চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে শনাক্তের সংখ্যা ৭০ লাখ ছাড়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:29 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2020
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ পরীক্ষা কেন্দ্রে তিনজন নারী স্বাস্থ্যকর্মী ও যাত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৭০ লাখ ছাড়িয়েছে। দেশটিতে মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ১১৮ জন মানুষের।

এখন পর্যন্ত সেখানে ২৫ লাখ ৫০ হাজারের বেশি মানুষ চিকিৎসাধীন থাকলেও সুস্থ হয়েছে ৪২ লাখ ৫০ হাজার।

সোমবার সকাল পর্যন্ত করোনাভাইরাসের সর্বশেষ আপডেট জানিয়ে ওয়ার্ল্ডোমিটারস বলছে, বিশ্বে করোনা আক্রান্তে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত।

দেশটিতে এখন পর্যন্ত ৫৪ লাখ ৮৫ হাজারের ওপরে মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৮৭ হাজার ৯০৯ জন। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ১০ লাখ ৫ হাজারের ওপরে মানুষ। দেশটিতে সুস্থ হয়েছেন প্রায় ৪৪ লাখ জন।

বিশ্বে করোনা আক্রান্তের তৃতীয় স্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত ৪৫ লাখ ৪৪ হাজারের ওপরে মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৮৯৫ জন। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ৫ লাখ ৫৬ হাজারের ওপরে মানুষ। দেশটিতে সুস্থ হয়েছেন ৩৮ লাখ ৫১ হাজারের ওপরে মানুষ।

বিশ্বে করোনা আক্রান্তের চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত ১১ লাখ ৩ হাজারের ওপরে মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১৯ হাজার ৪১৮ জন। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ১ লাখ ৭৪ হাজারের ওপরে মানুষ। দেশটিতে সুস্থ হয়েছেন ৯ লাখ ৯ হাজারের ওপরে মানুষ।

বিশ্বে করোনা আক্রান্তের পঞ্চম স্থানে রয়েছে কলম্বিয়া। দেশটিতে এখন পর্যন্ত ৭ লাখ ৬৫ হাজারের ওপরে মানুষ আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২৪ হাজার ২০৮ জন। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ১ লাখ ৭ হাজারের ওপরে মানুষ। দেশটিতে সুস্থ হয়েছেন ৬ লাখ ৩৩ হাজারের ওপরে মানুষ।

এছাড়াও মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৯৭ হাজারের ওপরে মানুষ। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৫৪২ জন। মারা গেছেন ৭৩ হাজার ৪৯৩ জন। নতুন করে মারা গেছেন ২৩৫ জন। এখন পর্যন্ত চিকিৎসাধীন আছেন ১ লাখ ২৪ হাজারের ওপরে মানুষ। দেশটিতে সুস্থ হয়েছেন প্রায় ৫ লাখ।

আজ থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্কুল খুলে দেয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। তবে প্রাক কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা স্কুলে যেতে পারবে।

নিউ ইয়র্কের মেয়র বিল ডি গ্লাসিও বলেছেন, স্কুলগুলো নিরাপদ করে শিক্ষার্থীদের প্রস্তুত করতে আরও বেশি সময় প্রয়োজন।

অস্ট্রিয়ায় করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় বিধিনিষেধ আরও জোরালো করা হয়েছে। এক সাথে ১০ জনের বেশি আড্ডা দেওয়া যাবে না। তাছাড়া সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে।

কানাডায় নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মহামারি ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারাতে পারে বলে মন্তব্য করেছেন উচ্চ পর্যায়ের এক মেডিক্যাল কর্মকর্তা।

Tags: করোনাভাইরাসবিশ্বজুড়ে করোনা
Previous Post

নিষেধাজ্ঞার কারণে প্রিয় শিষ্যকেও আনতে পারবেন না কোম্যান

Next Post

ভারতে ভবন ধসে বহু মানুষ হতাহত

Next Post
ভারতে ভবন ধসে হতাহতদের উদ্ধার অভিযান, উদ্ধারকর্মীরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে ভবন ধসে বহু মানুষ হতাহত

আধুনিক স্পা রুমে শান্তিপূর্ণ পরিবেশ ও সজ্জা. Channel i News - চ্যানেল আই নিউজ

গুলশানের স্পা সেন্টারে অভিযান, গ্রেপ্তার ২৮

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT