চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারের এইচএসসি পরীক্ষা হচ্ছে না

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:41 অপরাহ্ন 07, অক্টোবর 2020
in শিক্ষা
A A
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছবি পেছনে বঙ্গবন্ধুর ছবি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কোভিড-১৯ এর প্রভাবের ফলে ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষা হবে না।

এবারের পরীক্ষার্থীরা তাদের জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষায় যে ফল পেয়েছিল তার ভিত্তিতে মূল্যায়ন করে উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। এই নীতিতে ফল প্রকাশ করা হবে ডিসেম্বরের মধ্যে।

বুধবার এক ভিডিও কনফারেন্সিংয়ে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন: কোভিড-১৯ পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তার কোনো নিশ্চিয়তা নেই। এই অবস্থায় পরীক্ষা কীভাবে গ্রহণ করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে হয়েছে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এক্ষেত্রে কোভিড-১৯ এর ফলে বিশ্বের অন্যান্য দেশ কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে সেগুলো যাচাই করা হয়েছে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, পরীক্ষার্থীদের মূল্যায়নের জন্য একটি পরামর্শক কমিটি করা হয়েছে। কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব, সদস্য আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষাবিদরা। কমিটির সদস্য-সচিব থাকবেন ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান।

নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে পরামর্শক কমিটির সুপারিশ পাওয়া যাবে বলে আশা করে মন্ত্রী বলেন, ‘ডিসেম্বরের মধ্যে ফল প্রকাশ করতে পারবো।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের কাছে দুটি পাবলিক পরীক্ষার ফল রয়েছে। এর ভিত্তিতেই করতে হবে মূল্যায়ন। অন্যকিছুতে যাওয়া যাবে না। কেউ হয়তো বলেতে পারেন টেস্ট পরীক্ষা হয়েছে, এবং সেই ফলগুলো শিক্ষা প্রতিষ্ঠানের হাতে রয়েছে। সেখানেও তো নানা ধরণের সমস্যা থাকতে পারে।

গত বছর যারা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় এক বা এক বিষয়ে ফেল করেছে তাদের মূল্যায়নের বিষয়ে মন্ত্রী বলেন, তাদেরও বিগত জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। তারাও তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন।

এবারের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের ফল তৈরিতে জেএসসি ও এসএসসির ফলের কত শতাংশ হিসেব করা হবে এ প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এ বিষয়টি পরামর্শক কমিটির মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়া হবে। আমাদের হাতে সময় আছে।’

যারা এসএসসির পর উচচ মাধ্যমিকে এসে বিভাগ পরিবর্তন করেছেন তাদের মূল্যায়নের বিষয়েও পরামর্শক কমিটি সুপারিশ করবে।

এবারে ১৩ লাখ ৬৫ হাজারের বেশি পরীক্ষার্থী নিবন্ধন করেছে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবার গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

ভারতে এইচএসসির তিনটি পরীক্ষা নেয়ার পর বন্ধ রয়েছে। হংকংয়ে ও পরীক্ষা বাতিল করা হয়েছে।

Tags: এইচএসসি পরীক্ষা
Previous Post

সাড়া ফেলেছে ‘জন্মদাগ’, প্রশংসিত নিশো-মেহজাবীন

Next Post

৩২ বছরের অনিষ্পন্ন মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

Next Post
ঢাকার কেন্দ্রীয় কারাগার ভবনের সামনে মূর্তি ও গাড়ির সারি. Channel i News - চ্যানেল আই নিউজ

৩২ বছরের অনিষ্পন্ন মামলাটি তিন মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

নবনির্বাচিত সংসদ সদস্য শপথ গ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্য নুরুজ্জামান বিশ্বাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT