চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শঙ্কা রয়েই গেল

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
11:11 অপরাহ্ন 13, অক্টোবর 2020
in সম্পাদকীয়
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

যাবজ্জীবনের পরিবর্তে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ডের বিধান রেখে আজ অধ্যাদেশ জারি করেছে সরকার। জাতীয় সংসদের অধিবেশন না থাকায় মূলত ‘নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০২০’ সংশোধন করে ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) অধ্যাদেশ-২০২০’নাম দিয়ে ওই অধ্যাদেশ জারি করা হয়।

আমরা জানি, সম্প্রতি সিলেটের এমসি কলেজে স্বামীর কাছ থেকে স্ত্রীকে কেড়ে নিয়ে ধর্ষণ, নোয়াখালীর বেগমগঞ্জে নারীকে বিবস্ত্র করে নির্যাতনের পাশাপাশি আরও কিছু ঘটনা মানুষকে বিক্ষুব্ধ করে তোলে। সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি তাদের বড় একটা অংশ এমন পাশবিক আর বিভৎস নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনে নামে। সারাদেশের সেই আন্দোলনে নারীদের সাথে রাজপথে সামিল হয় পুরুষরাও।

বলতে গেলে, ওই আন্দোলনের আঁচেই অনেকটা তাড়াহুড়ো করে ধর্ষণে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করে সরকার। যদিও সরকারে থাকা আওয়ামী লীগ এমনটা মানতে নারাজ। তাদের দাবি, কোনো দাবির মুখে নয়, নারী নির্যাতন বন্ধের জন্যই এমন কঠোর পদক্ষেপ।

অধ্যাদেশ জারি হয়ে যাওয়ার পর এমন বিতর্ক আসলে অর্থহীন। এখন মানুষের কাছে বড় প্রশ্ন- এতে কি ধর্ষণ কমবে? কেউ কেউ আবার প্রশ্ন করছেন, এতে নিরপরাধ মানুষকে ফাঁসানো হবে না তো? এসবের বাইরে গিয়ে কিছু মানুষের দাবি, এই কঠিন শাস্তিতেও ধর্ষণ কমবে না। তাদের যুক্তি; বিদ্যমান পদ্ধতিগত জটিলতা আর পারিপার্শ্বিক নানান বাধায় ধর্ষণের শাস্তি নিশ্চিত করা সম্ভব হয় না। সেগুলো দূর করা না গেলে পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না।

নারী অধিকারকর্মী, সিনিয়র আইনজীবী, অপরাধ বিশেষজ্ঞ এবং সমাজকর্মীদের অনেকের শঙ্কা- মৃত্যুদণ্ডেও কমবে না ধর্ষণ। তাদের মতে, বেশিরভাগ ধর্ষণের ঘটনার পেছনে থাকে ক্ষমতাসীনরা। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ জোগাড় করা কঠিনতম কাজ।

আমরা জেনেছি, এরই মধ্যে ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড করায় উদ্বেগ প্রকাশ করেছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। এমন অবস্থানে নিশ্চয়ই আরও কোনো কোনো সংগঠন যাবে? তার মানে, ধর্ষণ নিয়ে এবং তার বিচারের ক্ষেত্রে শঙ্কাটা রয়েই গেল।

আমরা মনে করি, এই শঙ্কা, অবিশ্বাস দূর করার দায়িত্ব সরকারের। জনগণের মাঝে যে আস্থাহীনতা তৈরি হয়েছে, তা ফিরিয়ে আনতে কাজ করতে হবে।

Tags: গণধর্ষণধর্ষণমৃত্যুদণ্ড
Previous Post

করোনায় আক্রান্ত রোনালদো

Next Post

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ডিপ্লোমা নম্বর যোগ হবে

Next Post
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের সামনে বাংলাদেশের ব্যাংকের সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাংক কর্মকর্তাদের পদোন্নতিতে ডিপ্লোমা নম্বর যোগ হবে

ঋণ খেলাপি-বাংলাদেশ ব্যাংক

১৯ হাজার ৬০৪ কোটি টাকার খেলাপি ঋণ নিয়মিত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT