চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরুর ধাক্কা কাটিয়ে মাহমুদউল্লাহদের জয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:17 অপরাহ্ন 13, অক্টোবর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেটাররা জয় উদযাপন করছে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

৪৭ ওভারে ১০৪ রানের সহজ লক্ষ্যে নেমে শুরুতেই বড় ধাক্কা। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই সাজঘরে তিন ব্যাটসম্যান! কঠিন সময়ে দলের হাল ধরেন মুমিনুল হক। লো-স্কোরিং ম্যাচে বাঁহাতির ৩৯ রানের ইনিংস দেখায় জয়ের পথ।

বিসিবি প্রেসিডেন্টস কাপে তামিম ইকবাল একাদশকে ৫ উইকেটে হারিয়ে জয়ে ফিরেছে মাহমুদউল্লাহ রিয়াদ একাদশ। রোববার টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে নাজমুল হোসেন শান্ত একাদশের বিপক্ষে তারা হেরেছিল ৪ উইকেটে।

তামিম একাদশ: ১০৩/১০ (২৩ ওভার), মাহমুদউল্লাহ একাদশ: ১০৬/৫ (২৭ ওভার)

বৃষ্টির কারণে তিন ওভার কমে আসে ম্যাচের দৈর্ঘ্য। টস হেরে আগে ব্যাট করা তামিমের দল গুটিয়ে যায় ১০৩ রানে। জবাবে রানের খাতা খোলার আগেই আউট হন নাঈম শেখ, লিটন দাস, ইমরুল কায়েস।

মুমিনুলের সঙ্গে ৩৯ রানের জুটি গড়ে শুরুর বিপদ সামাল দেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সাবধানে পথ হাঁটা মাহমুদউল্লাহ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামের দারুণ ঘূর্ণিতে বোল্ড হন। ৩৯ বলে ১০ রান করে যান।

মুমিনুল ছিলেন বেশ সাবলীল। শেষ পর্যন্ত টিকে থাকতে পারেননি যদিও। ফেরেন জয় থেকে ২৭ রান দূরে যখন দল। তাইজুলের দ্বিতীয় শিকারে পরিণত হন। অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে হন বোল্ড। ৬২ বলে ৩৯ রানের ইনিংসে ছিল ৬টি চারের মার।

পাঁচ উইকেটের জয়ে নুরুল হাসান সোহান রাখেন দারুণ অবদান। ৪১ রানে অপরাজিত থেকে খেলা শেষ করেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান। খেলেন মাত্র ৩৮ বল। মারেন ছয়টি চার ও একটি ছক্কা। সাব্বির রহমান অপরাজিত থাকেন ৪ রানে।

শুরুতে ওয়ানডে ম্যাচে টি-টুয়েন্টির রানটাও করতে পারেনি তামিমের দল। প্রথম ম্যাচে হারের পর জয়ের জন্য মরিয়া মাহমুদউল্লাহদের লক্ষ্যটা তাতে থাকে নাগালে।

অধিনায়ক তামিমের সঙ্গে ওপেনিংয়ে নামা যুবা টাইগার তানজিদ হাসান তামিমের ২৭ রান ইনিংসের ব্যক্তিগত সর্বোচ্চ সংগ্রহ। এনামুল হক বিজয় করেন ২৫ রান।

মেহেদী হাসান ১৯ ও সাইফউদ্দিনের ব্যাট থেকে আসে ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুঅঙ্ক।

দুই পেসার রুবেল হোসেন ও সুমন খান নেন ৩টি করে উইকেট। ২টি করে উইকেট নেন আমিনুল ইসলাম বিপ্লব ও মেহেদী হাসান মিরাজ।

Tags: তামিমবিসিবিমহমুদউল্লাহলিড স্পোর্টসশান্ত
Previous Post

ভিলিয়ার্সকে জাতীয় দলে ফিরতে বলছেন শাস্ত্রী

Next Post

নিত্যপণ্যের লাগামহীন দামে মিলছে না আয়-ব্যয়ের হিসাব

Next Post
সবজি ও মসলা বিক্রির বাজারের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

নিত্যপণ্যের লাগামহীন দামে মিলছে না আয়-ব্যয়ের হিসাব

ক্রিকেটাররা একসঙ্গে খাবার খাচ্ছেন, হাসি ও আনন্দের পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় আক্রান্ত রোনালদো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT