চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জোন্সের মৃত্যুতে শোকে ভাসছে ক্রিকেট দুনিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:18 অপরাহ্ন 25, সেপ্টেম্বর 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার জোন্সের ছবি, শোকের ছায়া ছড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

৫৯ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে চলে গেছেন অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার ডিন জোন্স। মুম্বাইয়ের একটি সাত তারকা হোটেলে নিবাস গড়ে আইপিএলের জন্য ধারাভাষ্য দিতেন, বৃহস্পতিবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি সাবেক ব্যাটসম্যান।

অস্ট্রেলিয়ার হয়ে ৫২ টেস্টে ৪৬.৫৫ গড়ে ১১ সেঞ্চুরিতে ৩,৬৩১ রান এবং ১৬৪ ওয়ানডেতে ৭ সেঞ্চুরি ৪৬ হাফসেঞ্চুরিতে ৬,০০৮ রানই বুঝিয়ে দেয় কী মাপের ব্যাটিং ভরসা ছিলেন জোন্স। তার চলে যাওয়া যে ক্রিকেট দুনিয়ায় মস্ত এক শূন্যতা তৈরি করল সেটি টুইটারে সাবেক-বর্তমান ক্রিকেটারদের মাতমে ফুটে উঠছে।

অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার যেমন লিখেছেন, ‘আমার এই খবরটা বিশ্বাসই হচ্ছে না। ভীষণ কষ্ট হচ্ছে। তোমাকে ভীষণ মিস করবো ডিনো, শান্তিতে ঘুমাও।’

পাকিস্তানি পেসার হাসান আলির টুইট, ‘২০২০, এরচেয়ে বেশি খারাপ হতে পারে না। সত্যিই খুব কষ্ট পাচ্ছি। ডিন জোন্স একজন কিংবদন্তি, এরচেয়ে বড় মানুষ।’

হরভজন সিংয়ের কণ্ঠে আবেগটা এমন, ‘খুব তাড়া ছিল প্রফেসর ডিনো। পরিবারকে সমবেদনা। খবরটা শুনে কষ্ট পেলাম।’

জোন্সের সাবেক সতীর্থ ও অস্ট্রেলিয়ান কোচ টম মুডি লিখেছেন, ‘আমার প্রিয় বন্ধু ও সতীর্থের এমন বিদায়ে বাকরুদ্ধ। ক্রিকেট বিশ্ব তোমাকে ভীষণ মিস করবে। জেন(জোন্সের স্ত্রী) ও মেয়েদের প্রতি সমবেদনা।’

ভারত ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি শোকবার্তায় লিখেছেন, ‘ডিন জোন্সের হঠাৎ মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছি। তার পরিবারকে সাহসী হওয়ার অনুরোধ।’

সবচেয়ে কঠিন কথাটা বলেছেন পাকিস্তানের সাবেক ব্যাটসম্যান ও ধারাভাষ্যকার রমিজ রাজা, ‘ডিনো, তোমার মতো একজন মানুষ একা, নিঃসঙ্গ অবস্থায় হোটেলে মৃত্যুর সঙ্গে লড়াই করেছে- এমন মৃত্যুকেই আমরা ধারাভাষ্যকাররা সবচেয়ে বেশি ভয় পাই; একা, নিঃসঙ্গ। শান্তিতে থেকো বন্ধু।’

Tags: অস্ট্রেলিয়াআইপিএল-২০২০ডিন জোন্সলিড স্পোর্টস
Previous Post

সপ্তাহে সাত দিনই দেখা যাবে সিসিমপুর

Next Post

নরসিংদীতে ৫৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

Next Post
নরসিংদীতে খাস জমি উদ্ধার অভিযানের দৃশ্য, পুলিশ ও স্থানীয়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদীতে ৫৫ কোটি টাকার খাস জমি উদ্ধার

বয়স্ক ও যুবকদের ছবি, স্মৃতি ও স্মরণে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৃত্যুর তিন দশক পরেও চিরসবুজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT