চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অজয় দেবগণের ভাইয়ের মৃত্যু, বলিউডে শোক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 07, অক্টোবর 2020
in বিনোদন
A A
অজয় দেবগণের ভাইয়ের মৃত্যু, বলিউডে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শোক যেন কাটছেই না বলিপাড়ায়। একের পর এক তারকা হারাচ্ছে বলিউড। আর এরই ভেতর গেল সোমবার প্রয়াত হলেন ‘রাজু চাচা’ খ্যাত পরিচালক ও অজয় দেবগণের ভাই অনিল দেবগণ (৫১)।

জানা গেছে, কার্ডিয়াক এরেস্টে মারা গেছেন তিনি। মঙ্গলবার একটি টুইটের মাধ্যমে নিজেই ভাইয়ের মৃত্যুর সংবাদ জানিয়েছেন অজয়।

টুইটে তিনি লিখেছেন,  সোমবার রাতে আমি আমার ভাইকে হারিয়েছি৷ ওর মৃত্যুতে আমাদের গোটা পরিবার এখন শোকস্তব্ধ। আমরা সবাই ওকে প্রচণ্ডভাবে মিস করছি৷ ওর আত্মার শান্তি কামনা করছি৷ তবে করোনা আবহের কারণে বর্তমানে আমরা বাড়িতে কোন শ্রদ্ধানুষ্ঠানের আয়োজন করছি না।

আর এই সংবাদ প্রকাশ্যে আসতেই একের পর এক বলিউড তারকারা অজয় দেবগণকে সমবেদনা জানিয়েছেন এবং অনিল দেবগণের আত্মার শান্তি কামনা করেছেন।

রীতেশ দেশমুখ, অভিষেক বচ্চন, বরুণ ধাওয়ান, বিপাশা বসু, ফারহান আখতার, আলী ফজল, পরিচালক শেখর কাপুর সহ আরও অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

অনিল দেবগণের স্মরণে টুইটে প্রিয়াঙ্কা লেখেন, সত্যিই খুব হৃদয় বিদারক সংবাদ। আমি সত্যিই খুব কৃতজ্ঞ ‘ব্ল্যাকমেইল’ এর মত সিনেমাতে তার সাথে কাজ করতে পেরে। অজয় দেবগণ ও তার পুরো পরিবারের প্রতি জানাচ্ছি সমবেদনা।

ফারহান আখতার লিখেছেন, আপনাকে হায়িয়ে সত্যিই খুব কষ্ট পাচ্ছি। এটা মেনে নেওয়া কঠিন।

অনিল দেবগণ রাজু চাচা, ব্ল্যাকমেইল ও হাল-ই-দিল সিনেমার পরিচালক হিসেবে পরিচিত। এছাড়া অজয় দেবগণ অভিনীত ‘সন অব সর্দার’ সিনেমার ক্রিয়েটিভ পরিচালক ছিলেন তিনি। এছাড়াও ক্যারিয়ারের শুরুতে ‘ফুল ওর কাঁটা’, ‘জান’, ‘ইতিহাস’ এবং ‘প্যায়ার থো হোনা হি থা’র মতো সিনেমার সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন অনিল।

Tags: অজয় দেবগনঅভিষেক বচ্চনআলী ফজলপরিচালকফারহান আখতারবরুণ ধাওয়ানবিপাশা বসুরীতেশ দেশমুখশেখর কাপুর
Previous Post

অভিনয় নয়, ভিন্ন পেশায় আমিরের মেয়ে

Next Post

সাড়া ফেলেছে ‘জন্মদাগ’, প্রশংসিত নিশো-মেহজাবীন

Next Post
জন্মদাগ নাটকের প্রধান দুই চরিত্রের ছবি, নাটকের নাম ও প্রযোজক তথ্যসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়া ফেলেছে ‘জন্মদাগ’, প্রশংসিত নিশো-মেহজাবীন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি পেছনে বঙ্গবন্ধুর ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

এবারের এইচএসসি পরীক্ষা হচ্ছে না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT