চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই বাংলাদেশিকে ২ কোটি টাকা দিতে ইতিহাদকে নির্দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:46 অপরাহ্ন 08, অক্টোবর 2020
in - সেমি লিড, আদালত
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশি দুই যাত্রীকে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি এয়ারপোর্টে আটক ও হয়রানিসহ গন্তব্যস্থল কানাডায় না নিয়ে ঢাকায় ফেরত পাঠানোয় ইতিহাদ এয়ারওয়েজকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এই রায় দিয়েছেন।

আদালত আগামী ৬০ দিনের মধ্যে দুই যাত্রীর প্রত্যেককে এক কোটি করে ক্ষতিপূরণ পরিশোধ করতে ইতিহাদ এয়ারওয়েজের প্রতি নির্দেশ দিয়েছেন।

ক্ষতিপূরনের আদেশ পাওয়া বাংলাদেশি দুই যাত্রী হলেন তানজিন বৃষ্টি ও নাহিদ সুলতানা যুঁথি।

আদালতের রিটের পক্ষে শুনানি করে আইনজীবী মনজিল মোরসেদ। ইতিহাদ এয়ারওয়েজের পক্ষে শুনানি করেন আইনজীবী আজমালুল হেসেন কিউসি। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ওয়ায়েশ আল হারুনি।

আদালত রায়ে বলেন, ‘বাংলাদেশি যাত্রী দুই নারীকে আবুধাবি এয়ারপোর্টে যে ধরনের হয়রানি ও নির্যাতন করা হয়েছে তা অর্থদণ্ডে পরিমাপ করা যায় না।’

ভবিষ্যতে কোনো যাত্রীর সাথে এরকম আচরণ যাতে না করা হয়, সে বিষয়েও ইতিহাদ এয়ারওয়েজকে সতর্ক করেছেন আদালত।

২০১১ সালের ২৮ জুন আবুধাবি এয়ারপোর্টে বাংলাদেশি ওই দুই যাত্রিকে আটক করে তাদের হয়রানি করা হয়। ওই ঘটনার ইতিহাদ এয়ারওয়েজ কর্তৃপক্ষের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা ও ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট করেন যাত্রী তানজিন বৃষ্টি।

সেই রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট ওই বছরের ১৪ জুলাই রুলসহ আদেশ দেয়। আদেশে আদালত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। সেই সাথে ইতিহাদ এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজারকে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

একই সঙ্গে আটক, হয়রানি ও নির্যাতনের অভিযোগ বিচারের জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার জন্য কেন নির্দেশ দেয়া হবে না এবং এ দুই যাত্রীকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় রুলে।

পরবর্তীতে ইতিহাদ এয়ারওয়েজের কান্ট্রি ম্যানেজার হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার পর মামলার রুল শুনানি শুরু হলে বিচারপতি শেখ হাসান আরিফের হাইকোর্ট বেঞ্চ মামলাটি শুনানিতে অপারগতা প্রকাশ করেন।

পরে প্রধান বিচারপতি রুল শুনানির বিষয়টি বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে পাঠান।

Tags: ক্ষতিপূরণহাইকোর্ট
Previous Post

দল, মত, ক্ষমতা নির্বিশেষে ধর্ষকের বিচার দাবিতে সোচ্চার শাকিব

Next Post

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে

Next Post
চ্যানেল আই অনলাইন এর জন্য স্বাস্থ্য বিষয়ক সাক্ষাৎকারের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে

বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার নোটের ছবি, অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

রিজার্ভের নতুন মাইলফলকে দেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT