চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নরসিংদীতে ৫৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

সুমন রয় by সুমন রয়
2:22 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
নরসিংদীতে খাস জমি উদ্ধার অভিযানের দৃশ্য, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে থাকা খাস জমি উদ্ধারে তৎপর জেলা প্রশাসন। গত দেড় মাসে শিল্পশহর মাধবদী ও পার্শ্ববর্তী ইউনিয়নে প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের খাসজমি উদ্ধার করা হয়েছে।

এসব খাস জমি দখলমুক্ত হওয়ায় খুশি স্থানীয়রা। অন্যদিকে খাস জমি উদ্ধার হওয়ায় সরকারের রাজস্ব বৃদ্ধিসহ ভূমিহীনদের মধ্যে জমি বরাদ্দ দেয়ার সুযোগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

নরসিংদী সদর উপজেলার শিল্পশহর মাধবদী ও নরসিংদী পৌরসভাসহ পাইকারচর, মহিষাশুরা, হাজিপুর, চিনিশপুর, মেহেরপাড়া, কাঠালিয়া ও আমদিয়া ইউনিয়নের বিভিন্ন মৌজায় দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের দখলে ছিল শত শত একর খাস জমি।

এসব সরকারি জমি অবৈধ দখলে রেখে নির্মাণ করা হয় দোকানপাট, বাসাবাড়ি, শিল্পকারখানাসহ বিভিন্ন ধরনের অনুমোদনহীন স্থাপনা। কোথাও কোথাও খাল ও নালা দখলের কারণে সৃষ্টি হয় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতাও। খাসজমি অবৈধভাবে দখলে থাকার কারণে সরকার বঞ্চিত হয়ে আসছিল রাজস্ব থেকে।

এই অবস্থায় সরকারি স্বার্থ, সম্পদ সম্পত্তি রক্ষা এবং সংরক্ষণের জন্য বেদখলে থাকা এসব খাস জমি উদ্ধারে তৎপর হয় জেলা প্রশাসন। পর্যায়ক্রমে পরিচালিত অভিযানে দখলমুক্ত হয় সরকারি জমি।

জেলা প্রশাসকের নির্দেশে খাস জমি উদ্ধারে১০ আগস্ট থেকে অভিযান শুরু করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহ্ আলম মিয়া। গত দেড় মাসের দফায় দফায় পরিচালিত এই উচ্ছেদ অভিযানে নরসিংদী সদর উপজেলার প্রায় ৫৫ কোটি টাকা মূল্যের প্রায় ১১ একর একর খাস জমি বেদখল মুক্ত করা হয় বলে জানান তিনি।

মুজিববর্ষ উপলক্ষে সরকারি জমি অবৈধ দখলমুক্ত করতে অভিযান পরিচালনা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এসব খাস জমি উদ্ধারের ফলে সরকারের রাজস্ব প্রাপ্তি নিশ্চিতসহ আইনী প্রক্রিয়ায় ভূমি বরাদ্দের সুযোগ সৃষ্টি, সরকারি স্থাপনা নির্মাণ ও ভূমিহীনদের মধ্যে জমি বরাদ্দ দেয়া সম্ভব হবে বলে জানান তিনি।

নরসিংদী জেলায় বিগত আড়াই বছরে খাস জমি উদ্ধার হয়েছে প্রায় ২১ একর, এরমধ্যে গত দেড় মাসে সদর উপজেলায় উদ্ধার হয়েছে প্রায় ১১ একর।

এছাড়া খাস জমি উদ্ধারে এই অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

Tags: নরসিংদী
Previous Post

জোন্সের মৃত্যুতে শোকে ভাসছে ক্রিকেট দুনিয়া

Next Post

মৃত্যুর তিন দশক পরেও চিরসবুজ

Next Post
বয়স্ক ও যুবকদের ছবি, স্মৃতি ও স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর তিন দশক পরেও চিরসবুজ

আহত ব্যক্তির রক্তাক্ত অবস্থা, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্রলীগের সাবেক নেতার হাত-পায়ের রগ কেটে দিলো দুর্বৃত্তরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT