চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিষেধাজ্ঞার কারণে প্রিয় শিষ্যকেও আনতে পারবেন না কোম্যান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2020
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল কোচ ও খেলোয়াড়ের মুখোমুখি আলোচনা, প্রেস কনফারেন্সে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

নিবন্ধিত হননি, মৌসুমের প্রথম ম্যাচে বার্সেলোনার ডাগআউটে বসা হবে না রোনাল্ড কোম্যানের। আরেকটা খারাপ খবর আছে, লা লিগার নিষেধাজ্ঞার কারণে লিভারপুল থেকে প্রিয় শিষ্য জর্জিনিয়ো উইনালডামকেও পাচ্ছেন না ডাচ কোচ।

কিকে সেতিয়েনের ছাঁটাইয়ের পর নতুন করে বার্সাকে গড়ার প্রতিশ্রুতি দিয়ে কোচ হন কোম্যান। কেমন খেলোয়াড় দলে চান সেটাও এরইমধ্যে বোর্ডকে জানিয়ে দিয়েছেন। নেদারল্যান্ডস জাতীয় দলের মেম্ফিস ডিপাই আর উইনালডামকে তার বিশেষ পছন্দ, পরিষ্কার করেই জানিয়ে দিয়েছেন।

পছন্দের খেলোয়াড়দের আনতে গিয়ে অভিজ্ঞ লুইস সুয়ারেজ ও বার্সার ভবিষ্যৎ বলে যাকে ভাবা হচ্ছিল, সেই রিকি পুইককেও ক্লাব ছাড়ার রাস্তা দেখিয়ে দিয়েছেন কোম্যান।

কোম্যানের কপাল খারাপ, তাকে খেলোয়াড় কিনতে আপাতত নিষেধাজ্ঞা দিয়েছে স্বয়ং লা লিগা। স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ জানাচ্ছে, বার্সার অর্থনৈতিক অবস্থা ঠিক স্থিতিশীল নয়, খেলোয়াড় কেনা-বেচা করে তারা এমন কোনো লাভও দেখাতে পারেনি যার বিপরীতে তারা খেলোয়াড় কিনতে পারে।

করোনা মহামারীর কারণে এমনিতেই বেশ ক্ষতি হয়েছে বার্সেলোনার। আনুমানিক লোকসানের পরিমাণ ৩০০ মিলিয়ন ইউরো। আগে ফ্রেঙ্কি ডি ইয়ং, ফিলিপে কৌতিনহো, উসমানে ডেম্বেলে আর অ্যান্টনিও গ্রিজম্যানকে কিনতে দুহাতে অর্থ খরচ করার ধাক্কা তো আছেই।

বছরে ৫১০ মিলিয়ন পাউন্ড খরচ করাও বার্সার আরেক বোঝা। খেলোয়াড়দের দুহাতে বেতন দিতে গিয়ে বার্সার আর্থিক অবস্থায় এখন বেশ নড়বড়ে।

নতুন খেলোয়াড় কিনতে হলে অবশ্যই কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করতে হবে বার্সাকে। লা লিগা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বড় ক্লাবগুলোকে অবশ্যই গত পাঁচ বছরের সমস্ত আর্থিক হিসাব উপস্থাপন করতে হবে। অবস্থা অনুকূলে হলেই কেবল খেলোয়াড় কিনতে পারবে বার্সা।

Tags: কোম্যানবার্সাবার্সেলোনামেসিরোনাল্ড কোম্যানলা লিগালিড স্পোর্টস
Previous Post

চেলসিকে হারাতে বেশ লাগছে লিভারপুলের

Next Post

যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

Next Post
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রে তিনজন নারী স্বাস্থ্যকর্মী ও যাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

ভারতে ভবন ধসে হতাহতদের উদ্ধার অভিযান, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ভবন ধসে বহু মানুষ হতাহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT