজ্ঞাত স্থানে আটকে রেখে ধর্ষণ করছে। এ খবরের ভিত্তিতে র‌্যাব-৭ চট্টগ্রামের একটি দল বৃহস্পতিবার রাত ৮টায় কক্সবাজার শহরের কস্তুরাঘাট এলাকায় অভিযান চালিয়ে মো. শাহাব উদ্দিনকে আটক করে।

‘পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে, কক্সবাজার সদরের খুরুশকূল ইউনিয়নের হাটখোলা পাড়া থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ঘটনায় জড়িত আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়।’

র‌্যাবের এই কর্মকর্তা বলেন, জিজ্ঞাসাবাদে মূল অভিযুক্ত শাহাব উদ্দিন সহ অপর ৩ সহযোগী স্বীকার করেছে, তারা ওই কিশোরীকে অপহরণ এবং ধর্ষণ করেছে।

এ ঘটনায় গ্রেপ্তার অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলা করা হয়েছে বলে জানান এএসপি মাহমুদুল হাসান মামুন।

অন্যদিকে ঘটনায় শুক্রবার সকালে গ্রেপ্তার অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নথিভূক্ত হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস।

ওসি বলেন, ওই কিশোরীকে চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ওই কিশোরীর চিকিৎসা শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের পর আইনগত প্রক্রিয়া অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Tags: কক্সবাজারধর্ষণের অভিযোগ
Previous Post

নিজ বাড়ীতে বেঁধে রেখে এক নারীকে ধর্ষণ

Next Post

রাখাইনের অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখছে মিয়ানমার

Next Post
রাখাইনের গ্রামে শান্তিপূর্ণ জীবন ও প্রাকৃতিক সৌন্দর্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রাখাইনের অধিকাংশ কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ রাখছে মিয়ানমার

চ্যানেল আই অনলাইন এর তারকাবহুল ধারাবাহিক ‘আম্মা’ এর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আইয়ে তারকাবহুল ধারাবাহিক ‘আম্মা’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT