চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখের পানিতে অ্যাটলেটিকোয় সুয়ারেজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 24, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
লুই সুয়ারেজের ছবি, আর্জেন্টিনা ও Atlético Madrid ফুটবল খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার শেষবারের মতো বার্সেলোনার ট্রেনিং গ্রাউন্ডে গিয়েছিলেন লুইস সুয়ারেজ। উদ্দেশ্য সহজ-সরল, বার্সা সতীর্থদের আনুষ্ঠানিক বিদায় বলা। বিদায় বলে যখন গাড়ি চেপে দ্রুত বেড়িয়ে আসছেন, এক ভক্তের চিৎকার, ‘তুমি নাকি অ্যাটলেটিকোতে যাচ্ছ? সত্যি? কেন?’

সুয়ারেজ সেই চিৎকার শুনেছেন কিনা কে জানে। গাড়িতে বসা উরুগুয়ে তারকার ছবি যখন ফ্রেমবন্দি হল, সুয়ারেজ দ্রুতলয়ে বেড়িয়ে গেলেন। তার আগেই অবশ্য কাঙ্ক্ষিত ছবিটা তোলা হয়ে গেছে। ৩৩ বছর বয়সী ফরোয়ার্ডের থমথমে, ছলছলে চোখ বলে দিচ্ছিল- ‘বিদায়, বার্সা!’

সেই ভক্তের শঙ্কা সত্যি করে সুয়ারেজ আসলেই যোগ দিয়েছেন বার্সেলোনার অন্যতম বড় প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদে।

বার্সার সঙ্গে ছয় বছরের দারুণ এক সম্পর্ক শেষ করে মাদ্রিদে গিয়ে উঠেছেন সুয়ারেজ, আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে অ্যাটলেটিকোও। শুরুতে বিনা ট্রান্সফার ফিতে আনার কথা থাকলেও উরুগুয়ে ফরোয়ার্ডের জন্য ৬ মিলিয়ন ইউরো খরচ করছে ডিয়েগো সিমিওনের দল। চুক্তি দুই বছরের। প্রতি বছরে কর কেটে রেখে সিমিওনের অধীনে ৯০ লাখ ইউরো করে পাবেন তিনি।

সুয়ারেজ যে নতুন মৌসুমে বার্সার হয়ে নামছেন না, সেটা রোনাল্ড কোম্যান কোচ হয়ে আসার পরই স্পষ্ট হয়ে গেছে। ডাচ কোচ এসেই বুড়োদের তাড়ানোর ব্যবস্থা করেছেন। এরইমধ্যে ইভান রাকিটিচ সেভিয়ায় চলে গেছেন, আর্তুরো ভিদাল গেছেন ইন্টার মিলানে। নেলসন সেমেদোওকে ৩৫ মিলিয়নে উলভসে বিক্রি করা হয়েছে, শুধু বাকি ছিলেন সুয়ারেজ।

কোম্যান কোচ হয়ে আসার পর সুয়ারেজ জুভেন্টাসে যেতে পারেন এমন জল্পনা বেশি হয়েছে। একপর্যায়ে দুপক্ষ সমঝোতাতেও এসেছিল। ইতালিয়ান ভাষা পরীক্ষা, বার্সার গড়িমসিতে আর রোনালদোর সঙ্গী হওয়া হয়নি সুয়ারেজের।

পরে সুয়ারেজকে দলে পেতে প্রস্তাব জানায় অ্যাটলেটিকো। আলভারো মোরাতাকে এক মৌসুমের জন্য ধারে জুভেন্টাসে খেলতে পাঠানোর পর মূল স্ট্রাইকারের সহকারীর জায়গা খালিই ছিল রোজাব্লাঙ্কোদের।

সুয়ারেজ অ্যাটলেটিকোতে যেতে পারেন এমন কথা শোনার পর বেঁকে যেতে বসেছিলেন বার্সা সভাপতি জোসেপ মারিয়া। ক্লাব ইতিহাসের শ্রেষ্ঠ স্ট্রাইকারকে অন্যতম বড় প্রতিপক্ষের হাতে তুলে দিয়ে তাদের আরও শক্তিশালী করতে চাননি বার্তেমেউ। ২০১৩ সালে এমনই এক ভুল করেছিল কাতালান ক্লাবটি, মাত্র ২১ লাখ ইউরোয় অ্যাটলেটিকোর হাতে তুলে দেয় স্পেনের সর্বোচ্চ গোলদাতা ডেভিড ভিয়াকে। মূল স্ট্রাইকার না হয়েও সেবার ৪৭ ম্যাচে ১৫ গোলের পাশাপাশি ৫ গোল করান ভিয়া। অ্যাটলেটিকো জিতে নেয় লা লিগা।

সুয়ারেজ যেন অ্যাটলেটিকোতে না যেতে পারেন সেজন্য ১০ মিলিয়ন ইউরো চেয়েছিলেন বার্তেমেউ। অন্যদিকে রোজাব্লাঙ্কোরা জানিয়ে দেয় তারা বাড়তি একটি ইউরোও খরচ করতে রাজি নয়। শেষ পর্যন্ত তাদের ৬ মিলিয়ন খরচ করতেই হল।

বার্সার হয়ে মাত্র ছয় মৌসুমে ১৯৮ গোল করে দলটির তৃতীয় সর্বোচ্চ গোলদাতাকে পেয়ে বেশ বড় এক দাওই মেরেছে অ্যাটলেটিকো। আয়াক্স, লিভারপুল ও বার্সার হয়ে গড়ে প্রতি মৌসুমে ২৯ গোল করা স্ট্রাইকারকে পাওয়া মানে অন্তত বাড়তি ২০-২৫ গোলের নিশ্চয়তা পাওয়া। গত মৌসুমে চোটের জন্য বার্সার হয়ে বেশ কিছু ম্যাচ খেলতে পারেননি। তবুও ২১ গোল করেছেন। আর পুরোপুরি সুস্থ সুয়ারেজ কি করতে পারেন সেটা সবদলেরই জানা। এমন এক স্ট্রাইকারে এক প্রকার বিনামূল্যে দলে টেনে নতুন মৌসুমে বেশ শক্তি বাড়াল ডিয়েগো সিমিওনের দল।

Tags: অ্যাটলেটিকো মাদ্রিদবার্সেলোনালা লিগালিড স্পোর্টসলুইস সুয়ারেজ
Previous Post

দাম বাড়ানোর এক সপ্তাহের মধ্যেই আবার দাম কমেছে স্বর্ণ-রূপার

Next Post

বিপ্লবী প্রীতিলতার চরিত্রে পরীমনি

Next Post
প্রীতিলতার চরিত্রে পরীমনি, বিপ্লবী নারী নেত্রীর রূপে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপ্লবী প্রীতিলতার চরিত্রে পরীমনি

ট্রাম্প যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে প্রেস ব্রিফিং দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে হারলেও ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিতে পারছেন না ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT