চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপ্লবী প্রীতিলতার চরিত্রে পরীমনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:06 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2020
in বিনোদন
A A
প্রীতিলতার চরিত্রে পরীমনি, বিপ্লবী নারী নেত্রীর রূপে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার। মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়ে জীবন আত্মহুতি দিয়েছিলেন তিনি। বাংলায় তাকে নিয়ে নির্মিত হচ্ছে একাধিক সিনেমা। যার একটি পরিচালনা করছেন রাশিদ পলাশ। তার ছবিতে বিপ্লবী প্রীতিলতার চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন ঢাকাই ছবির জনপ্রিয় তারকা পরীমনি।

চ্যানেল আই অনলাইনকে এমনটাই জানালেন নির্মাতা। বললেন, চার বছর আগে প্রীতিলতাকে নিয়ে সিনেমাটি করার ঘোষণা দেই। নানা কারণে হয়ে উঠছিলো না। এরমধ্যে দুই বার সরকারি অনুদানের জন্য চিত্রনাট্য জমা দিয়েছিলাম, কিন্তু পাইনি। প্রযোজক সংকটেই বিলম্ব হলো। তবে আর নয়, এবার শুটিংয়ের অপেক্ষায়। প্রীতিলতাকে নিয়ে নির্মিতব্য ছবিটি প্রযোজনা করছে ‘ইউ ফর সি’ নামের একটি প্রোডাকশন হাউজ।

প্রীতিলতার চরিত্রে পরীমনিকে নির্বাচন করেছেন জানিয়ে এই নির্মাতা বলেন, অনেক দিন ধরেই কথা হয়ে আসছিলো পরীমনির সাথে। শেষ পর্যন্ত বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে পরীমনি এই ছবিটি করতে সম্মতি জানিয়েছেন। প্রীতিলতার আত্মহুতি দিবস (২৪ সেপ্টেম্বর) উপলক্ষে আমরা এই সংবাদটি ঘোষণা দিলাম। শিগগির ছবির ঐতিহাসিক সব চরিত্রে কারা অভিনয় করছেন, তা জানিয়ে দেয়া হবে।

নির্মাতা বলেন, আসছে নভেম্বরের ১ তারিখে আমরা শুটিং শুরু করবো। ঢাকা, চট্টগ্রাম এবং কলকাতায় ছবিটির শুটিংয়ের প্রাথমিক পরিকল্পনা করা হয়েছে।

প্রীতিলতাকে নিয়ে নির্মিত্য এই ছবিটির চিত্রনাট্য ও সংলাপ তৈরী করেছেন গীতিকার ও সাংবাদিক গোলাম রাব্বানী।

ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে ১৯৩২ সালের ২৩ সেপ্টেম্বর দিবাগত রাতে সশস্ত্র সংগ্রামে নেতৃত্ব দিয়ে সফলভাবে সে দায়িত্ব পালন করেন প্রীতিলতা। এদিন রাত ১২টা অতিক্রম হয়ে ঘড়ির কাঁটা ২৪ সেপ্টেম্বরে প্রবেশ করার অল্প কিছুক্ষণ পরেই আত্মাহুতি দিয়ে অমরত্ব লাভ করেন।

Tags: গোলাম রাব্বানীনভেম্বরপ্রীতিলতারাশিদ পলাশলিড বিনোদন
Previous Post

চোখের পানিতে অ্যাটলেটিকোয় সুয়ারেজ

Next Post

নির্বাচনে হারলেও ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিতে পারছেন না ট্রাম্প

Next Post
ট্রাম্প যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে প্রেস ব্রিফিং দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে হারলেও ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিতে পারছেন না ট্রাম্প

বঙ্গবন্ধুর ভাষণ স্মরণে ই-পোস্টার, জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণের স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘে বঙ্গবন্ধুর ভাষণ স্মরণে ই-পোস্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT