চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রিজার্ভের নতুন মাইলফলকে দেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:09 অপরাহ্ন 08, অক্টোবর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের লোগো ও ডলার নোটের ছবি, অর্থনীতি ও বৈদেশিক মুদ্রার বিষয়বস্তু. Channel i News - চ্যানেল আই নিউজ

রেমিট্যান্স, রপ্তানি আয় ও বিদেশি ঋণের বাড়ার কারণে মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও বৈদেশিক মুদ্রার রিজার্ভে একের পর এক রেকর্ড হচ্ছে।

বৃহস্পতিবার দেশের ইতিহাসে রিজার্ভ প্রথমবারের মতো ৪০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

বাংলাদেশ ব্যাংক এই তথ্য নিশ্চিত করে বলছে, এই রিজার্ভ দিয়ে আগামী ১০ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

ব্যাংকখাত সংশ্লিষ্টরা বলছেন, ২ শতাংশ নগদ প্রণোদনা দেয়ায় বৈধপথে রেমিট্যান্স বৃদ্ধি, আমদানি ব্যয়ের চাপ কম থাকা, দাতা সংস্থা বিশ্বব্যাংক, আইএমএফ ও জাইকার বৈদেশিক ঋণ সহায়তা এবং বিশ্ব সংস্থার অনুদানের কারণে রিজার্ভ বেড়েছে।

এর আগে গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রথমবারের মতো ৩৯ দশমিক ৪০ বিলিয়ন ডলার অতিক্রম করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্সে রেকর্ড প্রবৃদ্ধি হয়েছে। এই সময় প্রবাসীরা দেশে ৬৭১ কোটি ৩১ লাখ ডলার পাঠিয়েছেন। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৪৮ দশমিক ৫৭ শতাংশ বেশি।

চলতি অর্থবছরের প্রথম ৩ মাসে যে পরিমাণ রেমিট্যান্স এসেছে, তা গত ২০১৯-২০ অর্থবছরের মোট রেমিট্যান্সের এক-তৃতীয়াংশেরও বেশি।

অবৈধ পথে রেমিট্যান্স আসা বন্ধ করতে সরকার গত অর্থবছরে রেমিট্যান্সের ওপর ২ শতাংশ প্রণোদনা ঘোষণা করেছিল। এরপর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়তে থাকে। চলতি ২০২০-২১ অর্থবছরেও রেমিট্যান্সে ২ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত রয়েছে। এ কারণেই ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স প্রবাহ বাড়তে শুরু করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা যায়, গত সেপ্টেম্বর মাসে ২১৫ কোটি ১০ লাখ ডলার দেশে পাঠিয়েছেন প্রবাসীরা, যা বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স। এর আগে গত জুলাই মাসে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিল প্রবাসীরা, যা এ যাবৎকালের সর্বোচ্চ।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে, গত বছরের সেপ্টেম্বরের চেয়ে এ বছরের সেপ্টেম্বরে রেমিট্যান্স বেড়েছে ৪৫ দশমিক ৬৪ শতাংশ।

এক কোটির বেশি বাংলাদেশি বিশ্বের বিভিন্ন দেশে রয়েছেন। তাদের পাঠানো এই রেমিট্যান্সের অবদান জিডিপিতে প্রায় ১২ শতাংশ।

রপ্তানি আয়ও রয়েছে ভাল অবস্থানে। ২০২০-২১ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রপ্তানি আয় হয়েছে প্রায় ১০ বিলিয়ন (এক হাজার কোটি) ডলার। যা গত বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৫৮ শতাংশ বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে আয় বেড়েছে আরও বেশি, যার পরিমাণ ২ দশমিক ৪৫ শতাংশ।

জুলাই মাসে রপ্তানি আয় হয়েছিল ৩৯১ কোটি ডলার। সেপ্টেম্বরে এর পরিমাণ ৩০০ কোটি ডলার ছাড়িয়েছে। ৩ মাসে মোট ৯৮৯ কোটি ডলারের বেশি পণ্য রপ্তানি হয়েছে।

রিজার্ভ বৃদ্ধির ফলে এখান থেকে প্রকল্প ঋণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি একনেক বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।

Tags: বাংলাদেশ ব্যাংকরপ্তানি আয়রিজার্ভরেমিট্যান্স
Previous Post

করোনাভাইরাস: ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা কমেছে

Next Post

তিন দলের টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

Next Post
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো, যেখানে একটি বাঘের মুখ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন দলের টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’

নতুন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিনের ছবি, পেশাদার ও গম্ভীর. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT